সোমবার, এপ্রিল ০১, ২০১৯

ফারুক হত্যা : সাবেক এমপি রানার জামিন বহাল

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইলের সাবেক এমপি আমানুর রহমান খান রানার জামিন বহাল রেখেছে হাইকোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।


গত ১৪ মার্চ রানাকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। ওই জামিনের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে ডিএজি বিশ্বজিত দেবনাথ ও আসামির পক্ষে বাসেত মজুমদার শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেয়।

ঘাটাইলে ব্যালট পেপারে খালেদা জিয়ার মুক্তি দাবি!

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের ব্যালট পেপারে কলম দিয়ে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা পাওয়া গেছে। 

রোববার (৩১ মার্চ) ঘাটাইল উপজেলার একাধিক ভোটকেন্দ্রে এ ঘটনা হয় বলে জানা যায়। তবে কোন কোন কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

ঘাটাইল উপজেলা বিএনপির একাধিক নেতার ফেসবুক আইডিতে এমন পোস্ট ভাইরাল হয়েছে।

ঘাটাইল উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, এই উপজেলায় তিন পদে ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ঘাটাইলে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু (নৌকা), ভাইস চেয়ারম্যান পদে কাজী আরজু (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিনা সুলতানা (শিল্পী) কে (সেলাইমেশিন) বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে।

গতকাল রোববারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম লেবু (নৌকা) ৬৪ হাজার ১০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মোঃ আরিফ হোসেন পেয়েছেন ২৯ হাজার ৮৮৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী আরজু (তালা) ৩৪ হাজার ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন (টিউবওয়েল) পেয়েছেন ৩০ হাজার ৩২২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী (সেলাইমেশিন) ৩৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দি তাসলীমা জেসমীন পাপিয়া (প্রজাপতি) পেয়েছেন ২৮ হাজার ২৮১ ভোট।

গতকাল রোববার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ১২০ কেন্দ্রে শান্তিপূর্ন ভোট অনুষ্ঠিত হয়। তবে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।

এই নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে শুধুমাত্র চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়।

ঘাটাইলে ভাইস চেয়ারম্যান পদে কাজী আরজু বিজয়ী

ভাইস চেয়ারম্যান (পুরুষ) কাজী আরজু (তালা) বিজয়ী প্রাপ্ত ভোট ৩৪০৭৪, প্রতিদ্বন্ধী মামুন (টিউবওয়েল) ৩০৬২২ ভোট

মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী শিল্পী (সেলাই মেশিন) প্রাপ্ত ভোট ৩৬৭৩১, প্রতিদ্বন্ধী পাপিয়া (প্রজাপতি) ২৮২৮১

উপজেলা চেয়ারম্যান হলেন শহিদুল ইসলাম লেবু

উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শহিদুল ইসলাম লেবু ৬৪,১০৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন (আনারস) ২৯,৮৮৭ ভোট পেয়েছেন।

বিস্তারিত আসছে ....