বুধবার, সেপ্টেম্বর ১৯, ২০১৮

ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু


আব্দুল লতিফ,ঘাটাইল(টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রশিদ মঙ্গলবার বিকেলে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেওলাবাড়ি ঝুনকাইন উত্তরপাড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। নিহত আব্দুর রশিদ ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রশিদ মঙ্গলবার বিকেলে গরুর ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার বিকেলে ঝুনকাইন উত্তরপাড়ার একটি পুকুর পাড়ে তার মরদেহ পাওয়া যায়। সামনেই পল্লী বিদ্যুতের তার থাকায় তাদের ধারণা বিদ্যুতের তারে জরিয়ে মৃত্যু হয়েছে।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বলেন, নিহতের লাশটি বিকেলে উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ঘাটাইলে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার -১

টাঙ্গাইলের ঘাটাইল থেকে কেজি গাঁজা সহ মো. শিপন তালুকদার নামকএক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।
১৯ সেপ্টেম্বর সকালে ঘাটাইলের নজুমবাগ থেকে তাকে গেস্খফতার করা হয়। গেফতারকৃত শিপন ঐ এলাকার মৃত তায়েব আলী তালুকদারের ছেলে।

র‌্যাবের উপ পরিচালক মো. রবিউল ইসলাম জানান, ঘোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-৩ তালুকদার এর বাড়ীতে দক্ষিন দুয়ারী চৌচালা আধাপাকা টিনের ঘরের সামনে উঠানে অভিযান পরিচালনা কওে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় একটি মোবাইলও উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক ঘাটাইল থানা এলাকাসহ টাঙ্গাইল জেলার আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী গাঁজা সরবরাহ করার কথা স্বীকার করে

ঘাটাইলে হেলাল হত্যার লৌহমর্ষক কাহিনি, হত্যাকারী আটক


মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধায় টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকার খিলপাড়া সেতুর নিচ থেকে এক যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যায় জড়িত থাকার অভিযোগে পৌরর উত্তর পাড়া এলাকার বাসিন্দা সোনালী ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা মালেক ম্যানেজারের ছেলে মোঃ শাহেদ (২৫) এবং মহুর উদ্দিনের ছেলে রিকশা চালক মিন্টু (২৪) কে আটক করেছে পুলিশ।

নিহত হেলাল (৩০) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের গাজি শেখের ছেলে। তিনি ঘাটাইল পৌরসভার চান্দশি গ্রামের আব্দুল বাছেদ মিয়ার মেয়ে বিয়ে করে ঘর জামাই থাকতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে  হত্যার কথার স্বীকার করেছে শাহেদ। নিহত হেলালের স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার রাতেই শাহেদ ও মিন্টুকে আসামি করে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাকছুদুল আলম ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘাটাইল পৌরর উত্তরপাড়া এলাকায় মালেক ম্যানেজারের ছেলে শাহেদ (২৫) এর পরকীয়া প্রেমিকা জরিনা আক্তার (শাহেদের বাসার গৃহকর্মী) এর সাথে ভাঙ্গারি ব্যাবসায়ী হেলালের সাথে অবৈধ সস্পর্ক থাকার কারনে হেলাল ও শাহেদের মাঝে কথা কাটাকটি হয়। একপর্যায়ে শাহেদ ক্ষিপ্ত হয়ে ধারালো চাপাতি দিয়ে হেলালকে আঘাত করে এবং উপর্যপুরী লোহার রড দিয়ে তার পেট ও বুকে আঘাত করলে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়। পরে সন্ধার সময় লাশ দুই খন্ড করে ড্রামের ভিতরে ভরে রিকশা চালক মিন্টুর রিকশায় পৌর এলাকার খিলপাড়া সেতুর কাছে ফেলে দেওয়ার সময় ইউপি সদস্য মোঃ সুমন দেখে ফেলে। সাথে সাথে সুমন পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে এবং শাহেদের বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও লোহার রডসহ হত্যাকারীকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও জানা যায়, শাহেদ এবং হেলাল দুজনেই মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ মাকছুদুল আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে  হত্যার কথার স্বীকার করেছে শাহেদ। নিহত হেলালের স্ত্রী বাদী হয়ে শাহেদ ও মিন্টুকে আসামি করে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘাটাইলে ড্রামের ভিতর থেকে এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার


টাঙ্গাইলের ঘাটাইলে ড্রামের ভিতর থেকে এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের খিলপাড়া এলাকার এক পরিত্যক্ত ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম হেলাল (৩২)। সে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে ভাঙ্গারির ব্যবসা করতো বলে জানা যায়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৮টার দিকে ড্রামের ভিতর থেকে খণ্ডিত লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা গেছে। তার পরিচয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।