মঙ্গলবার দিবাগত রাত ৩.০০ টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের তমালতলা নামক স্থানে সৌদি প্রবাসী আঃ মান্নান (৪০) গাড়ীতে ডাকাতী করার সময় ৫ ডাকাতকে আটক করে পুলিশে সোর্পদ করেছে গ্রামবাসী। আটকৃত ডাকাতদের নাম-১। মোঃ আরিফুল ইসলাম (১৮), পিতা-জহুরুল ইসলাম, গ্রাম-বাটাজোর ভালুকা থানা, ২। মোশারফ হোসেন (১৮), পিতা-জালাল উদ্দিন, গ্রাম-ভালুকা থানা কাছিনা, ৩। মোঃ আঃ জলিল (১৯), পিতা-মৃত-আঃ কদ্দুছ, গ্রাম-কাছিনা, ৪। মোঃ ওবায়দুল হক (১৮), পিতা-হাশেম আলী, গ্রাম-কাছিনা, ৫। মোঃ তানজিল হোসেন (১৮), পিতা-মোঃ জালাল উদ্দিন, গ্রাম-বাটাজোর মানিকধারা গ্রামে।
সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশের উপ-পরিদর্শক(এস/আই) মোঃ কবির হোসেন ও এলাকাবাসী জানায় আকন্দেরবাইদ (বাকচালা) গ্রামের মৃত-আঃ জলিলের ছেলে আঃ মান্নান (৪০) দীর্ঘদিন সৌদিতে চাকুরী শেষে বাড়ি ফেরার পথে ভালুকা থেকে পিছনে পাঁচ ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের প্রাইভেটকারটি তমালতলী নাম স্থানে পৌছালে ডাকাতদের ঢাকা মেট্রো-চ-১১-৭৭৪৩ নং সাদা রংয়ের একটি মাইক্রোবাস প্রাইভেটকারটির সামনে গতিরোধ করে দাঁড়ায় এবং গাড়ী ভাংচুর করে। এ সময় গাড়ীর ড্রাইভার ডাকচিৎকার আশেপাশের গ্রামবাসী এগিয়ে এসে ডাকাতদের চারিদিকে ঘেরাও করে ফেলে। পরে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, আমরা গ্রামবাসীর সহযোগিতায় ডাকাতদের আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের থানায় ডাকাতি মামলা রুজু করা হয়েছে।
