শনিবার, মার্চ ২৩, ২০১৯

দেয়ার জন্য এসেছি, নেয়ার জন্য নয়: সৈয়দ এহসান আবদুল্লাহ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ তুহিন আবদুল্লাহর ছেলে মিতালী গ্রুপের এমডি সৈয়দ এহসান আবদুল্লাহ। চেয়ারম্যান পদে তিনি হেলিকপ্টর প্রতীক নিয়ে সরগরম করে তুলছেন নির্বাচনী মাঠ। দিনের পর দিন নির্বাচনের উত্তাপ ছড়িয়ে দিতে তার কর্মিবাহিনী মটর শোভাযাত্রাসহ প্রার্থীকে নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে পথসভা করে যাচ্ছেন।

গতকাল শুক্রবার (২২ মার্চ) সৈয়দ এহসান আবদুল্লাহ প্রায় ১০টি ইউনিয়নে মোটরশোভাযাত্রা করে নির্বাচনী প্রচারণা চালান। সন্ধ্যার পর দেউলাবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

এসময় তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন,২০০৮ সন থেকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে উন্নতি লাভ করছে এবং টুয়েন্টি ওয়ান রোডম্যাপ এগিয়ে চলছে। কিন্তু ঘাটাইল উপজেলা দিনদিন পিছিয়ে যাচ্ছে। রাজনৈতিক হানাহানির কারনে আমাদের অবনতি হচ্ছে জনগণ বঞ্চিত হচ্ছে।

সৈয়দ এহসান আবদুল্লাহ আরও বলেন,আমার দাদা সৈয়দ আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া এসেছিলেন ঘাটাইলকে দেয়ার জন্য, বাবা তুহিন আবদুল্লাহ দাদার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর আমি জনগণের একদম কাছে হাজির, দেয়ার জন্য এসেছি নেয়ার জন্য নয়।

ঘাটাইল সেনানিবাসে গলফ টুর্নামেন্ট

টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিন ব্যাপী অস্টম লাবিব প্রেসিডেন্ট  কাপ গলফ টুর্ণামেন্ট হয়েছে। 
শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। 



এসময় উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন আলমগীর (সিআইপি) ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার (অব.) মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ঘাটাইল ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহসহ দেশের অন্যান্য গলফ ক্লাবের সাব জুনিয়র, জুনিয়র, লেডি ও রেগুলার গলফারসহ মোট ১০০ জন খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করেন।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঘাটাইল গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

ঘাটাইলে কবি-লেখক মিলন মেলা অনুষ্ঠিত

সবুজ সরকার, ঘাটাইল : গতকাল ২২শে মার্চ (শুক্রবার) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার সংলগ্ন শালিয়াবহ গ্রামের সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশে আন্তর্জাতিক কবি-লেখক মিলন মেলা ও কবিতা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কবি মতিয়ারা মুক্তা (মাটির মা) ক্লাবের আয়োজনে বর্নাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে বাংলাদেশ সহ কয়েকটি দেশের মহান, জ্ঞানি, গুনী, মহৎ ব্যক্তিসহ কবি লেখক ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। 

শুক্রবার সকাল থেকে রাত্রি পর্যন্ত তিন ধাপে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যোগ দেন শত শত লোকজন৷

ঘাটাইলে কবি-লেখক মিলন মেলায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের এস এম মজিবর রহমান৷ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতজ ও কবি গবেষক শামীম রুমি টিটন৷ আরো আলোচক হিসেবে ছিলেন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি ও সংগঠক টিপু রহমান ও আনোয়ার মজিদ৷

অনুষ্ঠানটি উদ্বোধন করেন কবি ও সমাজ সেবিকা রাবেয়া রুবি৷ উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কবি লেখক ফোরামের নির্বাহী সভাপতি আবু বকর সিদ্দিক ও মোঃ মাহনুন্নবী জ্যোতি৷ স্বাগত বক্তব্য প্রদান করেন কবি লেখক ফোরামের কেন্দ্রিয় সভাপতি মাইদুল ইসলাম মুক্তা৷ এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি লেখক ফোরামের সহ-সভাপতি সালমা বেগ, টাঙ্গাইল জজকোর্টের পিপি এস আকবর খান, মামুনুর রশিদ ও রোকসানা সুখী৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা বিভাগের কবি লেখক ফোরামের সভাপতি শের আলী শেরবাগ , নুরনাহার নীরু, নাসরিন বেগম নাজ, আবু নাসের সিদ্দিক তুহিন, সৈয়দ আছলাম হোসেন, আসকাফুর তানভীর, শাহনাজ শারমিন শিউলী, ড. মমতাজ বেগম, শফিকুর রহমান চৌধুরী, সাইদুর রহমান, মাহফুজা শামা, নুরুল ইসলাম বাদল, গিয়াস আরিফ, শামিম মিয়া, মঞ্জুর খান প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক মতিয়ারা (মুক্তা) জানান, অক্লান্ত পরিশ্রমে গরীব দুঃখীর জন্য গড়ে উঠেছে ‘মাটির মা ক্লাব’ এবং সারা বাংলাদেশের প্রতিটা জেলায় গড়ে উঠেছে ‘মাটির মা অনলাইন ক্লাব’। আমার ইচ্ছা বাংলাদেশ নয় সারা বিশ্বের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। ইচ্ছে থাকলেও অনেক সময় নিজে পেড়ে উঠিনা। তিনি আশা ব্যক্ত করেন, মাটির মা নামে হাসপাতাল, স্কুল, কলেজ, ভার্সিটি, গন্থাগারসহ হাজারো সেবা মুলক প্রতিষ্ঠান হবে। তিনি সে দৃঢ় প্রত্যয় ও আদর্শ্য নিয়েই কাজ করে চলেছেন, ইতিমধ্যে যথেষ্ট সাড়াও পেয়েছেন।