সোমবার, নভেম্বর ৩০, ২০১৫

ঘাটাইল উপজেলা পরিষদে ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মাসাতের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক । আপডেট: ০২:০৪ পিএম, তারিখ: ৩০ নভেম্বর ২০১৫ইং, সোমবার, সর্বশেষ সম্পাদনা ০২:০৪ পিএম


ঘাটাইল উপজেলা পরিষদের সাট-মুদ্রাক্ষরিক মোঃ সাব্বির হোসেন এর বিরুদ্ধে ভুয়া বিল দেখিয়ে গাড়ী মেরামতের টাকা আত্মাসত করার অভিযোগ উঠেছে।এ বিষয়ে একটি লিখিত দরখাস্ত গাড়ী চালক মোঃ রাসেল মিয়া উপজেলা চেয়ারম্যান বরাবর প্রদান করেছেন ।লিখিত অভিযোগ থেকে জানা যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চেয়ারম্যান নজরুল ইসলাম খান ব্যবহৃত সরকারী জীপ গাড়ী টাঙ্গাইল ঘ-১১-০০৪২ নং এর মেরামত সার্ভিসিং দেখিয়ে ভুয়া বিল তৈরি করে জমা দিয়েছেন উপজেলা পরিষদের সাট-মুদ্রাক্ষরিক মোঃ সাব্বির হোসেন।  ৪টি ভাউচার দ্বারা মার্চ থেকে অক্টোবর পর্যন্ত উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে নিজ নামে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করেন।
তিনি মীর অটো পার্স হাউস থেকে ৪টি ভূয়া ক্যাশ মেমো  সংগ্রহ করে নিজে দস্তখত দিয়ে গাড়ী মেরামতের বিল জমা দেন উপজেলা পরিষদে ।এমনকি তিনি  একটি আলমারী ও একটি কম্পিউটার মেরামত বাবদ খরচ দেখিয়ে ৩৪ হাজার টাকার বিল উত্তোলন করেন বলে অভিযোগে জানা যায়। এ বিষয়ে ঘাটাইল উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক মোঃ সাব্বির হোসেন কে উপজেলার অর্থ আত্মসাতের বিষয়ে কথাবলে জানা যায় আমি যা কিছু করেছি উপরের নির্দেশে করেছি, আমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য করিনি।  উপজেলা পরিষদের গাড়ী চালক মোঃ রাসেল বলেন-যদি গাড়ী মেরামতের কোন বিল উপজেলা থেকে তুলতে হয় সেটা আমাকে ছাড়া তোলার কথা নয় কিন্তু সে কিভাবে টাকা উত্তোলন করেছে তা আমার বুঝে আসেনা।এ বিষয়ে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান এর নিকট জানতে চাওয়া হলে তিনি জানান তদন্তের জন্য ইউএনওর কাছে পাঠিয়েছি তদন্ত শেষে জানা যাবে।এ বিষয়ে ঘাটাইল উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আছমা আরা বেগমকে  সাঁট মুদ্রাক্ষরিক মোঃ সাব্বির হোসেন এর দ্বারা অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।












আমাদের ঘাটাইল/প্রতিনিধি/সোম-২য়/কেআই/১৭

ঘাটাইলে সরকারি রাস্তা দখল করে পাকা বাড়ি নির্মাণ

নিজস্ব প্রতিবেদক । আপডেট: ১০.০৫ এম, তারিখ: ৩০ নভেম্বর ২০১৫ইং, সোমবার, সর্বশেষ সম্পাদনা ১০.০৫ এম
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শাহপুর উত্তরপাড়ার গ্রামে একটি প্রভাবশালী পরিবার সরকারি রাস্তা দখল করে পাকা বাড়ি-ঘর নির্মান করছে। চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণ শুরু করায় বিপাকে পড়েছে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায় ওই পরিবারের অধিকাংশ লোক সরকারী চাকরীজীবি থাকায় সব নির্দেশ অমান্য করে প্রভাব খাটিয়ে রাস্তা দখল করে পাকি বাড়ি নির্মাণ করেছে। আনোয়ার হোসেন ও তার স্ত্রী লাভলী বেগম সরকারি চাকরীজীবি থাকায় কারো কথার কোন দাম দেন না। কেউ তাদের কিছু বলতে গেলে উল্টা তাদের নামে চাঁদাবাজি সহ বিভিন্ন ধারার মামলা দেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।
সম্প্রতি ওই বাড়ি উচ্ছেদের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকতা বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। যার স্মারক নং ৮২৫২ তারিখ ২১/০৯/২০১৫ইং। স্থানীয় ব্যক্তিদের আশঙ্কা বাড়িটি নির্মাণ করা হলে কৃষিপণ্য বহন সহ শত শত পরিবারকে একটি মাত্র রাস্তার জন্য চরম দুভোর্গ পোহাতে হবে। এদিকে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রভাংশু মহান ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণাধীন অবকাঠামো স্থিতাবস্তায় বজায় রাখার নির্দেশ দেওয়া সর্ত্বেও তার নির্দেশ অমান্য করে তিনি বাড়ির কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বলেন- আমরা বারবার নিষেধ করা সর্ত্বেও আমাদের নিষেধ অমান্য করে বাড়ি নির্মাণ চালিয়ে যায়। পরে আমরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর উচ্ছেদের একটি লিখিত আবেদন করি।
এ বিষয়ে সহকারী কমিশার (ভূমি) ঘাটাইল মহোদয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বর্তমানে বিষয়টি জেলা প্রশাসকের নিয়ন্ত্রনে রয়েছে তিনি আমাকে নির্দেশ দেওয়া মাত্রই আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করবো।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন এর সাথে মোবাইলে যোগযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সুরাহা করবো।
আমাদের ঘাটাইল/প্রতিনিধি/সোম-১ম/কেআই/১৬