বৃহস্পতিবার, জুন ২৯, ২০১৭

ঘাটাইলে পিস্তল সহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

একটি বিদেশি পিস্তল সহ স্বেচ্ছাসেবক দল নেতা মিল্কী কাজী (৪৫)কে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানার পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় ঘাটাইল পৌরসভার বালিকা বিদ্যালয়  রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ঘাটাইল পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মহি উদ্দিন পিপিএম জানান, মিল্কী কাজী এলাকায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়।

এ সময় তার বাসা থেকে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড তাজা গুলি ও জাপানে তৈরি একটি চাপাতি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ বৃহস্প্রতিবার তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে প্রেরন করা হয়েছে।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

রবিবার, জুন ২৫, ২০১৭

ঘাটাইলের কদমতলী বণিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ঘাটাইলের কদমতী বণিক সমিতির উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কদমতলী বাজারের বণিক সমিতির সভাপতি মোঃ ইসহাক আলীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলমের সঞ্জালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঘাটাইল আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, শিক্ষক ও প্রফেসর সমিতির কেন্দ্রী কমিটির সহ সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন বিশিষ্ট সমাজ কর্মী এস এম সোহেব রানা,সমাজ সেবক ডা.সুলতান মাহমুদ, শামছুল হক বণিক সমিতির সাধারন সম্পাদক আঃ গফুর প্রমুখ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

শনিবার, জুন ২৪, ২০১৭

ভিজিএফের চাল থেকে বঞ্চিত ঘাটাইলের অতিদরিদ্ররা

ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্রদের জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ঘাটাইলে প্রায় ৩০ হাজার অতি দরিদ্ররা ভিজিএফ চাউল থেকে বঞ্চিত হলেন। দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফ ঈদের আগে বিতরণ করার কথা থাকলেও তা হচ্ছে না। সরকারি গুদামে পর্যাপ্ত পরিমান চাউল মজুদ না থাকায় চাউলের পরিবর্তে গমও বিতরণ সম্ভব হচ্ছে না বলে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) কর্মকর্তা দেলোয়ার হোসেন জানিয়েছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের জন্য ৩০ হাজার ৪৫ জনের জন্য ৩শ’ ৪৬ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়। সরকার প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মধ্যে দশ কেজি করে চাল বিতরণ করে থাকে। তবে এ বছর চালের সংকট থাকায় সরকারি নির্দেশনা মোতাবেক চালের পরিবর্তে ১৩ কেজি করে গম বিতরণ করতে বলা হয়। কিন্তু গমও বিতরন করতে পারছেনা কর্তৃপক্ষ। ঈদের আগে ভিজিএফ গম না পওয়াতে অনেক দুস্থ পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবেন।
ঈদের আগে অতি দরিদ্ররা ভিজিএফ না পাওয়া বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে দেরিতে ডিও পেয়েছি। আবার তিনি দায় ঠেকিয়েছেন ইউপি চেয়ারম্যানদের উপর। তিনি জানান, খাদ্য গুদামে পর্যান্ত মজুদ আছে পরিবহনের কারনে চেয়ারম্যানরা ভিজিএফ তুলতে অপারগতা প্রকাশ করেছেন। ফলে ঈদের আগে গম বিতরণ করা সম্ভব হচ্ছে না।এ অভিযোগ খন্ডন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক জানান, আমার অফিস থেকে যথা সময়ে ডিও প্রেরণ করেছি।
ইউপি চেয়ারম্যানরা জানান, ৩০ হাজার ৪৫ জনের জন্য প্রায় ৪শ’ মেট্রিক টন গমের প্রয়োজন থাকলেও খাদ্য গুদামে মজুদ রয়েছে মাত্র একশ’ মেট্রিক টন। গমের এই অপর্যাপ্ততার কারণে ঈদের আগে ঘাটাইল উপজেলায় ভিজিএফ গম বিতরণ করা যাচ্ছে না।
ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেকমত সিকদার বলেন, ‘ঈদের আগে ভিজিএফের চাল দেয়া হবে বিধায় আমরা তালিকা প্রস্তুত করে জমা দিয়েছি। কিন্তু গমের পর্যাপ্ত মজুদ না থাকায় ঈদের আগে ভিজিএফ গম বিতরণ করা হবে না বলে আমাদের জানিয়েছে খাদ্য নিয়ন্ত্রক অফিসার ।’ ঈদের আগে এই চাল বিতরণ করতে পারলে দরিদ্রদের জন্য অনেক উপকার হতো বলে তিনি জানান।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলের ১০ নং রসুলপুর ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পেচার আটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি এড. এস আকবর খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সদ্য আওয়ামীলীগে যোগদানকারী জাকারিয়া মানবকল্যাণ ট্রাস্ট্রের চেয়ারম্যান তুহিন আব্দুল্লাহ, তানভীর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মাসুদুর রহমান আজাদ,নয়নউদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে বি এন পির একাংশের ফতার মাহফিল অনুষ্ঠিত

