শুক্রবার, জানুয়ারি ২৯, ২০১৬

ঘাটাইলে মিনহাজের মাদক ব্যবসার ট্রানজিট


আঃ রশিদ তালুকদার, ঘাটাইল(টাঙ্গাইল), ২৯ জানুয়ারী, আমাদের ঘাটাইলঃ
মাদক ধ্বংস করছে যুব সমাজ। মাদকের ছোবলে এলাকার উঠতি বয়সের তরুণরা জাড়িয়ে পড়ছে অসামাজিক কার্যকলাপ ও বিভিন্ন অপরাধে। টাঙ্গাইলে জীবন ধ্বংসকারী এ মাদক ব্যবসার প্রধান হোতা মিনহাজ উদ্দিন ওরফে মিনহাজ ট্রানজিট। মিনহাজ জেলার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামে বাস করছেন। কিন্তু সেখানে বসেই পুরো জেলার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে।  জানা গেছে, দীর্ঘদিন ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে মো. মিনহাজ উদ্দিন (৩৮) মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ঘাটাইল ও ভূঞাপুর থানায় ৮টি মামলা রয়েছে। কিন্তু তিনি আদালত থেকে জামিন নিয়ে প্রশাসনকে মাসোহারা দিয়েই তার অবৈধ হেরোইন ও ইয়াবার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি আন্তঃজেলা মাদক ব্যবসার ‘ট্রানজিট’ খেতাব অর্জন করেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, মিনহাজ মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। মাদক সেবীর সংখ্যা দিন দিন বাড়ছে এলাকায়। সেই সাথে বাড়ছে চুরি, ছিনতাই ও যৌন নির্যাতনসহ অনেক অপরাধের ঘটনা। অভিযোগ রয়েছে, গত ৪ বছরের মধ্যে মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদিন তালুকদারসহ কয়েক জনের ২৮টি গরু চুরি ও ৪টি দোকান চুরিসহ এলাকার কয়েকটি বাড়িতে চুরির ঘটনাও ঘটেছে। এর সাথে ট্রানজিট মিনহাজ ও তার সহযোগিরা জড়িত। 
এলাকার গণ্যমান্যরা মিনহাজকে মাদক ব্যবসায় বাধা দিলে উল্টো তাদের বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে ১০৭ ধারার পৃথক ৩টি মিথ্যা মামলা দায়ের করেছেন মিনহাজ। 
সূত্র বলছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুরসহ কয়েকটি জেলায় মিনহাজের মাদক ব্যবসার ট্রানজিট খেতাব ছড়িয়ে পড়েছে। 
এ বিষয়ে মিনহাজসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাঙ্গাইল পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন মহলে এলাকাবাসী বার বার লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু অজ্ঞাত কারণে প্রশাসন উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি মাদক ট্রানজিট চক্রের বিরুদ্ধে। 
সূত্র মতে, মিনহাজের ব্যবসায়ী সহযোগীরা হচ্ছেন- একই গ্রামের নুরু ভূইয়ার ছেলে স্বপন ভূইয়া (৩৪), নস্কর ভূইয়ার ছেলে মো. বাবু ভূইয়া (২৮), মিনহাজের ছোট ভাই মো. সুবাশ তালুকদার (৩৪)সহ আরও অনেকে। 
এলাকাবাসীর দাবি, সমাজ ও জাতিকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে অবিলম্বে এ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালত মিনহাজ উদ্দিন তালুকদারকে ২ বার ৬মাস করে কারাদণ্ড দেন। একই অপরাধে তার ছোট ভাই মো. সুবাশ তালুকদারকে ৬ মাস সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু তারা আপিল করে জামিনে এসে তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
মাদক ব্যবসায়ী ট্রানজিট প্রধান মিনহাজ উদ্দিন বলেন, ‘আপনার কোন কথা থাকলে বলুন, আমি প্রশাসনকে টাকা দিয়ে থাকি। আপনিও নিবেন? সংবাদ প্রকাশের দরকার নেই।’
ঘাটাইল পুলিশ সূত্রে জানা গেছে, মিনহাজের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টায় রয়েছি। 
প্রকাশঃ ২৯ জানুয়ারী ২০১৬, ০৬:২৩:০০ অপরাহ্ন

ঘাটাইলে ২৪ প্রহর ব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যষ্ণানুষ্ঠান শুরু

উত্তম আর্য্য, ঘাটাইল(টাঙ্গাইল), ২৯ জানুয়ারী, আমাদের ঘাটাইলঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শুক্রবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে ২৪ প্রহর ব্যাপি  শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যষ্ণানুষ্ঠান শুরু হয়েছে। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পৌর এলাকার হিন্দু সম্প্রদায় আয়োজিত শান্তিনগর সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যষ্ণানুষ্ঠান উপলক্ষ্যে শ্রীমদ্ভাগবত পাঠ, তারকব্রহ্ম মহানাম যষ্ণানুষ্ঠান, অষ্টকালীণ লীলা কীর্ত্তন, নগর সংকীর্ত্তন, কুঞ্জ ভঙ্গ, দধি মঙ্গল মহন্ত বিধায় অনুষ্ঠিত হবে। দেশের খ্যাতিনামা দল মহানাম সুধা পরিবেশন করবেন খুলনার নিত্যানন্দ সম্প্রদায়, ফরিদপুরের প্রভুপ্রাত সম্প্রদায় মাদারিপুর মুক্তিলতা সম্প্রদায়, পিরোজপুর আদি ঠাকুর সম্প্রদায়, সীতক্ষীরা মামা ভাগ্নে সম্প্রদায়, ঘাটাইল হরিসভা সংঘ। লীলা কীর্ত্তন পরিবেশন করবেন ঢাকার শ্রী শ্রী প্রীতম মন্ডল, সাতক্ষীরার শ্রী ধর্মদাস এবং যশোরএর কৃষ্ণাপাল। অধিবাস অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করিবেন অমূল্য চন্দ্র দেবনাথ।
এ বিষয়ে বাংলাদেশ  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র দত্ত আমাদের সংবাদকর্মীকে জানান, প্রতিবছরের ন্যায় আমরা এবারও সমস্ত আয়োজন শেষ করেছি এবং প্রশাসনকে অবগত করেছি যাতে আমরা নির্বিঘেœ  সুশৃঙ্খলভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারি।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিঘেœ তাদের কীর্ত্তনুষ্ঠান পালন করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী সে বিষয়ে সদা প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছি।   

প্রকাশঃ ২৯ জানুয়ারী ২০১৬, ০১:৫২:০০ অপরাহ্ন

ঘাটাইল-ভূয়াপুর সড়কে ৫২ বাঁকে হাজারো গর্ত


মোঃ নজরুল ইসলাম, ঘাটাইল(টাঙ্গাইল), ২৯ জানুয়ারি, আমাদের ঘাটাইল:

