মোঃ সবুজ সরকার, নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শালিয়াবহ নামক স্থানে কৃষক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ৷ ঘাটাইল উপজেলা থেকে ২০কিমি পুর্বে বিস্তীর্ন শাল বনে প্রতি বছরের ন্যায় এবারো এ মেলা অনুষ্ঠিত হয়েছে ৷ এই মেলার পৃষ্ঠপোষক আঃ আজিজের নাম অনুসারে এ মেলার নাম করন করা হয়েছে আজিজ কোম্পানীর কৃষক মিলন মেলা ৷এই কৃষক মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম ৷ আমন্ত্রিত অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার অতিরুক্ত জেলা প্রশাসক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, টাঙ্গাইল জেলা আ'লীগের অাইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এ আকবর খান সহ আরও অনেক অতিথি বৃন্দ ৷কৃষক মিলন মেলার প্রধান আকর্ষন বিনামূল্যে চারা গাছ বিতরন, ও সারাদিন ব্যাপী গনভোজ ৷ এছারাও ছিল এতিহ্যবাহী লাঠিয়াল খেলা সহ অনান্য এতিহ্যবাহী খেলা ৷ আর এই সুন্দর কৃষক মিলন মেলায় দুরদুরান্ত থেকে হাজার হাজার মানুষ দেখতে আসেন এবং মনের আনন্দে উপভোগ করেন ৷মেলাটির পৃষ্ঠপোষক আজিজ কোম্পানি চ্যানেল আইয়ের সারা বাংলাদেশের শ্রেষ্ঠ চাষী হিসেবে ভূষিত হন ৷ বাংলাদেশের শ্রেষ্ট ও স্বরনীয় একমাত্র মেলা হচ্ছে আজিজ কোম্পানির কৃষক মিলন মেলা ৷
বৃহস্পতিবার, এপ্রিল ১৪, ২০১৬
ঘাটাইলে কৃষক মিলন মেলা অনুষ্ঠিত
Labels:
ঘাটাইলের কথা,
ধলাপাড়া,
রসুলপুর,
সর্বশেষ
ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ৯ জন
নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ নববর্ষ উদযাপন করা হলোনা ওদের, মুহুর্তেই আনন্দ বিষাদে পরিণত হলো লাশ হয়ে ঘরে ফিরল একজন। ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মুখ্যগাংগাইর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন গোপালপুর উপজেলার নবগ্রাম গ্রামের শরাফত আলীর ছেলেমানিক(১৫) আহত হয়েছে ৪ জন। আহতরা হলো, মাদতাজানী আবু তালেব এর ছেলে আল আমিন(১৫), একই গ্রামের শাহআলম এর ছেলে শাকিল (১৫), মাদারজানি গ্রামের সিদ্দিকুর রহমান এর ছেলে ছোটন (১৫), একই গ্রামের হারুন অর রশিদের ছেলে কামরুল (১৫)। সকলের চেয়ে ছোটনের অবস্থা আশঙ্কাজনক। আহত চারজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যদর্শী ও পুলিশ জানায়, বৃহসম্পতিবার সকালে টাঙ্গাইল গোপালপুর থানার আলমনগর উচ্চ বিদ্যালয় ও হেমনগর ইউনিয়নের বেলুয়া উচ্চ বিদ্যালয়ের ৩০ জন শিার্থী পহেলা বৈশাখ উদযাপনের জন্য পিকআপ ভ্যান ভাড়া করে ধনবাড়ি যায়। ফেরার সময় ঘাটাইল উপজেলার মুখ্যগাংগাইর নামক স্থানে পৌছালে ঢাকা ময়মনসিংহ মহসড়কে ময়মনসিংহ অভিমুখী একটি দ্রুততগামী ট্রাক পেছন দিক থেকে পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মানিক (১৫) নিহত হয় ও আহত হয় ৪ জন। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর দ্রুত উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন আমাদের জানান, মূলত পহেলা বৈশাখে আনন্দ করতে গিয়ে দুর্ঘটনার স্বাকীর হন এরা সবাইগোপালপুর জেলার অধিবাসী।
Labels:
ঘাটাইলের কথা,
দেউলাবাড়ী,

ঘাটাইলে বর্ষবরণ উদ্যাপিত
নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারাদেশের ন্যায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা চত্বর বৈশাখের রঙ্গমঞ্চ এ বর্ষবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকালে উদীচী শিল্পগোষ্ঠী, মুকুল একাডেমি কিন্ডার গার্টেন, গণ পাইলট উচ্চ বিদ্যালয়, এস.ই.বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজ সেজে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এসে শেষ হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, পালা গান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ষবরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, ইউএনও আবুল কাশেম মুহাম্মদ শাহীন, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, সাবেক পৌর মেয়র মোঃ হাসান আলী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু প্রমুখ।
Labels:
উপজেলা পরিষদ,
ঘাটাইলের কথা,
জাতীয়,
সর্বশেষ
ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১০ এপ্রিল ঘাটাইল উপজেলা বিএনপির ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন টাঙ্গাইল জেলা বিএনপি। সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান থান আজাদকে সভাপতি ও আ.খ.ম.রেজাউল করিমকে সাধারন সম্পাদক ও ইখলাক হোসেন খান শামীমকে সাংগাঠনিক সম্পাদক করে গঠিত কমিটিতে উপদেষ্টা রাখা হয়েছে ১০ জনকে। রফিকুল ইসলাম ভূইয়া বুলবুলকে কমিটির সিনিয়র সহ সভাপতি করা হয়েছে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে হেলালুর রহমান খান। একই দিন পৌর বিএনপির কমিটি অনুমোদন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। বর্তমান পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জুকে সভাপতি ও ফারুক হোসেন ধলাকে সাধারন সম্পাদক ও শামীম সরকারকে সাংগাঠনিক সম্পাদক করে গঠিত কমিটির সদস্য সংখ্যা ১ শত ১৬জন। কমিটিতে ১০ জনকে উপদেষ্টা করা হয়েছে। উল্লেখ্য যে, গত ১৩ ফ্রেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠিত হয়।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)