
ঘাটাইলে মুুক্তিযুদ্ধা যাচাই বাছাই তালিকা সহসাই প্রকাশ না হলেও মুক্তিযুদ্ধা ভাতা প্রাপ্তদের মধ্যে ২৩ জন রাজাকার কে সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২জন যুদ্ধাহত ও একজন শহীদ মুক্তিযোদ্ধার মর্যাদায় ভাতা গ্রহন করছেন। এরা হচ্ছেন- ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামের (যুদ্ধাহত ভাতা প্রাপ্ত) যথাক্রমে আব্দুল আজিজ পিতা মৃত বাজিতুল্লাহ (লাল মুক্তিবার্তা নং ০১১৪০৪১০৪৫),ধলাপাড়া ইউনিয়নের সাগরদিঘি গ্রামের মো: ইব্রাহিম পিতা কালু বেপারী (গেজেট নং ৬১১) ও শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছেন লোকের পাড়া ইউনিয়রে গর্জনা গ্রামের আবু সাইদ মিয়া পিতা হাজী যদু সরকার ( লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০৫৭৫) । গত ০২/০৯/১৫ তারিখে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ে ৩৪০ নম্বর স্মারক পত্রের আলোকে এ যাচাই বাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট যাচাই বাচাই কমিটির দৃষ্টিতে মুক্তিযোদ্ধা স্পষ্টিকরণ প্রতিরোধ হিসাবে এদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করা হয়। সাধারন ভাতা প্রাপ্ত রাজাকাররা হচ্ছেন- ঘাটাইল পৌরসভা চান্দশী গ্রামের মৃত শুকুর মাহমুদ পিতা হাজী আলিফ উদ্দিন ( গেজেট নং ৪৯৮৯ ভাতা বই নং ২১), দেউলাবাড়ী ইউনিয়নের উত্তর খিলগাতী গ্রামের মো:ময়েজ উদ্দিন পিতা মৃত ছবর আলী (মুক্তিবার্তা নং ০১১৮০৪০৪৯২ গেজেট নং ৫০১১ ভাতা বই নং ২৭),ঘাটাইল ইউনিয়নের আন্দিপুর গ্রামের মো: মোয়াজ্জেম হোসেন পিতা ওমর আলী (মুক্তি বার্তা সবুজ ( বাতিল) বই নং ০১১৮০৪০৯০৭),জামুরিয়া ইউনিয়নের লাউফুলা চানতারা গ্রামের মৃত আব্দুল মজিদ পিতা মৃত সিরাজ আলী ( গেজেট নং ৬৯৬৮,ভাতা বইনং ৪৯৬), লোকের পাড়া ইউনিয়নের মনহরা গ্রামের মো: সিরাজুল ইসলাম পিতা মৃত আব্দুল আজিজ (মুক্তিবার্তা নং ম-– ১১৩১০৭,ভাতা বইনং ৮৭৩),আনেহলা ইউনিয়নের সিঙ্গুরিয়া গ্রামের মো: রিয়াজ উদ্দিন পিতা অজ্ঞাত ( গেজেট নং ৬৬৭৯ ভাতা বই নং ৯০৩),একই ইউনিয়নের শিয়ালকুল চেংটা গ্রামের মৃত আজিজুর রহমান স্ত্রী রানী বেওয়া ( বিশেষ গেজেট নং ৬৬১২ ভাতা বই নং ১০২১), দিঘলকান্দী ইউনিয়ন দত্ত গ্রামের কাজী হাফিজুর রহমান পিতা কাজী আমান আলী (গেজেট নং৫০৮২ লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০২০১), দিগড় ইউনিয়নের ব্রাম্মন শাসন গ্রামের মো: হাবিবুর রহমান ওরফে আনছার পিতা মসলিম উদ্দিন (গেজেট নং ৫৪০৯ লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০৩৫৩),একই ইউনিয়নের ধোপাজানী গ্রামের মো: মোবারক আলী পিতা মৃত ইমান আলী ( মুক্তিবার্তা নং ৬৩৮৮৫ গেজেট নং ৫৪০৯ ও ভাতা বই নং ২০৫),দেওপাড়া ইউনিয়নের সুলাকি পাড়া গ্রামের নুরুল ইসলাম পিতা মৃত হযরত আলী ( গেজেট নং ৬৭৫৪ লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০৯৫৭ ভাতা বই নং ৩২৫),সন্ধানপুর ইউনিয়নের কামার চারা গ্রামের মো: নাজিম উদ্দিন পিতা মৃত বাছেদ আলী (বিশেষ গেজেট নং ৭০৫৭ ভাতা বই নং৭৮৬ ), একই ইউনিয়নের বোয়ালী হাট গ্রামের আ: আজিজ পিতা মৃত আজগর আলী ( গেজেট নং ৫৪৫৪ লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০৮৪১ ভাতা বই নং ২৫১), একই ইউনিয়নের একই গ্রামের মফিজ উদ্দিন পিতা মৃত আব্দুল বাছেদ ( গেজেট নং ৫৪৪৬ লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০৫৬৫ ভাতা বই নং২৫৩),একই ইউনিয়নের একই গ্রামের তোরাপ আলী পিতা মৃত আলীমুদ্দিন মুন্সী ( গেজেট নং ৫৪৪৫ লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০৫৬৪ ভাতা বই নং ২৫৪), একই ইউনিয়নের সাপুয়াচালা গ্রামের মৃত সমশের আলী পিতা অজ্ঞাত (গেজেট নং ৫৭৯৫ লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০০২৭ ভাতা বইনং ৪৭২),একই ইউনিয়নের কুশারিয়া গ্রামের মো: মীর কাশেম আলী পিতা ইন্তাজ আলী (গেজেট নং ৫৮০৬ ভাতা বই নং ৩৮৬), এবং তার ভাই মীর আ: সামাদ ( গেজেট নং ৫৭৭৮ লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০৫৬৩ ভাতা বই নং ৬০৬ ), রসুল পুর ইউনিয়নের দুলদিয়া খাজনা গারা গ্রামের ইব্রাহিম পিতা মৃত মহর আলী ( বিশেষ গেজেট নং ২৩২২ ভাতা বই নং ৬৪০),ধলাপড়া ইউনিয়নের শহরগোপিন পুর গ্রামের আ:ছালাম মিয়া পিতা আমজাদ আলী ( গেজেট নং ৫৮৪৪ লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪১০২৪ ভাতা বই নং ৬৫১)। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির সদস্য সচিব ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন ।
এ ব্যাপারে বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে যাচাই বাচাই কমিটি কর্তৃক তালিকা করা এরা প্রত্যেকেই চিহ্নিত রাজাকার । এদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন