বৃহস্পতিবার, ডিসেম্বর ২৭, ২০১৮

ঘাটাইলে নৌকার পক্ষে মহিলা জন সমাবেশ

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নৌকার পক্ষে উপজেলা মহিলা জন সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিবুননেছার সভাপতিত্বে মহিলা জনসমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আতাউর রহমান খানের সহধর্মীনি ফাতেমা রহমান খান, তার পুত্রবধু ফরিদা রহমান খান, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খানের সহধর্মীনি ঝুমা খান, ব্রাহ্মন শাসন মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুন্নাহার, উপজেলা মহিলা লীগের আহবায়ক নূরজাহান সিদ্দিকা, নারী নেত্রী নাজমা খাতুন, ওয়ার্ড কাউন্সিরর রওশনারা রুবি, দিঘলকান্দি ইউনিয়ন মহিলা লীগের আহ্বায়ক শাহনাজ সিদ্দিকা অন্জনা সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মহিলা নেত্রী বৃন্দ।

সমাবেশে দেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখা ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে সকলকে নৌকা মার্কা প্রতীকে ভোট দেয়ার দাবি জানান।