সোমবার, নভেম্বর ০৫, ২০১৮

অস্ট্রেলিয়ার পারফরম্যান্সে হতাশ শেন ওয়ার্ন

সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রোববার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। হেরে যায় ৬ উইকেটে। নিজেদের মাঠে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের এমন পারফরম্যান্সে হতাশ কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন।

ফক্স স্পোর্টসে ধারাভাষ্য দেয়ার সময় লেগ স্পিনের জীবন্ত কিংবদন্তি বলেন, দিন শেষে ক্রিকেট শুধুই একটা খেলা। এটা পারফরম্যান্স-ভিত্তিক খেলা। আপনাকে মাঠে পারফর্ম করতে হবে। বাকি সব কথা বা সবকিছু-এগুলো কাজে পরিণত করতে হবে এবং আমি মনে করি এটাই বেসিক হওয়া উচিত।

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার বলেন, অধিনায়ক হিসেবে আপনাকে পারফরম্যান্স দিয়ে মাঠে বাকিদের উৎসাহিত করতে হবে। মাঠে না ভালো খেললে কোনো লেখালেখি কাজে আসবে না।

অস্ট্রেলিয়াকে আবারও লজ্জা দিল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ম্যাচে অ্যারন ফিঞ্চের দলকে ১৫২ রানে অলআউট করেছে ফাফ ডু প্লেসিসের দক্ষিণ আফ্রিকা।

এর আগে আফ্রিকার বিপক্ষে ৯৩, ১২৫, ১২৬, ১৩১, ১৩৩, ১৪২ রানের লজ্জায় পড়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে ওয়ানডে ক্রিকেট অসিদের সর্বনিম্ন স্কোর ৭০ রান। ১৯৮৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ রানে অলআউট হয়েছিল অসিরা।

ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ১৭৩ রানে অলআউট হয়ে ৪ উইকেটে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। প্রস্তুতি জোরদারের ম্যাচে অস্ট্রেলিয়ার জুনিয়র দলের বিপক্ষে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকা মূল ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে।

রোববার থেকে পার্থে শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টস জিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে অ্যান্ডি ফিলহুকওয়ে, ডেল স্টেইন, লুঙ্গি এনডিগিদের গতি এবং ইমরান তাহিরের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৫২ রানে অলআউট অস্ট্রেলিয়া।

দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন নাথান কোল্টার-নীল। ৩৩ রান করেন অ্যালেক্স কেয়ারি। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নেন ফিলহুকওয়ে। দুটি করে উইকেট ভাগাভাগি করেন স্টেইন, লুঙ্গি ও ইমরান তাহির।

টার্গেট তাড়া করতে নেমে ১২৪ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিশ্চিত করে সফরকারী দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল ফাফ ডু প্লেসিসের বাহিনী। দলের জয়ে ৪৭, ৪৪ ও ৩৬ রান করে করেন কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিক্স ও আইডেন মার্করাম।

আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে।

বাণিজ্য মেলায় ২৫০ জনের চাকরির সুযোগ

বাংলাদেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘সেলস এক্সিকিউটিভ (ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা)’ পদে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ


পদের নাম: সেলস এক্সিকিউটিভ (ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা)
পদসংখ্যা: ২৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
বয়স: ২০-৩০ বছর


চাকরির ধরন: পার্ট টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jagojobs.com/sales-marketing এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৯ নভেম্বর ২০১৮

সূত্র: জাগোজবস ডটকম

ফের মুশফিক ভক্তের পাগলামি!

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। এদিকে সেই খেলাকে কেন্দ্র করে বারবার ঘটছে বিব্রতকর সব ঘটনা। খেলা চলাকালীন সময়ে আবারও মাঠে প্রবেশ করে মুশফিককে জড়িয়ে ধরেছেন তার এক ভক্ত। এ নিয়ে এই টেস্টে দুইবার এই ঘটনা ঘটল। এর আগেও মুশফিকুর রহিমের জন্য মাঠে প্রবেশ করেছিলেন আরেক ক্ষুদে ভক্ত। তবে আজকের ভক্তটি বয়সে তরুণ।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ৪২তম ওভার শেষ হওয়ার পর, আচমকা গ্যালারি টপকে মাঠে প্রবেশ করেন ঐ ক্রেজি ফ্যান। এরপর তিনি দ্রুত মুশফিকের কাছে ছুটে যান এবং তাকে জড়িয়ে ধরেন। পরিস্থিতি সামাল দিতে সাথে সাথেই অন্য ক্রিকেটাররা জড়ো হন। পরে দ্রুত নিরাপত্তারক্ষীরা মাঠে প্রবেশ করে সেই ভক্তকে সরিয়ে নেন।