শনিবার টাঙ্গইলের ঘাটাইল উপজেলা  বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) একাংশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি একাংশ আয়োজিত বীর ঘাটাইল অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি সাবেক সভাপতি সিরাজুল হক ছানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি কোষাধ্যাক্ষ মোঃ মাইনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সাইদুর রহমান মোহন,সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি লোটন খন্দকার অন্যান্যদের মধ্যে ছিলেন,সালাম পিন্টু মুক্তি পরিষদের সদস্য সচিব রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, সরোয়ার জাহান কলি,জেলা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক সাদিক মাহমুদ টিটু, পৌর ছাত্র দলের যুগ্ন আহবায়ক মোঃ পারভেজ মিয়া, জিবিজি 
কলেজের ছাত্রদল নেতা  শামীম আহমেদ প্রমুখ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে আ’লীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঘাটাইলে আওয়ামীলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ঘাটাইল আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী ঘাটাইল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে ঘাটাইল আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে আলোচনা সভায় বত্তৃতা করেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এড.এস আকবর খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম মিয়া, যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মাসুদুর রহমান আজাদ, পৌর মেয়র ও যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান খান,তানভীর রহমান সিএ, নয়নউদ্দিন যুবলীগ আহ্বায়ক সরোয়ার আলম রুবেল,শহিদুল ইসলাম শহিদ, ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

