অন্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানসহ ব্যাংকের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব এম এ হাসেম তার বক্তব্যে বলেন, ‘ইউসিবি সর্বদাই গ্রাহকের বহুমুখী চাহিদাকে গুরুত্ব দিয়ে থাকে। সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোত্তম গ্রাহক পরিষেবার ধারাবাহিকতায় টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রা শুরু করল এই শাখা।’
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে হক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।’
