শুক্রবার, জানুয়ারি ১৩, ২০১৭

সাংবাদিকের বাবার মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইলের প্রথম দৈনিক মফস্বল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শহিদুল ইসলাম খান রুমির বাবা আজহারুল ইসলাম খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার (১৩ জানুয়ারি) পালন করা হয়েছে।
এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার ভাবনদত্ত গ্রামে মরহুমের কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল, কোরআন খতম এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়। উল্লেখিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ গ্রহন করে।
উল্লেখ্য, সাবেক পোষ্ট মাষ্টার ও সমাজ সেবক আজহারুল ইসলাম খান ২০১ সালের ১৩ জানুয়ারি ঘাটাইলের ভাবনদত্ত গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।