বৃহস্পতিবার, জুন ২২, ২০১৭

ঘাটাইলে বিপর্যস্ত বিদ্যুত ব্যবস্থা; ক্ষুব্দ গ্রাহকরা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 
নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা আর অবৈধ সংযোগে বিপর্যস্ত হয়ে পড়েছে ঘাটাইলের বিদ্যুৎ ব্যবস্থা। ঘাটাইল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলি সুরেশ চন্দ্র পাল ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার যোগসাজস করে বিদ্যুৎ লাইন নির্মানের নামে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা । বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, নলমা ফিডারের আওতায় কুশিআটা থেকে কড়বাড়ি হয়ে রসুলপুর ইউনিয়নের ঘোড়ারটিকি বাজার পর্যন্ত জনসাধারনের টাকায় একটি এসটি লাইন নির্মাণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী পিডিবির ডগ তার ও এসটি খুটি ব্যবহারের কথা থাকলেও দেয়া হয়েছে ডি-১২ (চিকন) তার ও পল্লী বিদ্যুতের খুটি । এতে করে লাইনটি চরম ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।
গত ১৬/০৬/১৭ তারিখে ঘোড়ারটিকি বাজারে গিয়ে দেখা যায় শতাধিক ক্ষুব্দ নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা এলাকায় বিদ্যুৎ না থাকায় বিক্ষোব্দ হয়ে উঠেছে। তাদের যেন অভিযোগের অন্ত নেই। ঐ এলাকায় বিদ্যুত গ্রাহক ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাজাহান মিয়া জানান, ঘোড়ারটিকি, সাপটারবাইদ, পাঞ্জারবাইদ, প্রভূতি এলাকায় বিদ্যুত গ্রাহক রয়েছে ১ হাজারের বেশি। এ লাইন নির্মাণের শুরুতেই প্রতি গ্রাহককে ২৮ হাজার টাকা করে জমা দিতে হয়েছে তার খুটি ও মিটারের জন্য। এতে প্রায় পৌনে ৩ কোটি টাকা দেয়া হয়েছে ঠিকাদার ও নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালকে। আর ৬টা ট্রান্সফরমারের জন্য দেওয়া হয়েছে প্রায় ২০ লাখ টাকা। সব মিলিয়ে তিন কোটি টাকা দেয়া হয়েছে সংশ্লিষ্টদের। নি¤œ মানের তার ও খুটি দিয়ে এ লাইনটি নির্মাণ করা হলেও প্রকল্প চলাকালীন সময়ে ৬ লাখ টাকা নিয়ে নির্বাহী প্রকৌশলী এ লাইনটি অনুমোদন দেন বলে অভিযোগ করেন। ঘোড়ারটিকি গ্রামের বিদ্যুত গ্রাহক ও আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী জানান, একেতো রমজান মাস। গত এক সপ্তাহ ধরে এলাকায় বিদ্যুত নেই। বিদ্যুত না থাকায় ভেপসা গরমে অসহনীয় অবস্থায় তারাবী নামাজ আদায় করতে হচ্ছে।
এ নিয়ে ঘাটাইল বিদ্যুত অফিসে বারবার গিয়েও নির্বাহী প্রকৌশলীকে পাইনি। অফিসের করপোরেট মোবাইলে ফোন করলেও রিসিভ করেননি। অবশেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকার ভুক্তিভোগী ৫শতাধিক বিদ্যুত গ্রাহক স্বাক্ষর দিয়ে অভিযোগ পত্র দেয়া হয়েছে বলেও জানান। তিনি আরও বলেন এতেও কোন কাজ হচ্ছে না। এদিকে বিদ্যুত না থাকলেও ভৌতিক বিদ্যুত বিলে দিশেহারা হয়ে পড়েছে গ্রাহকরা। বিদ্যুত গ্রাহক রহিমা বেগম (হি: নং- ২২২২৪) জানান তিনি দুটি ভাল্ব জালিয়ে মে মাসে বিদ্যুত বিল দিয়েছে ২১৯৩ টাকা। আলেয়া খাতুন নামে (হি: নং-এ/২৪৬৮৮) এক বিদ্যুত গ্রাহকে ডিসেম্বর হতে মার্চ মাস পর্যন্ত বিল দিতে হয়েছে ১০,৫১৯ টাকা। আব্দুল সিদ্দিকী (হি: নং-এ/২২৩০০) বলেন গত এপ্রিল মাসে তাকে বিল পরিশোধ করতে হয়েছে ৪,৩১৫ টাকা। লিয়াকত সিকদার (হি: নং ২৫৩৩৫) নামের আরেক গ্রাহককে মার্চ মাসে বিদ্যুত বিল দিতে হয়েছে ৬,২৩৭টাকা। এছাড়াও লেংড়া বাজার থেকে সাতকুয়া নয়নচালা ও মালেংকা পর্যন্ত পল্লী বিদ্যুতের খুটি দিয়ে অবৈধ ভাবে আরও একটি অনুমোদন বিহীন লাইন নির্মান করা হয়েছে। একই ভাবে মুলবাড়ী বড়চালা থেকে ফকির চালা পর্যন্ত একটি লাইনে অবৈধ ভাবে ট্রান্সফরমার বসানো হয়েছে। যেখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে।
এভাবে বানিয়াপাড়া থেকে জামালপুর, আন্দিপুর পর্যন্ত একটি লাইনে বেশ কয়েকটি অনুমোদন বিহীন ট্রান্সফরমার বসিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। এদিকে নির্বাহী প্রকৌশলীকে খুশি রেখে ব্রাহ্মনশাসন হাই স্কুলের পাশে মাসুদ মিয়ার (মিটার নং ২০৫৫০৮) নামে একটি লাইন অবৈধ ভাবে চালানোর অভিযোগ রয়েছে। অপর দিকে নলমা বাজারে পশ্চিমপাশে আব্দুল সাত্তারের একটি অগভীর নলকুপে অবৈধ ভাবে সংযোগ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এভাবে কদম তলী ফিডারের আওয়তায় জনসাধারণের টাকায় পল্লী বিদ্যুতের এডজাষ্টিং তারের সাথে সংযুক্ত করে সম্পূর্ণ অবৈধ ভাবে আরও একটি লাইন নির্মাণ করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ নির্বাহী প্রকৌশলী যোগদানের পর থেকে অনিয়ম আর দুর্নীতি বেড়েছে। তার স্বেচ্ছাচারিতায় ঘাটাইলের বিদ্যুত ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক সুত্র জানিয়েছে। এদিকে ঘাটাইলে নিরবিচ্ছন্ন বিদ্যুতের দাবীতে জুমার নামাজের পর মুসুল্লিসহ এলাকাবাসী মানববন্ধন করেছে। এর আগে বিক্ষুব্দ বিদ্যুত গ্রাহকদের হাতে নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পাল লাঞ্চিত হন। এ বিষয়ে যোগাযোগের জন্য একাধিকবার অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। সর্বশেষ গত সোমবার তার দপ্তরে গিয়ে তাকে না পেয়ে মোবাইলে (০১৭৫৫-৫৮১৩৯০) যোগাযোগ করার চেষ্টা করলে রিং বাজলেও রিসিভ করেননি। এ ব্যপারে টাঙ্গাইলে পিডিভির তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘাটাইলে বিদ্যুত লাইন নির্মাণে কিছুটা অনিয়ম হয়েছে এ রকম অভিযোগ বিভিন্ন এলাকায় রয়েছে। তবে কিছু কিছু এলাকায় নতুন করে কাজ করা হচ্ছে। ঘাটাইলে সম্পূর্ণ ত্রুটিমুক্ত হতে আরও ৬ মাস সময় লাগবে বলে জানান তিনি।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

