মো. খায়রুল ইসলাম, ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন টাঙ্গাইল ঘাটাইল উপজেলার ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেল । গতকাল বুধবার রাত সাড়ে বারটার দিকে ঘাটাইল কলেজ মাঠের ইসলামী মাহফিল শুনে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে। রুবেল টাঙ্গাইলের ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, বুধবার ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে চান্দশি যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় এক ইসলামী সমাবেশের। বিকাল থেকে শুরু হয়ে রাত বারটা পর্যন্ত চলে এ সমাবেশ। সমাবেশ শেষে রাত সাড়ে বারটার দিকে ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেল মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় সামনে একদল সন্ত্রাসী তার গতিরোধ ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্বক জখম করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