রবিবার, নভেম্বর ১৩, ২০১৬

ঘাটাইলে ৫ বছর পর হারানো সন্তানকে ফিরে পেল বাবা মা


খাদেমুল মামুন, ঘাটাইল (সাগরদিঘী) প্রতিনিধি ঃ 
দীর্ঘ ৫ বছর পর হারানো বাক প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেল তার বাবা-মা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ছলিং এলাকার আঃ গফুর ফকিরের ছেলে হালিম (৩০)। সে একজন বাক প্রতিবন্ধী। ২০১১ সালের ডিসেম্বর মাসে বাক প্রতিবন্ধী হালিম হঠাৎ বাড়ি থেকে নিরুদ্দেশ হয়। অনেক খোজাখুজি করেও দীর্ঘ পাঁচ বছরে তার সন্ধান পায়নি পরিবারে লোকজন। এক সময় হালিমকে খুজে পাওয়ার আশা ছেড়ে দেয় তার পরিবার। সম্প্রতি আঃ গফুর ফকিরের প্রতিবেশি মুন্নান মিয়া কাজের উদ্দেশ্যে ঢাকা যায়। সেখানে কর্মরত অবস্থায় প্রতিবন্ধী হালিমের সাথে দেখা হয় মুন্নানের। পরে সে তাকে বাড়ি নিয়ে আসে। দীর্ঘদিন পর কাকতালিয় ভাবে প্রিয় সন্তানকে ফিরে পেয়ে আনন্দে দিশেহারা হালিমের বাবা-মা।