মঙ্গলবার, জুন ২০, ২০১৭

ঘাটাইল পৌরসভার বাজেট ঘোষণা

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ২০১৭-২০১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র শহীদুজ্জামান খান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোঃ নূরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, প্যানেল মেয়র মোঃ লিটন সরকার, কাউন্সিলর মাজহারুল ইসলাম, মোঃ শামীম সরকার, শহীদুল ইসলাম, মোঃ হেকমত আলী,সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রওশনারা রুবিসহ সকল কাউন্সিলর, হিসাব রক্ষক মোঃ হেলাল উদ্দিন, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার ৫০৬ টাকা ,উন্নয়ন খাতে ১৮ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার ৯শ’ ৯৬ টাকা ও মূলধন ধরা হয়েছে ৬৬ লাখ ৯০ হাজার ৪শ’ ২৫ টাকা। যা সর্বমোট আয় ধরা হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ ৯শ’ ২৭ ‘টাকা । ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ১৩ লক্ষ ২৬ হাজার ৪শ’ ৬৯ টাকা। এতে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ২১ লাখ ৪ হাজার ৪শ’ ৫৮ টাকা।
মেয়র শহীদুজ্জামান জানান, এ বাজেটে নতুন কোনও কর আরোপ করা হয়নি।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে প্রতিবন্ধী ও অনাথ শিশুদের মাঝে ঈদ পোষাক উপহার

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ওরা প্রতিবন্ধী ও অনাথ ১৫ শিশু। ঈদের আনন্দ যাদের ভাবনাই আসে না। নিজের ইচ্ছে মত পোশাক ক্রয় করা তাদের কল্পনাতেই নেই। কিন্তু তাদের এই অবাস্তব বিষয়ই বাস্তবে পরিণত করলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
প্রতিবন্ধী ও অনাথ ১৫ শিশু মঙ্গলবার ঘাটাইল উপজেলা সদরের মার্কেট ঘুরে ক্রয় করলেন তাদের পছন্দের পোশাক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কিনে দেয়া হয় পছন্দের ঈদ পোশাক।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজিদা সুলতানা প্রতিবন্ধী ও অনাথ শিশুদের সাথে ঘাটাইলের মার্কেট ঘুরে প্রতিবন্ধী শিশুদের নিজেদের পছন্দমত পোশাক ক্রয় করে দেন। তাদের পছন্দমত পোশাক ও বিভিন্ন সামগ্রী কিনতে পেরে দারুণ খুশি এসব শিশু।
ঈদের নতুন পোশাক পাওয়া  প্রতিবন্ধী ও অনাথ শিশুরা হলেন- তানিয়া (৭),  বিজয় হোসেন (৯), জাহানারা (১১), থ্যালাবেনিয়া  রোগী মোরশেদা (১২), প্রতিবন্ধী শিশু তাসলিমা (৮), ফারুক (৭), কবির (৮), কনিক (৯), নাহিম (১০), রহিম বাদশা (৯), সুমা (৭), নিশি (৮), তামিম (৮), তানিয়া (৯) ও তৃতীয় শ্রেণির শিশু ফারুক মিয়া (৮)।
এদিকে ঈদের আনন্দ ভাগ করে নিতে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার নিজ কার্যালয়ে দুস্থদের মাঝে সেমাই, চিনি, দুধসহ ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন জানান, প্রতিবন্ধী, অনাথ শিশু ও দুস্থদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমার এ ক্ষুদ্র আয়োজন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে দুই প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে দুই প্রধান শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঘাটাইলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জান খান, প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান খান, সাধারন সম্পাদক সুজাত আলী খান, প্রধান শিক্ষক বাছেদ করিম, হুমায়ুন কবির, আঃ রউফ, কলেজ শিক্ষক জিল্লুর রহমান জুলহাস প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা চব্বিশ ঘন্টার মধ্যে  দোষীদের গ্রেফতার করার দাবী জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ একাত্বতা প্রকাশ করে। বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখা আলাদা ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে। 
উল্লেখ্য যে,ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে গত রবি ও সোমবার  উপজেলার নূরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান এবং বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকবর হোসেনকে মারধর করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় তার সহকারি শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ মিয়াকে হুমকি প্রদান করে ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

সোমবার, জুন ১৯, ২০১৭

ঘাটাইলে গাঁজার রাজা বাকি মিয়া গ্রেফতার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গাঁজার রাজা নামে খ্যাত মো. বাকি মিয়া (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গুনগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি উপজেলার জামুরিয়া ইউনিয়নের লাউয়াগ্রামে। দীর্ঘদিন যাবৎ সে এলাকায় গাজার ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে ঘাটাইলে দুই প্রধান শিক্ষককে মারধর।। সহকারি শিক্ষা কমকর্তাকে হুমকি