টাঙ্গাইলের ভূঞাপুর-ঘাটাইল সংযোগ সড়ক দৈঘ্য ১৩ কিলোমিটার বাঁক অর্ধশত হাজারো গর্ত। এটাই এখন বহু প্রতিক্ষিকত ভূঞাপুর-ঘাটাইল সংযোগ সড়কের বর্তমান অবস্থা। বাঁক থাকার কারনে পূর্ব থেকেই এ সড়কে যান চলাচল ছিল ঝুকিপূর্ন। বর্তমানে সড়কটির অর্ধশত বাঁকের মরণ ফাঁদের সাথে যোগ হয়েছে হাজারো গর্ত। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে সারা সড়ক জুড়েই সৃষ্টি হয়েছে খানা খন্দের। দেখা দিয়েছে বড় বড় গর্তের। এক সময়ের প্রতিক্ষিত এলাকাবাসীর সড়কটি এখন সাধারন মানুষের গলার কাটায় পরিনত হয়েছে।ভূঞাপুরের শিয়ালকোল থেকে ঘাটাইলের কলেজ মোড় পর্যন্ত ১৩ কিলোমিাটারের সড়কটি ঘাটাইল ও ভ’য়াপুর এই দুই উপজেলার চারটি ইউনিয়নের হাজারো মানুষের যাতায়তের  অন্যতম  সড়ক এটি।  দুই উপজেলার মানুষসহ মধুপুর, জামালপুর ও ময়নসিংহ অঞ্চলের মানুষ স্বল্প সময়ে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর বঙ্গের সাথে যাতায়তের জন্য অনেক সময় বেছে নেয় এই সড়কটি। এই সড়কে ছোট-বড় ৫২টি বাঁক থাকার পরেও প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা কমে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতো বিভিন্ন ধরণের যানবাহন। কিন্তু বিগত ৪বছর ধরে ওই রাস্তাটির কোন প্রকার সংস্কার কাজ করেনি কর্তৃপক্ষ। যার ফলে সড়ক জুড়ে খানাখন্দের সৃষ্টিসহ তৈরি হয়েছে বড় বড় গর্তের। সড়কটি হয়ে পড়েছে যান চলাচলের অনুপোযোগী।  নানা সময়ে এলকাবাসী  সড়কটির সংস্কার কাজের দাবী জানালেও কোন ফল হয়নি। এ রাস্তায় যাতায়াতকারী অনেক যাত্রীই সড়কটিকে আক্ষেপ করে  ৫২ বাঁকের হাজারো গর্তের সড়ক বলে।
ঘাটাইল উপজেলার চেংটা গ্রামের জাহাঙ্গীর তালুকদার বলেন,এই সড়কটিকে আর সড়ক না বলাই ভাল। এটি এখন ৫২ বাঁকের হাজারো গর্তের কষ্ট। আগে প্রতি সপ্তাহেই ছুটিতে বাড়ি আসতাম এখন রাস্তার বেহাল দশার কারণে প্রতি সপ্তাহে আসতে মন চায় না। এ সড়কে একদিন যাতায়ত করলে পরেরদিন রেস্ট নিতে হয়।
ভূঞাপুর উপজেলার পলিশা গ্রামের সিএনজি চালক মালেক বলেন, ঘাটাইল-ভূঞাপুর রোডের আগে ভাড়া ছিল বিশ টাকা আর এখন ভাড়া ৪০-৫০টাকা। তাইলে বুঝেন কেমন রাস্তা!
ঘাটাইল উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু বলেন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীকে সমন্বয় কমিটির সভাসহ বিভিন্ন সময়ে এই সড়কটির সংস্কার ও বাঁক অপসারণ করে জনগণের ভোগান্তী লাগবের অনুরোধ করে আসলেও তিনি এবিষয়ে কোন প্রকার কর্ণপাত করেণ না। মূলত নি¤œ মানের উপকরণ দিয়ে কাজ করায় দ্রুত সড়কটি নষ্ট হয়ে গেছে এবং  তার স্বদিচ্ছার অভাবেই প্রাচীন ও গুরুত্বপূর্ণ সড়কটি এখন জনগণের গলার কাটা হয়ে দাড়িয়েছে।

প্রকাশঃ ২৯ জানুয়ারী ২০১৬, ১০:৫২:০০ অপরাহ্ন

কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ সবুজ সরকার, ঘাটাইল(টাঙ্গাইল),২৯ জানুয়ারী, আমাদের ঘাটাইলঃঐতিহ্যবাহী কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ে আসন্ন এস.এসসি পরিক্ষার্থীদের বিদায় এবং নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় মিলাদ মাহফিলে মুখোরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন৷ মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান শহিদ(ভিপি শহিদ)| উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ দেব এবং সিনিয়র ও সহকারি শিক্ষক শিক্ষিকা বৃন্দ ৷আরো উপস্থিত ছিলেন সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও অবিভাবক বৃন্দ ৷মিলাদ মাহফিল পরিচালনা করেন রফিকুল ইসলাাম |মিলাদ মাহফিলে বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য উজ্জল ভবিষ্যত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ৷ এবং নবাগত ছাত্রছাত্রীতের ফুল দিয়ে বরণ করা হয় ৷

প্রকাশঃ ২৯ জানুয়ারী ২০১৬, ১০:০১:০০ অপরাহ্ন