মঙ্গলবার, অক্টোবর ৩০, ২০১৮

ঘাটাইলে উন্নয়ন র‌্যালি ও লোকজ মেলা অনুষ্ঠিত

 মঙ্গলবার সকালে ’সৃজন উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক উন্নয়ন র‌্যালি অনুষ্ঠিত হয়। স্থানীয় উপজেলা প্রশাসন এ র‌্যালির আয়োজন করে। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে আবার উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহীদুল ইসলাম লেবু, যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান , মাসুদুর রহমান আজাদ, ওসি মোঃ মাকছুদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামছুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ কুদ্দুছ, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সানজিদা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী রানী দে প্রমুখ।

নিবন্ধন বাতিল, যা বলল জামায়াত

নির্বাচন কমিশন কর্তৃক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করায় বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান মঙ্গলবার (৩০ অক্টোবর) প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০৮ সালের ৪ নভেম্বর নিবন্ধন লাভ করে। ২০০৯ সালে তরিকত ফেডারেশনের দায়ের করা এক রিট মামলার প্রেক্ষিতে শুনানীর জন্য মহামান্য হাইকোর্টের ৩ জন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠিত হয়।
ওইা বেঞ্চে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ ২০১৩ সালের ১ আগস্ট বিভক্ত রায় প্রদান করেন। প্রিজাইডিং জজ জামায়াতের নিবন্ধন বহাল রাখার পক্ষে ও অপর দু’জন বিচারপতি নিবন্ধনটি আইন সম্মত হয়নি মর্মে রায় প্রদান করেন। একইসাথে মামলাটির সাথে সাংবিধানিক প্রশ্ন জড়িত বিধায় বিচারপতিগণ আপীলের জন্য সার্টিফিকেট প্রদান করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল (আপিল নং ১৩৯/২০১৩) দায়ের করা হয়। জামায়াতের নিবন্ধন মামলাটি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে, এ অবস্থায় মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারির কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন কমিশনের এ প্রজ্ঞাপন জারি উচ্চ আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের শামিল। আমরা নির্বাচন কমিশনের এ ভূমিকায় বিস্মিত। তিনি প্রজ্ঞাপন জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ডেমরা দক্ষিণ থানার উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও ডেমরা দক্ষিণ থানা আমির এন এইচ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, জামায়াত নেতা মোহাম্মদ হেলাল, আলী জাফর প্রমুখ।

সখীপুরে ঘাটাইলের ২ জন সহ ৪ ডাকাত আটক

টাঙ্গাইলের সখীপুরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শিরির চালা গ্রামের ছাকেত আলীর ছেলে আবু হানিফ, একই উপজেলার মালির চালা গ্রামের ছায়েদ আলীর ছেলে মকবুল হোসেন, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার লংছিরা দক্ষিণ পাড়া গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে আলী আকবর এবং একই জেলার ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামের মক্কু মিয়ার ছেলে ছালাম কানা ওরফে কালাম।
তাদের নামে সখীপুর থানার এসআই আবদুল জব্বার বাদী হয়ে মামলা দায়ের করে রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে উপস্থাপন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল জব্বার বলেন, আদালত চার জনের মধ্যে তিনজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম তুহিন আলী জানান, আদালত গ্রেপ্তারকৃত চার ডাকাতের মধ্যে আবু হানিফ, মকবুল হোসেন ও আলী আকবরকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। সখীপুর থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

ধান পরিস্কারের কাজে ব্যস্ত সবাই


চিঠি চালাচালি: রাজনীতিতে শীতল হাওয়া

গতকয়েক সপ্তাহ যাবত রাজনীতির নানা সমীকরণে চলছিল উত্তেজনা। মানুষের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছিল। যুক্তফ্রন্ট, ঐক্য প্রক্রিয়াসহ নানা জোট নানা পক্রিয়ায় ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামে মিলিত হয়ে সিলেট ও চট্টগ্রামে সমাবেশ করেছে। ৭ দফা দাবিও উপস্থাপন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। নানা সমীকরণকে সরল রুপে সাজয়ে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ দলীয় জোটের নানা সময়ে সংলাপের কথা নাকচ করে দিলেও হঠাৎ করে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ এর সংলাপকে আমন্ত্রণ জানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে রোববার (২৮ অক্টোবর) বিএনপিকে নিয়ে জোট করা প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পৃথক চিঠি দেন।

সেই চিঠির বিষয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনির্ধারিত আলোচনা হয়। সেখানেই প্রধানমন্ত্রী সংলাপের বিষয়ে সম্মতি দেন।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। আমন্ত্রণপত্রে ড. কামালকে ধন্যবাদও দিয়েছেন শেখ হাসিনা।

ড. কামালের বেইলি রোডের বাসায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

খালেদা জিয়ার রায়, জামায়াত নিষিদ্ধের পক্রিয়াসহ নানা কারণে রাজনীতিতে গুমোট ভাব ছিল। একটা অজানা আতঙ্ক কাজ করছিল মানুষের মাঝে। রাজনীতির এ ভাবনার জট খুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি সংলাপে সম্মত হলেন। দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করে সেটি জানিয়ে দিলেন, এবং সর্বশেষ সংলাপের দিনক্ষণ ঠিক করে জাতীয় ঐক্যফ্রন্টকে আজ সকালে চিঠিও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

বিশিষ্টজনরাও এ সংলাপকে ইতিবাচক হিসেবে নিয়েছেন। তারা মনে করেন, এতে জনগণও স্বস্তি পাচ্ছে। তারাও (জনগণ) তো চায় রাজনৈতিক সমঝোতা হোক। শান্তিপূর্ণ একটা পথ চলা শুরু হোক।

এদিকে, আওয়ামী লীগের নেতারা বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এটি প্রয়োজন ছিল। সংলাপে প্রধানমন্ত্রীর সম্মতিতে (কৌশলে), আপাতত আন্দোলনের পথ বন্ধ হওয়ায় অনেকে যেমন ধরাশায়ী হয়েছেন, আবার সংলাপ সফল হলে অংশগ্রহণমূলক নির্বাচনের রাস্তাও উন্মুক্ত হতে পারে।

পরে বিকালে সংবাদ সম্মেলন করে ওবায়দুল কাদের জানান, ‘আমি আজ আপনাদের ও পুরো জাতিকে সারপ্রাইজ দেব। আমাদের নেত্রী শেখ হাসিনার সম্মতিক্রমে এই সুখবর জানাব। এ খবরে রাজনীতির মাঠে শান্তির বাতাস বইবে বলে মনে করি।’

এরপরই তিনি সংলাপের বিষয়ে দলীয় সভাপতির সম্মতির কথা জানান। পরে রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টুকে টেলিফোন করে সংলাপের জন্য ঐক্যফ্রন্টকে গণভবনে নৈশভোজের আমন্ত্রণ জানান। জবাবে মহসিন মন্টু তার জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে সময় দিবেন বলে জানান।