রবিবার, মার্চ ৩১, ২০১৯

ঘাটাইলের কেন্দ্রে ভোটার নেই!


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার (৩১ মার্চ)। ভোট কেন্দ্রগুলোর অধিকাংশগুলোতেই ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

সংবাদ কর্মীদের পাঠানো উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলোর চিত্র থেকে জানা গেছে, সকাল থেকেই কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধির কথা থাকলেও অধিকাংশ কেন্দ্রে তেমনটা দেখা যায়নি। বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের অলস সময় কাটাতে দেখা গেছে।

জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্রাম্মনশাসন কেন্দ্র, সরাবাড়ী কেন্দ্র, লক্ষ্মীন্দর কেন্দ্র, মোমিনপুর কেন্দ্র, মুরাইদ কেন্দ্র ইত্যাদিতে ভোটার উপস্থিতি খুবই কম বা একেবারেরই নাই বললেই চলে। অপরদিকে ঘাটাইল পৌরসভার হাইস্কুল কেন্দ্র, রতনপুর কেন্দ্র, মুকুল একাডেমী কেন্দ্র, চান্দশি কেন্দ্র ইত্যাদিতে ভোটার উপস্থিতি একটু বেশী, তবে অনেক বেশী নয়। কোথাও কোথাও মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও, কোন কোন কেন্দ্রে আবার মহিলাদের উপস্থিতি কম।

নাম প্রকাশে অনিচ্ছুক ভোট কেন্দ্রে দায়িত্বপালনরত একজন জানান, আমাদের কেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট পড়েছে মাত্র দুইটি। তবে আশা করা যাচ্ছে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে।

ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে এবার তিন পদে প্রার্থী ১৯ জন। প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার প্রচারনাও চালিয়েছেন যথারীতি। তবুও ভোটার উপস্থিতি কম থাকার কারণে হতাশা প্রকাশ করতে দেখা গেছে কয়েকজন রাজনীতিক ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের।

ঘাটাইলে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ৫৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ ৫৮হাজার ৭৬৭ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৭৩ জন। মোট ভোটকেন্দ্র ১১৯টি। উপজেলার প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি অত্যন্ত হতাশাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।

সখীপু‌রে ভোট কেন্দ্রে নৌকার এজেন্টের মৃত্যু

টাঙ্গাই‌লের সখীপু‌রে ভোট কেন্দ্রে দা‌য়িত্ব পালনকা‌লে হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে ইউপি সদস্য আজহারুল ইসলাম রাজা (৪০) মারা গেছেন। র‌বিবার সকাল সা‌ড়ে নয়টায় উপ‌জেলার বহেড়া‌তৈল ইউনিয়‌নের যোগির‌কোপা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘ‌টে।


তি‌নি ওই ইউনিয়‌নের ২ নম্বর ওয়া‌র্ডের বর্তমান ইউপি সদস্য। তি‌নি নৌকা প্রতী‌কের এজেন্ট হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন।

যো‌গিরকোপা পূর্বপাড়া এব‌তেদায়ী মাদ্রাসা কে‌ন্দ্রের প্রিজাই‌ডিং অফিসার পার্থ সারথী গোস্বামী ব‌লেন, ওই ইউপি সদস্য এজেন্ট দা‌য়িত্ব পালনকা‌লে সকাল সা‌ড়ে নয়টায় ভোট কেন্দ্রে জ্ঞান হা‌রি‌য়ে ফে‌লেন। অসুস্থ অবস্থায় তা‌কে সখীপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে পাঠানো হয়। স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে‌ নেয়ার পর জরু‌রি বিভা‌গের চি‌কিত্সকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। ব‌হেড়া‌তৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফের‌দৌস ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।