রবিবার, নভেম্বর ২৭, ২০১৬

ঘাটাইলে জাতীয়করণ ও বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

আব্দুল লতিফ ,ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ 
শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ ও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা  । আজ রোববার   সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের গেটের  সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে বক্তব্য রাখেন , বাংলাদেশ শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান , ঘাটাইল এস ই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস বুলবুল বেগম , রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান আলী  , সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খান , ঘাটাইল গন পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মওলানা আইনউদ্দিন , যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম শামীম , যুগ্ম সম্পাদক আব্দুল বাছেদ সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকার দপ্তর সম্পাদক এনামুল হক, গবেষনা সম্পাদক রফিকুল ইসলাম শহিদুল ইসলাম ও হাফিজুর রহমান প্রমুখসহ ৃ এতে ঘাটাইলের সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অংশ নেন । 

মানবন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ , পাঁচ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি , পূণাঙ্গ উৎসব ও বৈশাখী ভাতা , সরকারী কর্মচারীদের মতো বাড়ি ভাড়া ও অবসর গ্রহনের এক বছরের মধ্যে অবসর সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। শিক্ষকরা যদি মানুষ গড়ার কারিগর হয়ে থাকি , কেন তাহলে তাদেরকে অবহেলা করা হচ্ছে । অবিলম্ভে তাদের দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা । পরে তারা ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর একটি স্মারক লিপি দেন । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