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছে এলাকার কতিপয় সন্ত্রাসীরা। কমিটি গঠনকে কেন্দ্র করে আজ ১৯ জুন সোমবার এ ঘটনা ঘটে। আহত দুই প্রধান শিক্ষক হল উপজেলার নূরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান এবং বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকবর হোসেন। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত সহকারি শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ মিয়াকে হুমকি প্রদান করেছে তারা। দুটি ঘটনা নিয়ে স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় পৃথক  অভিযোগ দায়ের করেছেন। দুই প্রধান শিক্ষই ঘাটাইল উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ভাবনদত্ত গ্রামের আজাহারুল ইসলাম রাজা বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কমিটি গঠন নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন।সেই অভিযোগের পেক্ষিতে গতকাল সোমবার সকালে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ মিয়া বিষয়টি তদন্তের জন্য বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। তদন্ত চলাকালিন সময়ে সহকারি শিক্ষা কর্মকর্তার উপস্থিতে আজাহারুল ইসলাম রাজা তার দলবল নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে  মারধর করে এবং হত্যা করার হুমকি দেয়। এ সময় সে সহকারি শিক্ষা কর্মকর্তাকে শাসায় এবং তার পক্ষে তদন্ত প্রতিবেদন দিতে বল প্রয়োগ করে ।
এদিকে গত ১৮ জুন রোববার টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জিএম ফুয়াদ মিয়া সহ এলাকার গণমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে নূরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের বিধি মোতাবেক কমিটি গঠিত হয়। সকলের উপস্থিতিতে মোঃ জসিম উদ্দিনকে সভাপতি করে ১১ সদস্যের একটি কমিটির নাম ঘোষনা করা হয়। এতে বাবর আলী সভাপতি নির্বাচিত হতে না পারায় ক্ষিপ্ত হন। কমিটি ঘোষনা করে সকলে চলে গেলে বাবর আলী তার দল বল নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহবুবুর রহমানকে মারধর করে।

দুটি ঘটনার বিষয়ে সহকারি শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে করে জানান, বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাটি আমার উপস্থিতিতে ঘটেছে এবং নূরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাটি আমি চলে আসার পর ঘটেছে । এ বিষয়ে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানান,বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে আগামীকার ২০ জুন মঙ্গলবার প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

রবিবার, জুন ১৮, ২০১৭

ঘাটাইলে জাপার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
ঘাটাইলে জাতীয় পার্টির (জাপা) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ঘাটাইল উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দোতালায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি এড্ সুজাত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি অধ্যাপক মতিয়ুর রহমান, সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ লুৎফর রহমান,উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক শামছুজ্জামান,জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল কাদের তুলা, উপজেলা সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন তালুকদার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় ৫ শতাধিক নেতা কর্মী ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইল প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহ্ফিল


মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে সাংবাদিকদের অন্যতম সংগঠন ঘাটাইল প্রেসক্লাব এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন, পৌর মেয়র শহীদুজ্জামান খান, সাবেক মেয়র হাসান আলী মিয়া, জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক, অধ্যক্ষ মজিবর রহমান, অধ্যাপক খলিলুর রহমান, সাবেক কমান্ডার হাবিবুর রহমান, সিরাজগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান খান প্রমুখ। এছাড়া দোয়া ও ইফতার মাহফিলে রাজনীতিবিদ, শিক্ষক, চাকুরীজিবী, বিভিন্ন পেশাজীবি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষনকারী সোহেল গ্রেফতার

টাঙ্গাইলের ঘাটাইলে তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষনকারী সোহেল(৩০) কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ ৷ গত ১৭ই জুন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহিউদ্দিন (পিপিএম) এর নির্দেশে এসআই কামাল হোসেনের নেত্রিত্বে তাকে গ্রেফতার করা হয় ৷
গত ১০ই জুন তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন করে পালিয়ে যায় সে ৷ ছাত্রীটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সেখানে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷
এবং ধর্ষিত মেয়েটির বাবা বাদী হয়ে ১১ই জুন নারী ও শিশু নির্যাতন ৯(১) ধারায় ঘাটাইল থানায় মামলা দায়ের করেন ৷ তারপর থেকেই ধর্ষক সোহেল কে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ ৷ এবং সফল অভিযানের ফলে গতকাল ধর্ষককে গ্রেফতারে সক্ষম হয় ৷
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

