শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০১৬

ঘাটাইলে এমপি রানার মুক্তির দাবীতে মিছিল

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ॥
 আওয়ামীলীগের দ’ুগ্রুপের একই স্থানে সভা ডাকায় টাঙ্গাইলের ঘাটাইলে হামিদপুরে গতকাল শনিবার দুপুর বারটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে  স্থানীয় প্রশাসন। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী সরকার দলীয় সাংসদ আমানুর রহমান খান রানার পক্ষে-বিপক্ষে আওয়ামীলীগের দুই গ্রুপের একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইন শৃঙ্গলা অবনতির আশংকায় নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহিন এ আদেশ জারি করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ও এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকায় আওয়ামীলীগ অফিসের সামনে টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সরকার দলীয় সাংসদ আমানুর রহমান খান রানা সহ চার ভাইয়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা প্রত্যাহার এবং এমপি রানার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলের ডাক দেয় এমপি রানার অনুসারীরা । এদিকে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী এমপি আমানুর রহমান খান রানা সহ চার ভাইয়ের ফাঁসির দাবীতে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে একই স্থানে প্রতিবাদ সমাবেশর ডাক দেয়। এর ফলে উপজেলার হামিদপুর বাজার এলাকায় আইন শৃঙ্গলা অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্রে আশংকা দেখা দেয়। ফলে হামিদপুর বাজার এলাকায় শাস্তি শৃঙ্গলা বজায় রাখার জন্য সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে আজ শনিবার দুপুর বারটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহিন। এলাকায় শান্তি শৃংখলা অবনতি ঘটার আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হামিদপুরে ১৪৪ ধারা জারি থাকায় পার্শ্ববর্তী কদমতলী এলাকায় এমপি রানার মিথ্যা মামলার প্রত্যাহার ও  মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করতে উদ্যোগ নেয় তার সমর্থকরা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল ও ট্রাক যোগে শত শত নেতাকর্মী এসে উপস্থিত হয় কদমতলী বাসস্ট্যান্ড এলাকায়। সেখানে কয়েক হাজার নারী পুরুষের সমাবেশ ঘটে। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানযটের সৃষ্ঠি হয়। মোটরসাইকেল মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। তারা কদমতলী ও ঘাটাইল কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশও করে। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, আওয়ামীলীগ নেতা মোত্তালিব হোসেন , যুবলীগ নেতা মোঃ সুলতান মাহমুদ সুজন, রুকনুুজ্জামান ঠান্ডু , ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন , উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জুয়েল মিয়া ও মিন্টু মেম্বার প্রমুখ।


ঘাটাইলের হামিদপুরে ১৪৪ ধারা জারি

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে হামিদপুরে আজ শনিবার দুপুর বারটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে  স্থানীয় প্রশাসন। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী সরকার দলীয় সাংসদ আমানুর রহমান খান রানার পক্ষে-বিপক্ষে আওয়ামীলীগের দুই গ্রুপের একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইন শৃঙ্গলা অবনতির আশংকায় নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহিন এ আদেশ জারি করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ও এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকায় আওয়ামীলীগ অফিসের সামনে টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সরকার দলীয় সাংসদ আমানুর রহমান খান রানা সহ চার ভাইয়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা প্রত্যাহার এবং এমপি রানার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলের ডাক দেয় এমপি রানার অনুসারীরা । এদিকে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী এমপি আমানুর রহমান খান রানা সহ চার ভাইয়ের ফাঁসির দাবীতে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে একই স্থানে প্রতিবাদ সমাবেশর ডাক দেয়। এর ফলে উপজেলার হামিদপুর বাজার এলাকায় আইন শৃঙ্গলা অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্রে আশংকা দেখা দেয়। ফলে হামিদপুর বাজার এলাকায় শাস্তি শৃঙ্গলা বজায় রাখার জন্য সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে আজ শনিবার দুপুর বারটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহিন। এলাকায় যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য যে, টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকার দলীয় সাংসদ আমানুর রহমান খান রানাকে জেল হাজতে প্রেরন করে আদালত।