শুক্রবার, মে ১৯, ২০১৭

ঘাটাইলে স্কুল ছাত্র অপহৃত

এম.এস.এস.সৌরভ ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ 
টাঙ্গাইলের ঘাটাইলে ৪র্থ শ্রেণির সৈকত(১০) নামের এক ছাত্র অপহরণের শিকার হয়েছে বলে জনা গেছে।সে উপজেলা চানতারা গ্রামের স্কুল শিক্ষক মো.হানিফ উদ্দিনের ছেলে। শুক্রবার (১৯শে মে) শিশুটির বাবা জানায়, গত ১৮ই মে বৃহস্প্রতিবার সৈকত স্কুলে যাওয়ার উদ্দেশে দুপুর ১২ ঘটিকায় নিজ বাড়ি থেকে বেড় হয়। আমরা মনে করি সে স্কুলে আছে। কিন্তু স্কুল ছুটির পর অন্যান্য ছেলে মেয়েরা যখন বাড়ি ফিরে আসে তখন সৈকতের কথা বললে তারা বলে সে তো আজ স্কুলে যায়নি। বাড়ি না আসায় চিন্তিত হয়ে পরি আমরা। আশেপাশে খোঁজা-খুঁজি করে যখন সৈকতকে পাওয়া যাচ্ছিলনা তখন পাশের গ্রামের রাকিব জানায়,আনুমানিক ১২.৩০ ঘটিকায় সৈকত শ্যামল বর্ণের ভালো স্বাস্থের অধিকারী একজন লোকের হাত ধরে ঘাটাইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে।আমার সাথে তার দেখা হয় লাউয়াগ্রাম মসজিদের পাশে।পরে সৈকতের বাবা মোবাইলে উঠানো তাদের কিছু পরিচিত লোকের ছবি দেখালে রাকিব একজন লোককে চিহিৃত করে। হানিফ উদ্দিন জানান, ঐ লোকের নাম আরিফ রব্বানি তার বাড়ি ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা থানার লক্ষীপুর গ্রামে। তার সাথে আমাদের রক্তের কোন সম্পর্ক নেই। প্রায় দুই বছর আগে সে আমার বাড়িতে দিন মজুরের কাজ করতে আসে, তার ব্যবহার ভাল দেখে একটা সুসম্পর্ক গড়ে উঠে আমার পরিবারের সবার সাথে। সেই আমার ছেলেকে অপহরণ করেছে। তিনি আরো জানান, এ বিষয়ে অভিযোগ নিয়ে অসি সাহেবের কাছে গিয়েছিলাম তিনি ভাল করে খুজে দেখতে বললেন এবং অপহরণকারীর বাড়িতে যেতে বললেন। এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন বলেন, অপহরণ বিষয় নিয়ে কেউ আমার কাছে আসেনি।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘাটাইলে শ্রমিকদের মাঝে বিনামুল্যে খাবার স্যালাইন বিতরণ

আব্দুল লতিফ, ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ঘাটাইলে  সাধারন শ্রমিকদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টায় বাস স্ট্যান্ড চত্বরের ঘাটাইল উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে এ স্যালাইন বিতরণ করা হয়। খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফারুক আহম্মেদ রনি, মো. দুলাল মিয়া,শহিদুল ইসলাম, নাজমুল হোসেন আজমান, বজলু মিয়া, রতন প্রমুখ সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আব্দুল লতিফ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
ঘাটাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮মে) উপজেলা পর্যায়ে উপজেলা প্রশানের উদ্যোগে ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিকেল ৩ টায় মেয়েদের ফাইনাল ও ৪ টায় ছেলেদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে আকন্দের বাইক সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মমরেজ সরকারী প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে মমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৭-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নলমা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ম্যাচসমূহ শেষে একই স্থানে বিকেল ৫ টায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মোহাম্মদ শাহীন সভাপতিত্বে উক্ত পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সেলিমা আখতার,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বয়ক আব্দুর রহিম, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহীদ,ঘাটাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হায়দর আলী, জামুরিয়া ইউপি চেয়ারম্যান  ইখলাক হোসেন খান শামীম , জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রখসহ রাজনৈতিক নেতাকর্মী,  বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব বৃন্দসহ  গন্যমান্য ব্যক্তিবর্গ । 

উল্লেখ্য উক্ত বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০১৭ তে ঘাটাইল উপজেলার সকল  প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। 

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।