টেস্টের প্রথম দিনেও মুশফিকের সাথে ঠিক একই ঘটনা ঘটেছিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে দর্শকদের এমন আচরণে ক্রিকেট অঙ্গনে স্বস্তি নেই, তা বলাই যায়। বারবার এ ধরণের ঘটনা ঘটায় তা আমাদের ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনবেনা। পাশাপাশি আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে যেতে পারে স্বাভাবিকভাবেই। এর দরুন বাইরের দলগুলো বাংলাদেশে আসার বিষয়ে আপত্তিও জানাতে পারে। তাই এ বিষয়ে কর্তৃপক্ষের আরো সচেতনতা ও পদক্ষেপ গ্রহন করাই আপাতত জরুরী বিষয়। আমাদের ভাবমূর্তির জন্য বিষয়টি মোটেও শুভ নয়।

সম্পাদক হিসেবে মৌসুমীর অভিষেক

অভি মঈনুদ্দীন- বহুবছরেরর স্বপ্নপূরণ হলো প্রিয়দর্শিনী মৌসুমীর। চিত্রনায়িকা মৌসুমীর স্বপ্ন ছিলো একটি পত্রিকা বা ম্যাগাজিন বা একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে কাজ করার। সময়ের চাহিদাকে বিবেচনা করে অবশেষে মৌসুমী একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে যাত্রা শুরু করলেন। ‘ইয়েসনিউজবিডিডটকম’র সম্পাদক হিসেবে গেলো ৩ নভেম্বর তারই জন্মদিনে মৌসুমীর অভিষেক হলো। জন্মদিনে মৌসুমী তার ভক্ত দর্শকের জন্য এই উপহার নিয়ে হাজির হয়েছিলেন। গত ৩ নভেম্বর রাত আটটা ত্রিশ মিনিটে রাজধানীর উত্তরায় ওমরসানী মৌসুমীর রেঁস্তোরা ‘মেরি মন্টানা’য় সম্পাদক হিসেবে মৌসুমীর অভিষেক হলো। নিউজ পোর্টালটির উপদেষ্টা সম্পাদক হিসেবে আছেন ওমরসানী। এর প্রকাশক শাহেদুল ইসলাম শাহেদ। আপাতত পুরোপুরি বিনোদন ও ফ্যাশন নির্ভর হলেও আগামীতে এর ব্যাপ্তি বাড়বে বলে জানান মৌসুমী। মৌসুমীর সম্পাদক হিসেবে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিক নিজেদের কাতারে মৌসুমীকে পেয়ে বেশ উচ্ছসিত ছিলেন। মৌসুমীকে অভিনন্দন জানিয়ে সম্পাদক হিসেবে তার অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বিনোদন বিচিত্রার সম্পাদক প্রকাশক দেওয়ান মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজক শামসুল আলম, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, জাজ’র কর্ণধার আব্দুল আজিজ, ইয়েসনিউজবিডিডটকম’র প্রকাশক শাহেদুল ইসলাম শাহেদ ও চিত্রনায়ক ওমরসানী।

