বুধবার, ডিসেম্বর ০৪, ২০১৯

ঘাটাইলে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক প্রস্তুতি মূলক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভার প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম প্রমূখ। এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,”পরিবার পরিকল্পনার সেবা গ্রহন করি কৈশোরকালিন মাতৃত্ব রোধ করি” এই শ্লোগান নিয়ে আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে।

ঘাটাইলে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

টাঙ্গাইলের ঘাটাইলে যানজট নিরসন কল্পে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচলনা করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামরুল ইসলাম।

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কলেজ মোড় চত্বর, মেইনরোড, স’মিল রোড ও কলেজ রোডে অবৈধ স্থাপনা নির্মাণ করে চা স্টলসহ বিভিন্ন দোকান বসিয়ে ব্যবসা করে আসছিল দখলদাররা। এ কারনে উপজেলা সদরে সব সময় যানজট লেগে থাকত। যানজট দুর করতেই এ উদ্যোগ গ্রহন করে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারা।