সোমবার, এপ্রিল ১৮, ২০১৬

ঘাটাইলে হিন্দু গৃহবধু অপহরন, জোরপূর্বক ধর্মান্তরিত

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তন্দ্রা দেবনাথ (২৩ ) নামে এক হিন্দু গর্ভবর্তী গৃহ বধুকে অপহরন করে জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের আঠারদানা গ্রামে।
মামলার বিবরনে ও মেয়েটির বাবা রামপ্রসাদ দেবনাথ জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আঠারদানা গ্রামে রামপ্রসাদ দেবনাথের মেয়ে পার্শ্ববর্তী উপজেলা কালিহাতী সান প্রিক্যাডেট স্কুলে শিক্ষকতা করতেন। তার শিক্ষকতার সুবাদে কালিহাতী থানার চামুরিয়া গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ হাবিব প্রায়ই বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি তন্দ্রা তার বাবা ও মা’ কে জানালে ক্ষিপ্ত হয়ে অপহরন করে জোরপূর্বক ধর্মান্তরিত করে বিয়ে করে।
পরে তন্দ্রার বাবা রামপ্রসাদ বাদী হয়ে হাবিব (২৫) সহ অজ্ঞাতনামা দুইজনের বিরুদ্ধে ঘাটাইল থানায় অপহরন মামলা দায়ের করেন।
এ বিষয়ে তন্দ্রার মা বিউটি রাণী দেবনাথ জানান, আমি ধর্মান্তরিত মামলা করতে চাইলে তদন্ত কর্মকর্তা মোঃ আনিমুল ইসলাম আমাকে ভুল বুঝিয়ে অপহরন মামলা করায়। পরবর্তীতে মেয়েকে থানায় হাজির করার পর আমি আমার মেয়ে সাথে কথা বলতে চাইলে তদন্ত কর্মকর্তা আমাকে মেয়ের সাথে দেখা করতে দেয়নি এমনকি কোর্টেও আমার মেয়েকে সামনে হাজির করা হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বিপ্লব দত্ত পল্টন, সাধারন-সম্পাদক অলক কুমার দাস ও সহ-প্রচার সম্পাদক অন্তু দাস হৃদয় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপহিতাকে দ্রুত উদ্ধার করে অপহরন কারীদের গ্রেফতার করার দাবী জানান।
এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি অপহরন মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।

কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ে ম্যানিজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

মোঃ সবুজ সরকার সৌরভ, নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার এতিহ্যবাহী কুড়িপাড়া গন উচ্ছ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ গত ১৭ই এপ্রিল(রবিবার) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে ৷ বিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচনে ৪জন অভিবাভক পদে ৪জনই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন ৷ শুধু সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় ৷ সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে আয়েশা বেগম বিপুল ভোটে পরাজিত করেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজা বেগম কে ৷ এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন, আমির হোসেন, সাখাওয়াত হোসেন, আহম্মদ হোসেন খান, আজাহারুল ইসলাম রাজা ৷ বিদ্যালয় পরিচালনা কমিটিতে শিক্ষক প্রতিনিধি থেকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন সিনিয়র শিক্ষক বছির উদ্দিন, মনিরুজ্জামান মনির ও সংরক্ষিত মহিলা শিক্ষক কানিজ ফাতেমা ৷এবং দাতা সদস্য থেকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন মতিয়ার রহমান সরকার ৷ এর আগে নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন নির্বাচনের তফসিল ঘোষনা করা হয় ৷ কিন্তু ভোটার লিষ্টে ত্রুটির কারনে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থিতা নিয়ে জটিলতা দেখা দিলে আদালত নির্বাচন স্থগিত করে ৷ একবছর পর পুনরায় আবার নির্বাচনের তফসিল ঘোষনা করা হয় ৷ এবং ২জন মহিলাসহ মোট ১০জন মনোনয়ন ক্রয় করেন ৷ প্রতীক দেয়ার দিন ৩জন পুরুষ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয় ৷ যার ফলে ৪জন পরুষ প্রার্থী বিনাপ্রদ্বন্দ্বীতায় নির্বাচিত হন ৷

জড়িয়ে ধরে আবেগে কাদলেন মমতাজ!

বিনোদন ডেস্ক:বড় বিশ্বাস কইরা জায়গা দিলামরে... আমার বুকেরও উপরে...রে... আমি আপন ভাইবা সব দিছি তোমারে.......আমার বন্ধুরে আমি আপন ভাইবা সব দিছি তোমারে... বাংলার গানের প্রতিযোগী শারমীনের কণ্ঠে নিজের গাওয়া এই গানটি শুনে অতিথি বিচারকের আসন ছেড়ে মঞ্চে ছুটে গিয়ে শারমীনকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়লেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।
আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গানের মমতাজ স্পেশাল বিশেষ একটি পর্বে ফোক সংগীতের সম্রাজ্ঞী মমতাজ এর সামনে সংগীত পরিবেশন করেছে বিগত তিন পর্বে সরাসরি টিকে থাকা ৯ প্রতিযোগী।
তার নিজের গাওয়া গানগুলো প্রতিযোগীদের কণ্ঠে শুনে আবেগ আপ্লুত মমতাজকে চোখের জল মুছতে দেখা গেল বার বার। বাংলার প্রত্যান্ত অঞ্চলের মাটি ও শেকড়ের সুর নিয়ে আয়োজিত লোক সংগীতে দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গানে এবার দেখবেন বিশেষ পর্ব- মমতাজ স্পেশাল।
এতে মমতাজের সামনেই তার কণ্ঠে গাওয়া গান পরিবেশন করবেন ৯ প্রতিযোগী : বিল্লাল, সুজিতা, অংকন, রিজভী, শারমীন, ইলমা, আল আমীন, ডালিম ও ঝুমু। প্রধান বিচারক রেজোয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু। উপস্থিত ছিলেন মেন্টর ফুয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার ও রাহুল আনন্দ। ২০তম এই পর্বটি প্রচারিত হবে ১৮ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ও মঙ্গলবার বিকাল ৩টা ২০ মিনিটে।
- See more at: http://www.bd24live.com/bangla/article/87878/index.html#sthash.X1SEkax7.dpuf