নিজস্ব প্রতিবেদক । আপডেট: ০২:০৪ পিএম, তারিখ: ৩০ নভেম্বর ২০১৫ইং, সোমবার, সর্বশেষ সম্পাদনা ০২:০৪ পিএম
ঘাটাইল উপজেলা পরিষদের সাট-মুদ্রাক্ষরিক মোঃ সাব্বির হোসেন এর বিরুদ্ধে ভুয়া বিল দেখিয়ে গাড়ী মেরামতের টাকা আত্মাসত করার অভিযোগ উঠেছে।এ বিষয়ে একটি লিখিত দরখাস্ত গাড়ী চালক মোঃ রাসেল মিয়া উপজেলা চেয়ারম্যান বরাবর প্রদান করেছেন ।লিখিত অভিযোগ থেকে জানা যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চেয়ারম্যান নজরুল ইসলাম খান ব্যবহৃত সরকারী জীপ গাড়ী টাঙ্গাইল ঘ-১১-০০৪২ নং এর মেরামত সার্ভিসিং দেখিয়ে ভুয়া বিল তৈরি করে জমা দিয়েছেন উপজেলা পরিষদের সাট-মুদ্রাক্ষরিক মোঃ সাব্বির হোসেন। ৪টি ভাউচার দ্বারা মার্চ থেকে অক্টোবর পর্যন্ত উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে নিজ নামে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করেন।
তিনি মীর অটো পার্স হাউস থেকে ৪টি ভূয়া ক্যাশ মেমো সংগ্রহ করে নিজে দস্তখত দিয়ে গাড়ী মেরামতের বিল জমা দেন উপজেলা পরিষদে ।এমনকি তিনি একটি আলমারী ও একটি কম্পিউটার মেরামত বাবদ খরচ দেখিয়ে ৩৪ হাজার টাকার বিল উত্তোলন করেন বলে অভিযোগে জানা যায়। এ বিষয়ে ঘাটাইল উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক মোঃ সাব্বির হোসেন কে উপজেলার অর্থ আত্মসাতের বিষয়ে কথাবলে জানা যায় আমি যা কিছু করেছি উপরের নির্দেশে করেছি, আমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য করিনি। উপজেলা পরিষদের গাড়ী চালক মোঃ রাসেল বলেন-যদি গাড়ী মেরামতের কোন বিল উপজেলা থেকে তুলতে হয় সেটা আমাকে ছাড়া তোলার কথা নয় কিন্তু সে কিভাবে টাকা উত্তোলন করেছে তা আমার বুঝে আসেনা।এ বিষয়ে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান এর নিকট জানতে চাওয়া হলে তিনি জানান তদন্তের জন্য ইউএনওর কাছে পাঠিয়েছি তদন্ত শেষে জানা যাবে।এ বিষয়ে ঘাটাইল উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আছমা আরা বেগমকে সাঁট মুদ্রাক্ষরিক মোঃ সাব্বির হোসেন এর দ্বারা অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের ঘাটাইল/প্রতিনিধি/সোম-২য়/কেআই/১৭














