জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঘাটাইল উপজেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজজত হোসেন। গত বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক, আনুষ্ঠানিকভাবে তার কার্যালয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক খন্দকার তাহাজজত হোসেনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
উল্লেখ্য, স্কুল পর্যায়ে মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ বজলুল করিম খান উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