শনিবার, জুন ১৭, ২০১৭

পাকুটিয়ায় প্রত্যাশা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) ঃ

সারা দেশের ন্যায় সমাজের প্রতিটি প্রতিবন্ধীর জীবনে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়ায় প্রত্যাশা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রান ডেভলোপমেন্ট সোসাইটি’র সার্বির সহযোগিতায় উপজেলার দেউলাবাড়ী ইউপি ভবনে গত শুক্রবার বিকালে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন রান ডেভলোপমেন্ট সোসাইটি’র উপদেষ্টা কমিটির ভাইস প্রেসিডেন্ট ও দি ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি’র সভাপতি বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন।
দেউলাবাড়ী মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ও প্রতিষ্ঠানটির সভাপতি নাজমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রান ডেভলোপমেন্ট সোসাইটি’র ব্যবস্থাপনা পরিচালক মো. গাওছুল আজম শিমু ও ডেপুটি ডাইরেক্টর মো. ইলিয়াস রাজ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রান ডেভলোপমেন্ট সোসাইটি’র কর্ডিনেটর ও গোপালপুরের হাদিরা ইউপি সদস্য মো. রেজাউল করিম, কর্ডিনেটর শফিকুল ইসলাম বাবলু, কর্ডিনেটর কামরুজ্জামান রিপন, গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন, পাকুটিয়া পাবলিক মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. আব্দুছ সালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়ছার রহমান কহিনূর, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আশরাফুল ইসলাম (সেলিম), উক্ত ইউনিয়নের মহিলা ইউপি সদস্য লেবু বেগম, কহিনূর আক্তার, শাফিয়া বেগমসহ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টির প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং  স্থানীয়  শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) ঃ

সারা দেশের ন্যায় সমাজের প্রতিটি প্রতিবন্ধীর জীবনে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে মোঃ আব্দুল কাদের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রান ডেভলোপমেন্ট সোসাইটি’র সার্বির সহযোগিতায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের আমুয়াবাইদ উক্ত প্রতিষ্ঠান প্রাঙ্গণে গত শুক্রবার দুপুরে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
বেস্ট ইলেকট্রনিক্স এর এসিস্টেন্ট ম্যানেজার আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রান ডেভলোপমেন্ট সোসাইটি’র উপদেষ্টা কমিটির ভাইস প্রেসিডেন্ট ও দি ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি’র সভাপতি বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন, রান ডেভলোপমেন্ট সোসাইটি’র ব্যবস্থাপনা পরিচালক মো. গাওছুল আজম শিমু, ডেপুটি ডাইরেক্টর মো. ইলিয়াস রাজ ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক এস এম শামিম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রান ডেভলোপমেন্ট সোসাইটি’র  কর্ডিনেটর ও গোপালপুরের হাদিরা ইউপি সদস্য মো. রেজাউল করিম, কর্ডিনেটর শফিকুল ইসলাম বাবলু, কর্ডিনেটর কামরুজ্জামান রিপন, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন, সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ খান, সন্ধানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রহিম মিয়া, সন্ধানপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ বাছেত,  সাধুটি নজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম, আমুবিয়া আজাদিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোজাম্মেল হোসেন, সন্ধানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শেখ রিয়াজ উদ্দিনসহ উক্ত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং  স্থানীয়  শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

বা.মা.ক. উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবছরের ন্যায় এবারো বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে। শনিবার ঘাটাইল উপজেলা  পুরাতন  অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান হুমায়ন এর সভাপতিত্বে ও  সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম খান এর সঞ্জালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  পৌর মেয়র শহিদুজ্জামান খান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি ড.মমতাজ বেগম , আলহাজ্ব হাকিম আলী ,ঘাটাইল প্রেস ক্লাবে সভাপতি খান ফজলুর রহমান, গোপালপুর শাখা মানবাধিকার কমিশনের সভাপতি আজমল হোসেন খান,সাংগঠনিক সম্পাদক নাজমা ,মহিলা বিষয়ক সম্পাদক শামছুন্নাহার বিউটি, ঘাটাইল মানবাধিকার কমিশনে যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমীন , রাশিদা বেগম,অর্থ সম্পাদক হাজী শাজাহান আলী সরকার, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক গোলাম মোস্তফা ,মহিলা বিষয়ক সম্পাদক  সাবেক কাউন্সিলর লিজা বেগম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী তোহিদুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, নির্বাহী  সদস্য  এস এম মেজবাহুল ইসলাম শোভন ,সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান প্রমুখ সহ ঘাটাইল উপজেলা মানবাধিকার কমিশনের মানবাধিকার কর্মী, সাংবাদিক, জন প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে প্রচারণায় ভিন্ন কৌশল সম্ভাব্য প্রার্থীদের


রাইসুল ইসলাম লিটন ও আব্দুল লতিফ ঃ একাদশ সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আমেজে মেতে উঠেছে টাঙ্গাইল-৩ ঘাটাইল সংসদীয় আসন। আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীরা বিভিন্ন কৌশলে আগাম নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা স্ব-স্ব অবস্থান থেকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সেবামূলক বিভিন্ন কর্মকা-সহ, ইফতার, দোয়া মাহফিল ও পোস্টারের মাধ্যমে ভোটারদের কাছে শুভেচ্ছা বিনিময় করছেন। নির্বাচনি এলাকায় একাদশ সংসদ নির্বাচনে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরমধ্যে আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন প্রত্যাশা করছেন তারা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বিশিষ্ট শিল্পপতি ও জাকারিয়া মানবকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, প্রয়াত এমপি ডা. মতিউর রহমানের ছেলে ঢাকা ভিক্টোরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এস আকবর খান, তেজগাঁও কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. 

