শনিবার, আগস্ট ২৭, ২০১৬

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার - ইউএনও’র গণবিজ্ঞপ্তি


টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নে ভূমিহীনদের খাসজমি বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের সাথে বিতর্ক সৃষ্টি হওয়ায় অত্র বিষয়ে দৈনিক আমাদের ঘাটাইল, দৈনিক মজলুমের কণ্ঠ সহ বিভিন্ন পত্র পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীনের দৃষ্টি আর্কষন হলে বিষয়টি নিয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা এবং সংলাপের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন। তাই আগামী ৭ সেপ্টেম্বর/১৬ সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে ব্যাপক গণশুনানী অনুষ্ঠিত হবে।

উক্ত গণ শুনানী অনুষ্ঠানের আবেদনকারীগণ, ভূক্তভোগীগণ, স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
-- প্রেস বিজ্ঞপ্তি