মৌসুমী বলেন,‘ এর আগে আমি একটি ম্যাগাজিনের একটি সংখ্যার সম্পাদক হিসেবে কাজ করেছিলাম। আজ থেকে একজন নিয়মিত সম্পাদক হিসেবে আমার যাত্রা শুরু হলো। বাংলাদেশের সাংবাদিকতাকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে বহু আগে থেকেই আমার এই স্বপ্ন ছিলো। আমার বাবা বেঁচে থাকলে আজ ভীষণ খুশি হতেন। তাকে এই মুহুর্তে আমি ভীষণ মসি করছি। আমি কৃতজ্ঞ আমার স্বামী ওমরসানীর কাছে। কারণ তার অনুপ্রেরণা, তার সহযোগিতাই আমাকে আজকের এই নতুন পরিচয়ে সবার সামনে উপস্থাপন করতে সাহস যুগিয়েছে। কৃতজ্ঞ শাহেদ ভাইয়ের কাছে পাশে থাকার জন্য। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে আগামীর পথ চলতে চাই। বিশেষত আমার শ্রদ্ধেয়, ¯েœহাস্পদ সকল সাংবাদিকদের সহযোগিতা চাই আমি।’ মৌসুমী জানান শিগগিরই ‘ইয়েসম্যাক্স’ নামে ইউটিউব চ্যানেলটিও চালু হবে। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন ওমরসানী এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে থাকবেন শাহেদুল ইসলাম শাহেদ। ইয়েসনিউজবিডিডটকমের উপদেষ্টা সম্পাদক এবং ইয়েসম্যাক্স’র চেয়ারম্যান ওমরসানী বলেন,‘ অভিনয় করতে গিয়ে মৌসুমীর সঙ্গে যখন ভালো সম্পর্ক হলো, তখন থেকেই সে আমাকে নানান সময়ে বলে আসছে ও একটি পত্রিকা সম্পাদনা করতে চায়। এরপর একটা সময় গিয়ে আমি মৌসুমীকে আবিষ্কার করলাম একজন অভিনেত্রী হিসেবে, তারপর কবি হিসেবে। একসময় সে ভালো গানও গাইতো।
একসময় তাকে আবিষ্কার করলাম একজন পরিচালককে তারও আগে প্রযোজক হিসেবে। আর এখন থেকে একজন সাংবাদিকের সঙ্গে আমার বসবাস শুরু হবে। বিষয়টা আমার জন্য বেশ আনন্দের পাশাপাশি চ্যালেঞ্জেরও। সর্বোপরি আমরা মানসম্পন্ন ও নিরপেক্ষ একটি ওয়েব পোর্টাল তৈরি করতে চাই। আমার বিশ্বাস আপনারা আমাদের পাশে থাকবেন।’

অনুষ্ঠানে ইয়েসনিউজবিডিডটকমের প্রকাশক ও ইয়েসম্যাক্স’র ব্যবস্থাপনা পরিচালক শাহেদুল ইসলাম শাহেদ বলেন,‘ আমার প্রিয় দু’জন মানুষ সানী ভাই আর মৌসুমী আপু। তাদের দু’জনের পরিকল্পনাকে আমি শ্রদ্ধা জানিয়ে তাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করি কিছুদিন আগে। ইউটিউব চ্যানেলে এবং অনলাইন পোর্টাল আমাদের সবারই পরিকল্পনার বাস্তবায়ন। আমার বিশ্বাস ছিলো আমরা পারবো। তাই যখন থেকেই এই পরিকল্পনার শুরু তখন থেকেই সানী ভাই , মৌসুমী আপুর সঙ্গে পরামর্শ করে অবশেষে এর যাত্রা শুরু হলো। আমার বিশ্বাস ছিলো আমরা পারবো। কারণ আমরা মনের দিক দিয়ে এক। আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের পাশে নিয়েই এগিয়ে যেতে চাই আগামীর দিনগুলো। আর যেহেতু সানী ভাই আর মৌসুমী আপু এই দুটি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাই আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের সাফল্য আসবে।’ উল্লেখ্য মৌসুমীর জন্মদিনে মৌসুমীকে হঠাৎ শুভেচ্ছা জানাতে এসে মৌসুমীর নতুন পরিচয় পেয়ে মুগ্ধ হন নন্দিত নায়িকা শাবনূর। তারসঙ্গে এসেছিলেন অমিত হাসান ও তার স্ত্রী লাবনীও।
ছবি- গোলাম সাব্বির

ড. কামাল হোসেনের হাত ধরে ঐক্যফ্রন্টে কাদের সিদ্দিকী

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সোমবার দুপুর সোয়া ১টায় রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে বর্ধিত সভা শেষে তিনি এ ঘোষণা দেন। বঙ্গবীর বলেন, এই মুহূর্ত থেকে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগদান করছি।

কাদের সিদ্দিকী বলেন, পাকিস্তানি দোসররা যদি জনতার কাছে পরাজিত হতে পারে তাহলে লড়াইয়ের মাধ্যমে নব্য স্বৈরাচারও পরাজিত হবে। কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের পাশে থাকবে কৃষক শ্রমিক জনতা লীগ। লড়াই করব আমরা, আর আইনি সহায়তা দেবেন ডক্টর কামাল হোসেন। আমি ও আমার স্ত্রী আমাদের সমস্ত মেধা ও শ্রম দিয়ে ঐক্যফ্রন্টের পাশে থাকব।

তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ চালানোয় আজ এ অবস্থা হয়েছে। আমরা নিরন্তর চেষ্টা করেছি দেশের পরিস্থিতি সুষ্ঠু, স্বাভাবিক করতে। আওয়ামী লীগের সভানেত্রী আলোচনায় সম্মত হওয়ায় আমি তাকে ধন্যবাদ জানাই। আশা করি, ডিসেম্বরে তিনি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাস। বঙ্গবীর কাদের সিদ্দিকী ড. কামাল হোসেনের নেতৃত্বে ৭ দফা দাবি আদায়ে লড়াই করতে একমত হয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই। এ লড়াই গণতন্ত্রের লড়াই। আমরা মুক্তিযোদ্ধা। বঙ্গবীর কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্টে যোগদানের মাধ্যমে গণতন্ত্র পুনঃরুদ্ধারের লড়াই আরও সুদৃঢ় হলো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে ৭ দফা দাবি মানতে হবে। তা না হলে এ যাত্রায় রক্ষা নাই। ইভিএম ব্যবহার করা যাবে না। কিসের ইভিএম, ভোট চুরির? আমাদের দাবি মানতে হবে। নির্বাচন করতে চাইলে সমস্যার সমাধান করতে হবে। নির্বাচন না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিলে সরকারকেই তার দায়-দায়িত্ব নিতে হবে।

বর্ধিত সভায় দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সিদ্দিকীসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব ছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মহসীন মন্টু, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেমিকা ছোট বোন বিয়ে ঠিক হলো বড় বোনের সঙ্গে

‘পরিবারের ছোট মেয়ে আরোহীর সঙ্গে আরজুর দীর্ঘ দিনের প্রেম। এদিকে আরজুর পরিবার তার বিয়ে ঠিক করেছে তার প্রেমিকা আরোহীর বড় বোন ঈশানার সঙ্গে। এমনই গল্পের একটি টেলিছবিতে অভিনয় করেছেন চিত্র নায়ক আরজু। প্রথমবারের মত কোনো টেলিছবিতে অভিনয় করলেন 'তুমি আছো হৃদয়ে' খ্যাত এ তারকা।

সম্প্রতি রাজধানীর গাজিপুরে এ টেলিছবিটির শুটিং শেষ হয়। ‘বিসর্জন’ শিরোনামের এই টেলিছবিতে আরজু'র বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পী ঈশানা।


রুহুল আমিন পথিক রচিত এ টেলিছবিটি পরিচালনা করেন মেহেদী হাসান ঈসা। দোয়েল মাল্টিমিডিয়া প্রযোজিত এ টেলিফিল্মে আরো অভিনয় করেছেন আবুল হায়াৎ, ঝুনা চৌধুরী, শিরীন আলম, রেবেকা, ইমরা আরোহী, স্বপ্ন, দিয়া মনি, পায়েল ও রেজাউল করিম প্রমুখ।

কায়েস আরজু বলেন, ‘সিনেমার বাইরে এবারই প্রথম টেলিফিল্মে কাজ করলাম। সিনেমায় আসার আগে আমি মঞ্চে কাজ করতাম,থিয়েটার করতাম। সেদিক থেকে বললে প্রায় এক যুগ পর কাজ করা। মেহেদী ভাই অনেকদিন ধরেই বলছিলেন উনার টেলিফিল্মে কাজ করতে,আমিও বলেছিলাম যদি করি তবে প্রথমে উনার সাথেই করবো। এভাবেই কাজটা হয়ে গেলো আর গল্পটাও সুন্দর ছিলো,পছন্দ হওয়ার মত। সবকিছু মিলিয়ে ভালো লাগলে নাটক কিংবা টেলিফিল্মে কাজ করে যাবো।’

এদিকে কায়েস আরজু অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায় । শামীমুল ইসলাম শামীম পরিচালিত এ সিনেমায় আরজুর সাথে জুটি বেঁধেছেন পরীমনি।

খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে টেলিফিল্মটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা।