বুধবার, ফেব্রুয়ারি ২০, ২০১৯

সখীপুরে শ্বশুরবাড়ির সবাইকে অচেতন করে শ্যালিকাকে ধর্ষণ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রতিমাবংকী পশ্চিমপাড়া গ্রামে বাড়ির সবাইকে মিষ্টি ও জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো দুলাভাইয়ের বিরুদ্ধে। গত শনিবার রাতের এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।

এ ঘটনায় বুধবার অভিযুক্ত দুলাভাই আমিনুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। আমিনুর ইসলাম পেশায় ট্রাক চালক। তিনি উপজেলার বগাপ্রতিমা গ্রামের মৃত আবুল কালামের ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, আমিনুর রহমান কিছু দিন আগে ট্রাক কেনেন। নতুন গাড়ি কেনা উপলক্ষে গত শনিবার রাতে চাচা শ্বশুরের বাড়িতে মিষ্টি ও জুস নিয়ে বেড়াতে যান তিনি। ঘুমের ওষুধ মেশানো জুস ও মিষ্টি খেয়ে একপর্যায়ে বাড়ির সবাই অচেতন হয়ে পড়লে আমিনুর ও তার বন্ধু ৮ম শ্রেণিতে পড়ুয়া শ্যালিকাকে ধর্ষণ করে পালিয়ে যান। পর দিন জ্ঞান ফিরলে তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সখীপুর থানা পুলিশের ওসি (তদন্ত) লুৎফুল কবির বলেন, এ ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতরের চেষ্টা চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ঘাটাইলে গাইড বই বাণিজ্যের অর্থে আনন্দ ভ্রমণে শিক্ষকরা

খান ফজলুর রহমান, ঘাটাইল :  গাইড বই বাণিজ্যের টাকায় আনন্দ ভ্রমণে গেলেন ঘাটাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষার্থীর মাঝে নিষিদ্ধ ঘোষিত গাইড বই পাঠ্যতালিকায় বাধ্যতামূলক করার বিনিময়ে একটি প্রকাশনি সংস্থার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ বাণিজ্য করেন ঘাটাইল শাখার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।

সেই টাকায় আনন্দ ভ্রমণে বেরুলেন তারা। মঙ্গলবার সকালে জাঁকজমকভাবে শিক্ষক সমিতি আনন্দ ভ্রমণের নামে সফিপুরে যান বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ‘জুপিটার’ নামে একটি প্রকাশনী সংস্থার গাইড বই ঘাটাইলের ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে তুলে দিতে সাড়ে সাত লাখ টাকা নেন শিক্ষক সমিতির নেতারা। এর মধ্যে ছয় লাখ টাকার কথা জানানো হয় শিক্ষকদের।

বাকি অর্থ সমিতির কয়েক কর্মকর্তা ভোগ করছেন বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানিয়েছেন। নিষিদ্ধ গাইড বই জোর করে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেয়ায় অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি আখতারুজ্জামান  বলেন, এটা মিথ্যা কথা। আমরা কোনো প্রকাশনী সংস্থার সঙ্গে কোনো চুক্তি করিনি। এমনকি কোনো শিক্ষার্থীকে জুপিটার গাইড কিনতে বলিনি। যার যেটা ইচ্ছা কিনছে। লাইব্রেরিতে গাইড বই কিনতে আসা জাকির হোসেন নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক জানান, অনিচ্ছা সত্ত্বেও গাইড বই কিনতে হচ্ছে।

অথচ বিভিন্ন লাইব্রেরিতে খোঁজ নিয়ে জানা গেছে ঘাটাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীই ‘জুপিটার’ নামে গাইড বইটি কিনতে বাধ্য হচ্ছে। ঘাটাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম  বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমার কাছে এ নিয়ে কেউ কোনো অভিযোগও করেনি। তবে নাম প্রকাশ না করে খোদ শিক্ষকদের তরফ থেকেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন।

টাঙ্গাইলে দুই ওষুধ বিক্রেতাকে ভ্রাম্যমান আদলতের অর্থদন্ড

টাঙ্গাইলে দুই ওষুধ দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের অভিযানে করেছে ভ্রাম্যমান আদালত।  আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালায়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ড্রাগ সুপার ডা. নার্গিস আক্তার।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন জানান, ১৯৪০ সালের ঔষধ আইন এর ১৮/২৭ ধারায় অনুমোদন বিহীন ওষুধ ও লাইসেন্স নবায়ন না থাকায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে প্রগতি ফার্মেসীর মালিক প্রদীপ সরকারকে ৩০ হাজার টাকা ও ভূপতি ফার্মেসীর মালিক নৃপতি মুকুট পালকে ২০ হাজার টাকা। এ সময় অনুমোদন বিহীন ওষুধগুলোও জব্দ করা হয়।

ভূঞাপুরে বালু উত্তোলনের ড্রেজার ভেঙে দিল প্রশাসন

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে যমুনা নদীতে স্থাপিত বাংলা ড্রেজার ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে ৩টি অবৈধ ড্রেজারের পাইপ ভেঙে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলার জিগাতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এর আগে যমুনা নদীতে ৩টি বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করেছে ড্রেজার মালিকরা। পরে স্থাপিত ৩টি ড্রেজারের পাইপ ভেঙে গুড়িয়ে দেয়া হয়। অবৈধ বাংলা ড্রেজার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিএএম পদকে ভুষিত আনসার সদস্য ঘাটাইলের রফিকুল ইসলাম

আব্দুল লতিফ, ঘাটাইল: অসম সাহসিকতার জন্য বাংলাদেশ আনসার এর সদস্য টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কৃতি সন্তান প্লাটুন কমান্ডার মোঃ রফিকুল ইসলাম বিএএম পদকে ভূষিত হয়েছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশ উপলক্ষে গত ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্লাটুন কমান্ডার মোঃ রফিকুল ইসলামকে এ পদক পড়িয়ে দেন।

তিনি বর্তমানে ঢাকা জেলার দক্ষিণ জোনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনসার গার্ডের ক্যাম্প ইনচার্জ হিসাবে কর্মরত আছেন।

মোঃ রফিকুল ইসলামের নিজ বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া গ্রামে।

তার অসম সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজে অবদান রাখায় রাস্ট্রীয় স্বীকৃতি স্বরুপ বিএএম (বাংলাদেশ আনসার মেডেল) পদক তাকে দেওয়া হয়।

ঘাটাইলে দিনেদুপুরে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী বাজারের একতা ফুড প্রোডাক্টে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায়  ৮ থেকে ১০ লাখ নগদ টাকা ও মালামাল লুট করেছে ডাকাত দলের সদস্যরা। আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে একতা ফুড প্রোডাক্টের মালিক হায়দার আলী বাদী হয়ে ঘাটাইলের সাগরদিঘী পুলিশ ফাঁড়িতে সাহাদতকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।

এ সময় প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন লোক এসে একতা ফুড প্রোডাক্টের গোডাউনের তালা ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়।

পরে স্থানীয়রা বাধা দিলে তারা স্থানীয়দের উপর আক্রমন চালায়। এতে কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পরবর্তীতে পার্শ্ববর্তী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সাগরদিঘীর পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি ডাকাতি মামলা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান কর্তৃক প্রদত্ত দুইশত ৫০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম এর সভাপতিত্বে বাংলদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ুনের সঞ্চালানায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি মেম্বার মুক্তিযোদ্ধা মোঃ আনন্দ, মোঃ আনছার আলী, আব্দুস সাত্তার প্রমুখ।