শনিবার, মার্চ ০২, ২০১৯

ঘাটাইল উপজেলা নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন শহিদুল ইসলাম লেবু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু। আসন্ন চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১২১ উপজেলায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। শুক্রবার (১ মার্চ) রাতে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা যায়, দলের তৃণমূল থেকে পাঠানো নাম ও বিভিন্ন জরিপ বিশ্লেষণ করে চতুর্থ ধাপের ১২১ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবুল হাসানাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, আবদুর রাজ্জাক, রশিদুল আলম, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী টাঙ্গাইল জেলার ধনবাড়ীতে নৌকার মনোনয়ন পেয়েছেন মো. হারুন অর রশিদ, মধুপুরে মো. ছরোয়ার আলম খান আবু, গোপালপুরে মো. ইউনুস ইসলাম তালুকদার, ভূঞাপুরে মো. আব্দুল হালিম, ঘাটাইলে মো. শহিদুল ইসলাম লেবু, কালিহাতীতে মো. মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল সদরে শাহ্ জাহান আনছারী, দেলদুয়ারে মো. ফজলুল হক, নাগরপুরে মো. কুদরত আলী, মির্জাপুরে মীর এনায়েত হোসেন মন্টু, বাসাইলে মো. মতিয়ার রহমান এবং সখীপুরে জুলফিকার হায়দার কামাল আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় মনোনয়ন পেয়েছেন।

ঘাটাইল উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী তাসলীমা জেসমীন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে  ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগনকে সাথে নিয়ে, নিরলস মাঠে কাজ করে যাচ্ছেন  নবগঠিত সংগ্রামপুর ইউনিয়নের আওয়ামীগের  সম্মানিত সদস্য  তাসলীমা জেসমীন পাপিয়া। তিনি সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নুরু মোহাম্মদের স্ত্রীর।

প্রার্থীতা নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানাগেছে, সদা হাস্যজ্জল এই মহিলা নেত্রী তাসলীমা জেসমীন পাপিয়া, ইতোমধ্যে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন। তিনি ছাত্রজীবন  থেকেই বঙ্গবন্ধুর আদশের প্রতি অনুপ্রানীত হয়ে রাজনীতির সাথে জড়িয়ে পড়েন।  পাপিয়া  সাধারণ ভোটারদের সকল প্রয়োজনে সাধ্য মতো সহায়তা করে যাচ্ছেন। কোন প্রয়োজনে তাঁর কাছে সাধারণ মানুষ গেলে কাউকেই ফিরিয়ে দেননি এই নেত্রী। নারীর অধিকার সুরক্ষায় তিনি অবিচল, ন্যায়ের প্রশ্নে আপোষহীন থেকে তৃনমুল নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় পক্ষে রাত দিন মাঠে কাজ করেছেন তিনি। ঘাটাইল  উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কর্মকান্ডে সততা ও নিষ্ঠার সহিত সকলকে সহায়তা করে গেছেন। এলাকার সাধারণ ভোটারদের ব্যাপক উৎসাহের কারনেরই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জনগনের দ্বারঘোড়ায় চষে বেড়াচ্ছেন বলে জানান নারী নেত্রী তাসলীমা জেসমীন পাপিয়া।

তিনি বলেন, গণতন্ত্রের মানসকন্যা, দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তারই পথ অনুসরণ করে সুস্থ্য ধারায় রাজনীতিতে বিশ্বাস ও স্থানীয় জনগনের ভালবাসাই আমার ভরসা। আর এ ভরসা নিয়েই আমি আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাই। কথা বলতে চাই এলাকার সাধারণ মানুষের পক্ষে।