শহীদুল ইসলাম। অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন এমন প্রার্থীর সংখ্যা ৩ জন। এরা হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শিল্পপতি মাইনুল ইসলাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নাম শোনা গেলেও মাঠে অনেকেরই দেখা মিলেনি। তারা নেপথ্যে থেকেই ভিন্ন কৌশলে কাজ করছেন। আবার জাতীয় পার্টি (জাপা) কোনো প্রার্থীর নাম এখনও শোনা যাচ্ছে না। তবে ঘাটাইলে উভয়ই দলের কোন্দল থাকায় নেতাকর্মীদের মধ্যে অনেকটা হতাশা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঘাটাইল আসনে সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ২০১৪ সালে বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচিত হন। কিন্তু ওই সাংসদ দীর্ঘদিন যাবত টাঙ্গাইলের আলোচিত বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যামামলায় জেল হাজতে থাকায় তৃণমূল থেকে তিনি দিন দিন বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। ইতিপূর্বে টাঙ্গাইল জেলা আ.লীগ সাংসদ আমানুর রহমান খান রানাকে বহিষ্কারের জন্য দলের হাইকমান্ডের কাছে সুপারিশ করেছে।


আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে সর্বপ্রথম বেসিক ট্রেড শর্ট কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
 ঘাটাইলে বেসিক ট্রেড (৩৬০ ঘন্টা) শর্ট কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইলে এই প্রথম বারের মত এ পরীক্ষা অনুষ্ঠিত হলো। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত জিএম টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট-৫৪১৬৬ প্রতিষ্ঠানটি এবার বেসিক ট্রেড (৩৬০ ঘন্টা) শর্ট কোর্স পরীক্ষা কেন্দ্রের অনুমোদন পায়।
শুক্রবার সকাল ১০টা থেকে বোর্ডের নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘাটাইল মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ভেন্যুতে মোট পরীক্ষার্থী ছিল ১৬৬ জন, তন্মধ্যে ১৪৪ জন উপস্থিত, ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

শুক্রবার, জুন ১৬, ২০১৭

ঘাটাইলে বিভিন্ন পেশাজীবী দের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আব্দুল লতিফ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন পেশাজীবিদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঘাটাইলের তুবা আল মোশারফ মার্কেটে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । তুবা আল মোশারফ মার্কেটের মালিক মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ কদ্দুছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বেল্লাল হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দিন, আলহাজ্ব মোঃ কামাল হোসেন,ব্যবসায়ী মোঃ রফিক মিয়া, ঘাটাইল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সমাজ সেবক মোঃ মিজানুর রহমান ,মোঃ খোকন মিয়া, হাবিবুর রহমান হবি, ব্যবসী মোঃ জোয়াহের আলী, ড্রাইভার মোঃ বাহাজ আলী,হানিফা মুনছুর আলী প্রমুখ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

বৃহস্পতিবার, জুন ১৫, ২০১৭

লোকেরপাড়ায় ছাত্রদলের কমিটি গঠন

টাঙ্গাইলের ঘাটাইলে লোকেরপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে এক সভা বুধবার  অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ছাত্রদলের আহব্বায়ক খন্দকার হাফিজুর রহমান আরিফের সভাপতিত্বে লোকেরপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি ও আনেহলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম খান দুলাল, আনেহলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লালমিয়া, উপজেলা বিএনপির সদস্য লিয়াকত আলী ভূঁইয়া, লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বকুল, বেল্লাহ হোসেন, লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাজহরুল ইসলাম তালুকদার মজনু, বিএনপি নেতা অধ্যাপক জাকির হোসেন, লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, মিজানুর রহমান শাহজাহান, সাইফুল ইসলাম,  আলী আকবর শেখ সহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংঘঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে শামীম হোসেনকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও শাকিল শেখকে সাংগঠনিক সম্পাদক করে ২নং ওয়ার্ড ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে স্লুইস গেট দখল করে ধান চাষ

