মঙ্গলবার, মে ০৯, ২০১৭

ঘাটাইলে সংসদ সদস্য রানার জামিন স্থগিত করায় আনন্দ মিছিল


খান ফজলুর রহমান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

এবার টাঙ্গাইলের  আলোচিত মুক্তিযোদ্ধা ও সমাজ কর্মী চাঞ্চল্যকর ফারুক আহমেদ হত্যা মামলার আসামীদের জামিন ৪ মাস স্থগিত করায় ও ৬ মাসের মধ্যে মামলাটি শেষ করার জন্য সংশ্লিষ্ট বিচারিক আদালতকে নির্দেশ দেয়ায় ঘাটাইলে সর্বস্তরের মানুষ আনন্দ মিছিল বের করে। রানা মুক্তি চার ভাই এক দড়িতে ফাসি চাই এই শ্লোগানে শ্লোগানে- মূখরিত করে তুলে নেতা কর্মীরা ।  মঙ্গলবার পোনে ৬ টায় এ আনন্দ মিছিলটি ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে ঘাটাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সমন্বয়ে এ মিছিটি  বের করা হয়। মিছিল শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে  সমাবেশে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এস আকবর খান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম মিয়া,যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহীদ, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, লোকের পাড়া ইউনিয়র আওয়ামীলীগ সভাপতি আকরাম হোসেন, রসুল পুর আওয়ামীগ নেতা শহিদ ,ধলাপাড়া ইউপি সভাপতি ফজলুর রহমান,ঘাটাইল উপজেলা যুবলীগের আহ্বায়ক সরোয়ার আলম রুবেল, এজিএস রঞ্জু আহমেদ প্রমুখ। টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা ও সমাজ কর্মী চাঞ্চল্যকর ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামী ঘাটাইল আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা । সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ মামলার আসামীদের অর্ন্তবর্তি কালীন জামিন ৪ মাসের জন্য স্থগিত করায় ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ সহ সর্বস্তরের জনতা আদালতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মামলার দৃশ্যমান ধারা বাহিককতায় সংসদিয় এলাকা ঘাটাইলে আনন্দ উল্লাসে ফেটে পরে । সেই সাথে প্রধান বিচার পতি নেতৃত্বে আপিল বিভাগ  এ হত্যা মামলার বিচার কাজ ৬ মাসে মধ্যে  শেষ করতে সংশ্লিষ্ট বিচারিক আদালতকে নির্দেশ দেয়ায় ঘাটাইল উপজেলার সর্বস্তরের মানুষ আদালতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  প্রসঙ্গ আওয়ামীল নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ কে ২০১৩ সালে ১৮ জানুয়ারী গুলি করে হত্যা করা হয়। ৩ দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারী ঘাটাইল আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাও তার ৩ ভাই সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। এমামলায় দীর্ঘ দিন পলাতক থাকার পর  গত বছরের ১৮ সেপ্টেম্বর রানা টাঙ্গাইলের আদালতে আর্তসর্ম্পন করলে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যালে প্রিজন সেলে রয়েছেন বলে জানাযায়।


আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘাটাইলে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
ঘাটাইলের সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার ঘাটাইল ইউনিয়নের ৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে এ উপকরণ বিতরন করা হয়। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত, ইউপি সচিব মোঃ রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান, বীরহামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির আলী, একেএম করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন তালুকদার প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , জন প্রতিনিধি , সাংবাদিক ও বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘাটাইলের কালিয়াগ্রামে পাঁচ বছরের শিশুকে বলাৎকার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাঁচ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে ধান ক্ষেতে নিয়ে বলাৎকার করেছে এক লম্পট। বলাৎকারের শিকার ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার সন্ধ্যার দিকে উপজেলার কালিয়াগ্রামে ঘটে এ ঘটনা।
শিশুটির মা জানান, রবিবার সন্ধ্যার দিকে তার প্রথম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নানা প্রলোভন দেখিয়ে পাশের ধান ক্ষেতে নিয়ে বলাৎকার করেন একই গ্রামের সাঈদ আলীর ছেলে শামছুল আলম। এ সময় শিশুটির চিৎকারে তিনি এগিয়ে গেলে শামছুল আলম পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রাম্য মোড়লরা সালিশে বিষয়টির সমাধান করতে চাচ্ছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শামছুল পলাতক আছেন। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমীর আলী  বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।