সোমবার, ডিসেম্বর ১৯, ২০১৬

ঘাটাইলে পৌছেছে প্রাথমিক শিক্ষার্থীদের বই

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ২০১৭ সালের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামুল্যে বই বিতরণের জন্য বিনামূল্যের বই ঘাটাইল শিক্ষা অফিসে এসে পৌছে।
জানা গেছে, উপজেলার ১৭৩ টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বই এসে পৌছেছে, এবার নির্ধারিত সময়ে বই বিতরণ করা হবে। শিক্ষার্থীরা যাতে সময় মত লেখাপড়া করতে পারে সেজন্য আগে ভাগে তারা এবার বই পাবে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার সেলিমা আক্তার জানান, আমরা এরই মধ্যে ৩য়ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের কিছু বই বিতরন করিেছ । বাকি কিছু বই আমরা অল্প কিছু দিনের মধ্যে বিতরন করবো বলে আশাকরি ।

পলাতক মানবতাবিরোধী অপরাধীর মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি করিমগঞ্জের রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান মারা গেছেন।

সোমবার সকালে ঢাকার মিরপুরে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবীব রেজা।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই সহোদরসহ চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  রায় ঘোষণার পর থেকেই গাজী আব্দুল মান্নান পলাতক ছিলেন। গত ৩ মে সকালে এ মামলার রায় ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের তিন সদস্যের ট্রাইব্যুনাল।
রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্তরা হচ্ছেন, দুই সহোদর শামসুদ্দিন আহমেদ ও সেনাবাহিনীর বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ এবং রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান ও হাফিজ উদ্দিন। আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে আজহারুল ইসলামকে।
আসামি পাঁচজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতনের লুণ্ঠন ও অগ্নিসংযোগের সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এতে ছিল ১৪ জনকে হত্যা ও গণহত্যা, একজনকে আটক ও নির্যাতন এবং ২০-২৫টি বাড়িতে লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ।
অভিযোগগুলোর মধ্যে হত্যা-গণহত্যার তিনটি (১, ৩ ও ৪ নম্বর) ছিল পাঁচজনেরই বিরুদ্ধে। বাকি চারটির মধ্যে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের দুটিতে (৬ ও ৭ নম্বর) গাজী আব্দুল মান্নান এবং হত্যার একটিতে (২ নম্বর) নাসিরউদ্দিন আহমেদ ও হত্যার একটিতে (৫ নম্বর) শামসুদ্দিন আহমেদ এককভাবে অভিযুক্ত হন। এসব অভিযোগে ভিন্ন ভিন্নভাবে আসামিদের সাজা দেয় ট্রাইব্যুনাল। শুধু ৩ নম্বর অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন মান্নান।