ঘাটাইল উপজেলার চাপড়ি স্লুইস গেট দখল করে ধান ও মাছ চাষ করা হচ্ছে। স্লুইস গেট কমিটির সভাপতি মজনু মিয়া তার চার ভাইসহ ১০ জনকে নিয়ে দখল করে আছেন। মজনু মিয়া টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ধান চাষসহ সরকারি জমিতে দু’তলা ফাউন্ডেশন করে বাসা করেছেন বলে এলাকাবাসীর অভিযোগ। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৩ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কাহারে খাল থেকে বংশাই নদী মুখে চাপড়ি রেগুলেটর নামে এ স্লুইস গেটটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। চাপড়ি মৌজার ১৭২ নং দাগের প্রথমে ৪ একর এবং পরে আরো ৮০ শতাংশ জমি স্লুইস গেটের নামে একোয়ার করে সরকার। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) মো. আবু সাইদের সাথে যোগসাজশ করে মজনু (৬৫), গিয়াস (৬৩), জোয়াহের (৫০), জয়নাল (৪৫), আজিজ (৪০), সাবেক ইউপি সদস্য কান্দু মিয়া (৫৫), মতিয়ার রহমান (৫০), শমশের (৪৮), তাহের (৩৮), খোকা (৫২), মিন্টু (৫২), খসরু (৫৩), স্লুইস গেটের জমি দখল করে ধান চাষ করছেন। স্থানীয় আ. ছাত্তার বাঁধ দিয়ে মাছ চাষ করলেও পরে তিনি মাছ সরিয়ে নিয়ে বাঁধ কেটে দিয়েছেন। সাবেক ইউপি সদস্য কান্দু মিয়া জানান, স্লুইস গেট করার সময় পানি উন্নয়ন বোর্ডের লোকের সাথে আমাদের চুক্তি হয়েছে যার যা জমি একোয়ার হয়েছে সে সেই জমি দখল করে খাবেন। স্থানী আ. ছাত্তার জানান, এসও আবু সাইদ দখলকারিদের কাছ থেকে ধান বাবদ টাকা টাকা নেন। এবং গত মে মাসে তিনি স্লুইস গেটে ৬০ হাজার টাকার রং ৫ হাজার টাকায় করেছেন। স্লুইস গেট কমিটির সভাপতি মজনু মিয়া জানান, আমি স্লুইস গেটের জমিতে বাসা করিনি। এ ব্যাপারে সেকশন অফিসার (এসও) মো. আবু সাইদ মুঠোফোনে জানান, আমি নতুন এসেছি, এত কিছু জানি না। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান জানান, আমি সরজমিনে গিয়ে খোঁজ নেব।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

মঙ্গলবার, জুন ১৩, ২০১৭

টাঙ্গাইলের ঘাটাইলে দুই শিশু ধর্ষণের শিকার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের খাজনাগড়া ও সন্ধ্যানপুরে ২য় ও ৩য় শ্রেণির দুই শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে নির্যাতিতা শিশুদের পরিবার।
ধর্ষণের অভিযোগ বিষয়ে থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি নম্বরে ফোন দেয়া হলে পাওয়া যায়নি। সেসময়ে সাংবাদিককে লাঞ্চিত করে ঘাটাইল থানার বহিরাগত এক দালাল।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়িয়া অঞ্চল রসুলপুর ইউনিয়নের খাজনাগড়া গ্রামের নির্যাতিতা শিশুটি ছাগল আনার জন্য পার্শ্ববর্তী বাগানে গেলে ঘটনার শিকার হয়। প্রতিবেশী চার সন্তানের জনক নুর মোহাম্মদ(৫০) তাকে হাত পা বেঁধে পাশবিক নির্যাতন চালায়। পরে স্থানীয় এক মহিলা বাগানে হাত পা বাঁধা অবস্থায় তাকে দেখে বাড়িতে খবর দিলে শিশুটির মা তাকে প্রায় অজ্ঞান অবস্থায় বাড়িতে নিয়ে আসে।
এসময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে তাকে চিকিৎসা করানো হয়। পরে রোববার সকালে শিশুটির শারীরিক অবস্থার অবনিত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে স্থানীয় প্রভাবশালীগণের চাপ ও বিচারের আশ্বাসে তা থেকে বিরত থেকে গ্রাম্য শালিসে বসে ভুক্তভোগী পরিবারটি।
অভিযুক্ত নূর মোহাম্মদ ঘটনার পর এলাকায় অবস্থান করলেও সাংবাদিক আসার খবরে বাড়ি থেকে পালিয়ে যায়। এসময় তার বাড়ির কেউ কথা বলতে রাজি হয়নি।
রোববার আরেক ঘটনায় সন্ধ্যানপুর হউনিয়নের গুয়াইনগম্ভীর গ্রামের ৩য় শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে একই গ্রামের দুই সন্তানের জনক সোহেল মিয়া নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনা দু’টির জন্য এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন