রবিবার, এপ্রিল ৩০, ২০১৭

ঘাটাইলে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব তহবিলের টাকা আতœসাতের অভিযোগ

খান ফজলুর রহমান ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
ঘাটাইল উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খানের বিরুদ্ধে রাজস্ব তহবিলের ৭০ হাজার টাকা আতœসাতের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে ২০১৫ সালের জানুয়ারি মাসে ঘাটাইল উপজেলা পরিষদ পুকুরের মাছ বিক্রির জন্য ভাইস চেয়ারম্যান আরিফ হোসেনকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি মাছ বিক্রয় কমিটি গঠন করা হয়। বিক্রয় কমিটি সর্বোচ্চ দর দাতা স্থানীয় মৎস্য অফিসে অফিস সহায়ক ফজলুল হকের কাছে ৮০ হাজার টাকায় মাছ বিক্রি করে। মাছ কিনে নেওয়ার পর কিছুটা লোকসান গুনতে হয় তাকে। এ নিয়ে কিছু টাকা মওকুফের জন্য আবেদন করলে বিক্রয় কমিটি তাকে ১০ হাজার টাকা মওকুফ করে। এ ব্যাপারে মাছ ক্রেতা ফজলুল হকের কাছে জানতে চাইলে তিনি ৭০ হাজার টাকা বিক্রয় কমিটির কাছে জমা দেয়। পরে বিক্রয় কমিটির আহবায়ক আরিফ হোসেন উক্ত টাকা উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খানের কাছে দেন। কিন্তু তিনি ওই টাকা গত ২ বছরেও রাজস্ব তহবিলে জমা না দিয়ে আতœসাৎ করেন। জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন এ টাকা আমার কাছে দেওয়া হয়নি এ টাকা ভাইস চেয়ারম্যানের কাছে রয়েছে। তিনি আরও বলেন এগুলো রাজস্ব তহবিলে জমা দেওয়ার কথা। যদি না দিয়ে থাকে এজন্য সে নিজেই দায়ী। এ নিয়ে ভাইস চেয়ারম্যান আরিফ হোসেনের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান এ টাকা উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খানের কাছে রাখা হয়েছে। তাকেই রাজস্ব তহবিলে জমা দেওয়ার কথা ছিল। হয়তো এ টাকা তিনি জমা না দিয়ে তার নিজের কাছেই রেখে দিয়েছেন।

ঘাটাইল সাগরদিঘীর রাস্তা যেন মরণ ফাঁদ, দেখার কেউ নেই

খাদেমুল মামুন, ঘাটাইল প্রতিনিধি:
  টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রধান সড়ক উপজেলা শহর থেকে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের পাশ দিয়ে সাগরদিঘী হয়ে গুপ্তবৃন্দাবন পর্যন্ত রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঘাটাইল শহর থেকে গুপ্তবৃন্দাবন পর্যন্ত ৩০ কিঃ মিঃ এ রাস্তাটি  খানাখন্দে ভরা এবং চলাচলের জন্য সম্পূর্ণ অনোপযোগী।
আজ মঙ্গলবার সকালে সাগরদিঘী ভালুকা বাসষ্টেশনের সামনে বাস, ট্রাক এবং সিএনজি চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেতে হয়। চালকরা জানায়, গত কয়েক দিনের বৃষ্টির জন্য এই রাস্তাটি এখন খালে পরিণত হয়েছে। ট্রাক ড্রাইভার তাহের মিয়া বলেন, আমার ট্রাকে কাঁচামাল নিয়েছি ঢাকা যাব কিন্তু রাস্তা খারাপ থাকায় আটকে আছি।
উপজেলার পাহাড়ি এলাকার কৃষি ফসলাদি কলা, আনারস, কাঁঠালসহ অন্যান্য উৎপাদিত পন্য এই রাস্তা ব্যাবহার করেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কিন্তু যোগাযোগের ব্যাবস্থা খারাপ থাকায় সঠিক সময়ে তা সরবরাহ করা সম্ভব হয়না এবং কৃষকরা সঠিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে।
এ রাস্তাটি উপজেলার অন্যতম যোগাযোগের মাধ্যম হওয়ায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ভোগান্তির শিকার হচ্ছে। সাগরদিঘী এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতা মেহেদী হাসান ফারুক সময়ে কণ্ঠস্বরকে জানান, এ রাস্তাটি খারাপ থাকায় সাধারণ জনগন থেকে শুরু করে সকল শ্রেণির মানুষ চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে। রাস্তার এমন খারাপ অবস্থা থাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সড়ক দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন এলাকাবাসি।

ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত ঘাটাইলের একমাত্র মহিলা কলেজ

 মোঃ মাসুম মিয়া, নিজস্ব প্রতিবেদক ঃ
কোন ভাবেই ভারপ্রাপ্তের ভার থেকে যেন মুক্ত হতে পারছে না টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার একমাত্র মহিলা বিদ্যাপীঠ ব্রাহ্মণশাসন মহিলা কলেজ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলায় অনেকটাই স্থবির প্রশাসনিক কার্যক্রম। কলেজটি ১৯৯৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পর এমপিওভুক্ত হয় ২০১০ খ্রিস্টাব্দে। বর্তমানে কলেজটিতে ৩ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে।
প্রথম অধ্যক্ষ ছিলেন এ এফ এম গোলাম কিবরিয়া। তিনি অন্যত্র চলে যাওয়ার পর দুই বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন জুলফিকার আলী লিটন। এর পর অধ্যক্ষ হিসেবে যোগদান করেন শেখ ফিরোজ আহম্মেদ তিনিও অন্যত্র চলে যান। জেষ্ঠ্যতার ভিত্তিতে দায়িত্ব বর্তায় লুৎফুননাহার এর উপর। কথা থাকে তিন মাসের ভিতর যোগ্য নিয়মিত একজন অধ্যক্ষ নিয়োগের। ক্ষমতা পেয়ে তিনি নিয়মিত অধ্যক্ষ নিয়োগের কথা ভুলে যান, ২০০৮ খ্রিস্টাব্দ থেকে অদ্যবধি পর্যন্ত দীর্ঘ ৯ বছর ধরে পদটি ধরে আছেন তিনি। আর এ ৯ বছরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে বিভিন্ন দপ্তরে।
অনুসন্ধানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুননাহার এর বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্ত ও অতিরিক্ত জেলা প্রশাসকের শিক্ষা বোর্ড বরাবর আবেদনসহ লিখিত তথ্য উঠে আসে।
লিখিত এসব তথ্য থেকে জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুননাহারের অনিয়ম ও দুর্নীতি অভিযোগ এনে ২৭ জন শিক্ষক-কর্মচারীর  মধ্যে ২৬ জনই তার বিরুদ্ধে ২ বার অনাস্থা প্রদান করেন। সর্বশেষ অনাস্থা দেন শিক্ষকরা চলতি বছরের  ৩১ এপ্রিল।
এছাড়া কলেজটিতে নিয়মিত পরিচলনা পরিষদ কমিটি নেই দীর্ঘ প্রায় ৯ মাস। শিক্ষকরা নিয়মিত কমিটির করার কথা বললে উল্টো তাদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।
যোগদানের পর থেকেই অবৈধভাবে অর্থ আত্মসাৎ, অনুপস্থিত থেকে হাজিরা খাতায় সাক্ষরসহ নানা অভিযোগ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন এর তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদক্ষতা ও অনভিজ্ঞতার কারণে কমিটি গঠনে অহেতুক সময় ক্ষেপণ করছেন। তিনি অনেক দিন ধরে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য এবং প্রতিষ্ঠানটিকে একটি কার্যকর প্রতিষ্ঠানে রুপান্তরকরণের লক্ষ্যে একজন নিয়মিত অধ্যক্ষ নিয়োগ প্রদান জরুরী। তিনি এ প্রতিবেদনটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) বরাবর পাঠান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মো.মখলেছুর রহমান ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্ত ও অন্যান্য দিক পর্যালোচনা করে ২০১৭ খ্রিস্টাব্দের ১৪ মার্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি আবেদন  পাঠান। যাতে লেখা আছে কলেজটিতে দীর্ঘদিন ধরে নিয়মিত অধ্যক্ষ না থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই যাবতীয় কাজ করে থাকেন। নিয়মিত কমিটি ও অধ্যক্ষ নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুননাহার বলেন, আমাকে সরানোর জন্য একটি রাজনৈতিক মহল উঠে পরে লেগেছে। পুরোটাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

ঘাটাইলের সন্ধানপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ॥
 ঘাটাইল উপজেলার ৯ নং সন্ধানপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল ৩০ এপ্রিল রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত এ বাজেট ঘোষনা করা হয়। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সন্ধানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ, সাবেক চেয়ারম্যান এ. কে. এম মাসুদ খান তোতা, মাহবুবুর রহমান খান পালন , অধ্যক্ষ আঃ বাছেদ প্রমূখ। সন্ধানপুর ইউনিয়ন পরিষদ সচিব মহির উদ্দিন ২০১৭-১৮ অর্থ বছরের এ বাজেট পেশ করেন। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২কোটি ২৫ লক্ষ ৬৬ হাজার ২২৭ টাকা । ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৪৯৮টাকা এবং উদ্ধৃত্ত্ব ধরা হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৭২৯ টাকা। সংরক্ষিত  ইউপি সদস্য, ব্যবসায়ি , শিক্ষক, সাংবাদিক,  গন্যমান্য ব্যক্তিসহ  উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন। 

ঘাটাইলে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঘাটাইল(টাঙ্গাইল)  সংবাদদাতা ॥
ঘাটাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শত ৫০ জন শিক্ষার্থীর মধ্যে এ উপকরণ বিতরন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন ।  জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী এ. কে. এম হেদায়েত উল্লাহ, রসুলপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক সেন্টু প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , জন প্রতিনিধি , সাংবাদিক ও বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন।

ঘাটাইলের দিঘর ইউনিয়নে বাজেট ঘোষনা

রবিউল আলম বাদল,  ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি:  
 রবিবার দুপুরে ঘাটাইল উপজেলার ৭নং দিঘর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জন সাধারনের উপস্থিতিতে ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত এ বাজেট ঘোষনা করা হয়। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা উপসহকারী প্রকৌশলী মোঃ তোরাব আলি। দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবূল কালাম আজাদ মামুনএর সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন,উপজেলা মহিলা আওয়ামীলিগের সভানেত্রি নুরজাহান সিদ্দিকা  প্রমুখ।
ু। ইউনিয়ন পরিষদ সচিব মোঃ জিয়াউর রহমান ২০১৭-১৮ অর্থ বছরের এ বাজেট পেশ করেন। বাজেটে সর্বমোট আয় ধরা  হয়েছে ১ কোটি ২৮লাখ৯০হাজার ৪৪৮ টাকা । ব্যায় ধরা হয়েছে ১কোটি ২৮লাখ ৯০ হাজার৪৪৮টাকা।
উন্নয়ন খাতে উদ্ধৃত্ত্ব ধরা হয়েছে ১ লাখ ৫৮৯ হাজার টাকা। বাজেট অনুষ্ঠানে সকল সাধারন ও সংরক্ষিত  ইউপি সদস্য, ব্যাবসায়ি , শিক্ষক, সাংবাদিক, প্রতিটি ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেয়। 

ঘাটাইল ইউনিয়নের বাজেট ঘোষনা

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ-
২ নং ঘাটাইল ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঘাটাইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনসাধারনের উপস্থিতিতে ২০১৭/২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।
ঘাটাইল ইউনিয়নের অতিরিক্ত সচিব মোঃ রফিকুল ইসলাম খান এ বাজেট পেশ করেন।ঘাটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হায়দর আলী সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপুটি অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম, জাসদ সভাপতি ও মুক্তিযোদ্ধা গোলাম আম্বিয়া জিন্নাহ সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি সাংবাদিক শিক্ষক ও এলাকা গণ্য মান্য ব্যাক্তিবর্গ।বাজেটে সর্বমোট আয় ধরা হয় ১ কোটি ৮ লাখ ২২ হাজার ৩৫৪ । ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫ লাখ ৫২ হাজার ৭১৮ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬৩৬ টাকা।

video

বিডি২৪লাইভকে ভিডিও বার্তা আমব্রিন

video

বিডি২৪লাইভকে ভিডিও বার্তা আমব্রিন

শনিবার, এপ্রিল ২৯, ২০১৭

ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের বাজেট ঘোষনা

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ
 ঘাটাইল উপজেলার ১১নং ধলাপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা হয়েছে। গত ২৭ এপ্রিল বৃহস্প্রতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সর্ব সাধারনের উপস্থিতিতে ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত এ বাজেট ঘোষনা করা হয়। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাজেট অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন। ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদারের সভাপতিত্বে বাজেট সভায় সংরক্ষিত  ইউপি সদস্য, ব্যবসায়ি , শিক্ষক, সাংবাদিক,  গন্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন। ইউনিয়ন পরিষদ সচিব শাকের হোসেন খান ২০১৭-১৮ অর্থ বছরের এ বাজেট পেশ করেন। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২ কোটি ২৩ লক্ষ ৬৭ হাজার ৪৫৮ টাকা । ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২২ লক্ষ ৫৫ হাজার ৬১০টাকা এবং উদ্ধৃত্ত্ব ধরা হয়েছে ১ লক্ষ ১১ হাজার ৮৪৮ টাকা।

শুক্রবার, এপ্রিল ২৮, ২০১৭

ঘাটাইলের দেউলাবাড়ি ইউনিয়নের বাজেট ঘোষনা

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা:
 বৃহস্প্রতিবার দুপুরে ঘাটাইল উপজেলার ১ নং দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জন সাধারনের উপস্থিতিতে ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত এ বাজেট ঘোষনা করা হয়। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক। দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন, উপ সহকারি প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, দেউলাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাহারুল ইসলাম খান খোকন, সাধারন সম্পাদক কায়সার রহমান খান কহিনুর, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান, সহকারী প্রধান শিক্ষক কাজী আঃ বারী, ব্যবসায়ি রফিকুল ইসলাম খান ভুলু প্রমূখ। ইউনিয়ন পরিষদ সচিব মোঃ রফিকুল ইসলাম খান ২০১৭-১৮ অর্থ বছরের এ বাজেট পেশ করেন। বাজেটে সর্বমোট আয় ধরা ১ কোটি ৪৩ লক্ষ ৭০ হাজার ৬০৮াকা  হয়েছে । ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৪১ লক্ষ ১৫ হাজার ৫২৮টাকা এবং উদ্ধৃত্ত্ব ধরা হয়েছে ২ লক্ষ ৫৫ হাজার ৮০ টাকা। বাজেট অনুষ্ঠানে সকল সাধারন ও সংরক্ষিত  ইউপি সদস্য, ব্যাবসায়ি , শিক্ষক, সাংবাদিক, প্রতিটি ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন

বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০১৭

ঘাটাইলে বালি বোঝাই ট্রাক দূর্ঘটনায় ৬ জন আহত

আব্দুল লতিফ, টাঙ্গাইল: 
গতকাল বুধবার  বিকেল সাড়ে ৫টায় ভুয়াপুর থেকে মধুপুর ধনবাড়ী গামী বালি বোঝাই একটি ট্রাক টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল খাদ্য গুদামের সামনে এলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।
এতে রিক্সা চালক ও যাত্রী সহ ৬ জন আহত হয়। আহতরা হচ্ছে ঘাটাইলের ফুলহার গ্রামে এনামুল হকের মেয়ে সানজিদা (১১) , ৪০ দিন বয়সের শিশু আদিবা, ঘাটাইল পশ্চিম পাড়া আব্দুল রশিদের ছেলে রিক্সা চালক মুমিন (১৪), মধুপুর ধনবাড়ী গ্রামের (কৃষ্ণ বাড়ি ) আসকের আলীর ছেলে ট্রাক হেলপার মোকাদ্দেছ (৪৫), ধনবাড়ী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সেলিম (৪৫), মটর সাইকেল চালক মধুপুর বানিবাড়ী গ্রামের বুলবুল (৪০)। এদের মধ্যে সানজিদা ও আদিবা নামের ২ জনকে আশংকা জন অবস্থায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতে প্রেরণ করা হয়েছে।
অন্যদের কে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুয়াপুর থেকে ধনবাড়ী গ্রামী একটি বালি বোঝাই একটি ট্রাক (নং ঢাকা মেট্রো -১৮-২০৬২) মটর সাইকেল আরোহী কে বাঁচাতে গেলে সামনে চাকা পাংচার হয়ে গেলে রিক্সা কে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায় । এতে রিক্সাটি ধুমড়ে মুচরে যায় ।
জানা যায়, রিক্সা চালক ঘাটাইল মুুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীর ছাত্র সে পড়াশুনার পাশাপাশি রিক্সা চালায়।
ঘটনার পর ট্রাক চালক বাবলু পালিয়ে যায়।

আনোহলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনোহলা ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮অর্থ বৎসরের ২ কোটি ৩৫ লক্ষ ৫০ হাজার  উন্মক্ত বাজেট গত ২৭ এপ্রিল ঘোষনা করা হয়েছে।  ইউনিয়ন পরিষদ কম্পেক্স মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু। উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আনেহলা ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহিম খান দুলাল, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন তালুকদার, বিএনপি নেতা মিজানুর রহমান শাহজাহান, সাইফুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ ও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব শ্রী গজেন্দ্র সরকার।বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, ঘোষিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে আনেহলা ইউনিয়নে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

বুধবার, এপ্রিল ২৬, ২০১৭

ঘাটাইলের রসুলপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

ঘাটাইল উপজেলার ১০ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা হয়েছে। আজ বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জন সাধারনের উপস্থিতিতে উন্মুক্ত এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক। রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হক সেন্টুর সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মীরুল হুদা, উপ সহকারি প্রকৌশলী মো. মনিরুল ইসলাম প্রমূখ। ইউনিয়ন পরিষদ সচিব মো. আ. ছাত্তার ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পেশ করেন। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১ কোটি ৫৮ লক্ষ ৬৪ হাজার ১ শত ৪০ টাকা । ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৫৫ লক্ষ ১৯ হাজার ৭ শত ৪০ টাকা এবং উদ্ধৃত্ত্ব ধরা হয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার ৪ শত টাকা। এবারের বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। সকল ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন।

ঘাটাইলে পৌরসভার কর্মচারীদের কর্মবিরতি

আজ বুধবার সবকালে ঘাটাইল উপজেলায় সারা দেশে সকল পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীদের  সরকারী কোষাগার থেকে বেতন ভাতা  পেনশন দেওয়ার দাবীতে একাত্ততা ঘোষনা করে ১ ঘন্টা কর্ম বিরতি পালন করেছে ঘ্টাইল পৌরসভা কর্মকর্তা কমৃচারী বৃন্দ।
ঘাটাইল পৌরসভা কর্মকর্তা কর্মচারী আয়োজিত পৌর ভবনের সামনে কর্ম বিরতিতে বক্তব্য রাখেন পৌর সচিব নুরুল ইসলাম,হিসাব রক্ষক কর্মকর্তা হেলাল উদ্দিন, উপসহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান প্রশাসনিক কমৃকর্তা ইসহাক আলি, উচ্চমান সহকারী  সুশান্ত সুত্রধর প্রমুখ।

মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০১৭

ঘাটাইলে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তাহাজজত হোসেন

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঘাটাইল উপজেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজজত হোসেন। গত বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক, আনুষ্ঠানিকভাবে তার কার্যালয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক খন্দকার তাহাজজত হোসেনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

উল্লেখ্য, স্কুল পর্যায়ে মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ বজলুল করিম খান উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

রবিবার, এপ্রিল ২৩, ২০১৭

ঘাটাইলে অটোচালক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ঘাটাইলে অটোচালক আসাদুল হত্যার বিচার দাবীতে আজ রবিবার দুপুরে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ করেন সাত গ্রামের বাসিন্দারা। উপজেলার হামিদপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে  এ প্রতিবাদ সমাবেশ সড়ক অবরোধ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কিশোর অটোচালক আসাদুল হত্যার বিচার দাবীতে সকালে উপজেলার কালিয়াগ্রাম. নাটশালা, মুজাহাটি, কুরমুরশি, শেখ শিমুল, সালেংকা ও হামিদপুর এ সাত গ্রামের নারী পুরুষ নাটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ শেষে কয়েক হাজার নারী পুরুষ উপজেলার হামিদপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে একত্রিত হয়। সেখানেও তারা প্রতিবাদ সমাবেশ করে এবং দুই ঘন্টা সড়ক অবরোধ করে  মানববন্ধন করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান, ইউপি সদস্য শফিকুল ইসলাম খান টিক্কা, মনিরতালুকদার, অতুল হোসেন, নাজমা বেগম, আবুল হোসেন খান, আরিফ সিদ্দিকী কাজিম মাষ্টার,আতাউর রহমান ও রেজাউল করিম রাজু প্রমূখ। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন ও ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন আসাদুল হত্যার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধ জনতা।উল্লেখ্য যে, গত ২০ এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইলের বাগুনডালি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রামের যুবকদের মাধ্যে সংঘর্ষে কালিয়াগ্রামের কিশোর অটো চালক মো. আসাদুল (১৬) নামে এক অটোচালক নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ৫ জন। এ ঘটনায় নিহতের বাবা মুক্তার আলী বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন

বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০১৭

‘ইউএনও’র বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ’ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১২ ও ১৭ এপ্রিল ২০১৭ ইং ‘ঘাটাইলের ইউএনও’র বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ’ শিরোনামে স্থানীয় দৈনিক মজলুমের কণ্ঠ, জাতীয় পাঠকপ্রিয় অনলাইন সময়ের কণ্ঠস্বর ডটকম, এটিভি নিউজ ডট অনলাইন ও আমাদের ঘাটাইল ডটকম  এবং ১৮ এপ্রিল ২০১৭ ইং ‘নারী ভাইস চেয়ারম্যানকে পেতে ইউএনও’র চাপ’ শিরোনামে ঢাকা টাইমস ডটকম ও স্থানীয় দৈনিক টাঙ্গাইল সময় সহ কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন।

আবুল কাশেম মুহাম্মদ শাহীন কর্তৃক আমাদের ঘাটাইল ডটকম ই-মেইলে পাঠানো প্রতিবাদ লিপিতে বলা হয়,
মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা’র দেয়া তথ্যের ভিত্তিতে  বিভিন্ন পত্রিকাতে একটি রিপোর্ট প্রকাশিত হয়। যাহা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।
উক্ত অভিযোগটি মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা ইতোমধ্যে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক জনাব শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান’র স্বামী হাজী মোঃ সাইফুর রহমান, ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান এর উপস্থিতিতে মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা সকল অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।
প্রতিবাদে আরো বলা হয়, মহিলা ভাইস চেয়ারম্যানের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে ২০ এপ্রিল ২০১৭ ইং সকালে মাসিক সাধারণ সভায় ইউনিয়ন পরিষদের উপস্থিত সকল চেয়ারম্যান’র ওয়াকআউট শেষে পুনরায় সভায় যোগদান করে ঘাটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব  মোহাম্মদ হায়দার আলী সভায় জানান যে, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব কানিজ ফাতেমা কর্তৃক ঘাটাইল উপজেলা তথা উপজেলা পরিষদের মানহানিকর কার্যকলাপে লিপ্ত। তার এহেন কার্যকলাপ ঘাটাইল উপজেলাবাসীর স্বার্থের পরিপন্থি বিধায়  তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের ও নিন্দা প্রস্তাব অনয়ন করেন যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বিষয়টি প্রতিবাদ আকারে প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

প্রতিবেদকের বক্তব্য ঃ
স্থানীয় সরকার মন্ত্রানালয় সচিব ও জেলা প্রশাসক বরাবর দেওয়া অভিযোগ পত্রের ফটোকপি, মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা’র দেওয়া  মিমাংশার আগের ও মিমাংসার পরে আমার কাছে মোবাইল ফোনে দেওয়া বক্তব্য  রেকর্ড ভয়েস কল সহ তার অভিযোগের ভিডিও সাক্ষাৎতকার,  ইউএনও মহোদয়ের বলা ভয়েস কল রেকর্ড সহ আরো বিভিন্ন অডিও-ভিডিও চিত্র আমার হাতে রয়েছে যা প্রয়োজন হলে প্রকাশ করা হবে। আমি যাহা লিখেছি তথ্যের উপর ভিত্তি করেই লিখেছি। এখানে আমার নিজস্ব কোন মন্তব্য লেখা হয়নি।

ঘাটাইলের পাকুটিয়া থেকে হেরোইনসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়াতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ্নেএক জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ।  বুধবার দুপুর ও রাতে তাদের গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার  গ্রেপ্তারের খবর সাংবাদিকদের জানায় ডিবি পুলিশ।

পুলিশ জানায়, ঘাটাইল উপজেলা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করা হয়। তার নাম শাকের খান (২৮)। উপজেলার চক পাকুটিয়া গ্রামের জাফর খানের ছেলে তিনি।
জেলা ডিবি পুলিশের ওসি অশোক কুমার সিংহ বলেন, এ ঘটনায় রাতেই থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

ঘাটাইলে কুকুরের কামড়ে আহত ২০, দুই জনের অবস্থা অাশঙ্কাজনক

খাদেমুল মামুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঘাটাইলে কুকুরের কামড়ে কমপক্ষে বিশ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘাটাইলের সাগরদিঘী এবং বাসাবাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
2.3আহতদের প্রথমে সাগরদীঘি পপুলার ক্লিনিক এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সাগরদিঘী এলাকার তৃতীয় শ্রেণির ছাত্রী পূজা এবং বাসাবাইদ এলাকার সপ্তম শ্রেণির ছাত্র রুবেলের অবস্থা আশঙ্কাজনক।
সাগরদিঘী পপুলার ক্লিনিকের কর্মরত চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর আলম সময়ের কণ্ঠস্বরকে জানান, ছোট ছোট বাচ্চা এবং কয়েকজন বৃদ্ধ সহ সকাল থেকে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাদেরকে মারাত্মকভাবে কুকুর কামড়িয়ে জখম করেছে। পরে এদের মধ্যে যারা বেশি আহত হয়েছে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছি।
সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম জানান, কুকুরের কামড়ের বিষয়টি সবার জন্যই আতঙ্কের এবং এলাকার সকলের মধ্যেই কুকুর আতঙ্ক কাজ করছে।

ঘাটাইলের মেয়ে আশুলিয়ায় খুন

এম.এস.এস.সৌরভ ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ 
ঘাটাইলের মেয়ে ঢাকার আশুলিয়ায় খুন হয়েছে ৷ গত ১৯শে এপ্রিল লাশটি উদ্ধার করে আশুলিয়া থানায় রাখা হয় ৷ তারপর পরিচয় মিলে যে লাশটি ঘাটাইলের ৷ লাশটির সন্ধানে বেড়িয়ে আসে তার নাম খালেদা (২৪) ছদ্ধ নাম (শিল্পী) | তার বাড়ী সন্ধানপুর ইউনিয়নে ৷ তার বাবার নাম হাবিবুর রহমান ৷ তবে ঐ এলাকাবাসী বলেন, লাশটির ছবি দেখে তারা সনাক্ত করেছেন তবে মেয়েটির মা ছোট কালেই মারা যান এবং তার মায়ের মৃত্যুর পর তার বাবা কোথায় থাকেন সেটা কেউ জানেনা ৷ তারপর তিনি তার একমাত্র মামার কাছে থাকতেন ৷ তবে তার মামা মারা যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েন ৷ তখন তিনি ঢাকা শহরে পাড়ি জমান ৷ বর্তমানে মেয়েটির আপন বলতে কেউ না থাকায় মেয়েটি ঢাকাতেই থাকতেন

ঘাটাইলে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের ঘাটাইলে দু’দল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অšত্মত ১০ জন আহত হয়েছে। -- সূত্র ঃ টাঙ্গাইল টুয়েন্টিফোর ডটকম।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাইল্যা নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই উপজেলার পাশাপাশি দুটি গ্রাম মাইঝবাড়ি বাগুনডালা ও কাইল্যা গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিলো। বুধবার কাইল্যা গ্রামের কয়েক যুবক মাইঝবাড়ি বাগুনডালা গ্রামে গেলে ওই এলাকার যুবকদের সাথে তাদের কথা-কাটাকাটি হয়।
এর সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে কাইল্যা গ্রামের কয়েকজন লাঠিসোঠা নিয়ে হামলার উদ্দেশ্যে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের দিকে অগ্রসর হয়। খবর পেয়ে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের বাসিন্দারা তাদের উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই কাইল্যা গ্রামের অটোচালক মুক্তার আলীর ছেলে আসাদুল হক (১৬) নিহত হয়। আহত হয় উভয় গ্রামের অšত্মত ১০ জন। মুক্তার আলীর ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়েই কাইল্যা গ্রামের বাসিন্দারা মাইঝবাড়ি যাচ্ছিলো।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরেই দুই গ্রামবাসীদের মধ্যে বনিবনা হচ্ছিলো না। প্রায়ই তাদের মধ্যে ঝামেলা হয়ে থাকে। আজকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই ঘটনায় আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।

ঘাটাইলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে শিক্ষক সমিতির মতবিনিময়

ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতা ॥
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির কর্মসুচির অংশ হিসাবে  গত কাল বৃহস্পতিবার  স্থানীয় জন প্রতিনিধিদের সাথে ঘাটাইল উপজেলা  শিক্ষক সমিতির নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এর সভাকক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি,বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসা ভাতা ,সরকারী-বেসরকারী বৈষম্য দূরীকরণসহ শিক্ষা জাতীয়করণের দাবীতে  আলোচনা করা হয়। সভায় বক্তর‌্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান সামু, পৌর মেয়র শহিদুজ্জামান খান (ভিপি শহীদ),সমিতির সভাপতি খন্দকার তাহাজজত হোসেন , সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান  প্রমুখ।  

বুধবার, এপ্রিল ১৯, ২০১৭

লো ভোল্টেজে ভয়াবহ ক্ষতিতে ফসলী জমি

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে লো ভোল্টেজের কারনে বোরো ধানের ব্যাপক ক্ষতির সম্মুক্ষীন হতে হচ্ছে ৷ ঘাটাইল থানার পুর্বাঞ্চল মুলত পাহাড়ী অঞ্চল বলে সেখানে ধান চাষের জন্য সেচের প্রধান ব্যবস্থা হচ্ছে বৈদ্যুতিক চালিত মোটর ৷ চৈত্র মাসের শুরু থেকে বিদ্যুৎতের লো ভোল্টেজের কারনে বোরো ধানের জমিতে পানি সেচের অভাবে ফাটলের সৃষ্টি হয়েছে ৷ যার ফলে বোরো ধানের ব্যাপক আকারে ক্ষতি হচ্ছে বলে জানান স্থানীয় কৃষকরা ৷ কৃষকরা আরও জানান, বছরে দুইবার ধান চাষ করেন (আমন,বোরো) তবে আমন চাষের সময় বর্ষাকাল থাকায় পানি সেচের জন্য বেশি সেচ পাম্পের উপর নির্ভরশীল হতে হয় না তবে বোরো ধান চাষ শুরু থেকে সেচ পাম্পের উপর নির্ভর করতে হয় ৷

কিন্ত চৈত্র মাস থেকে যখন বোরো ধানের শীষ বের হতে শুরু করে তখন থেকে বেশি বেশি সেচ দিতে হয় ৷ তবে ঐসময়টাতেই থাকে লোডশোডিং ও লো ভোল্টেজ ৷ যার জন্য ফসলের অনেক ক্ষতি হয় ৷ ২০১২সালের পর থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কতৃক পর্যায়ক্রমে সন্ধানপুর,রসুলপুর,দেওপাড়া,ধলাপাড়া এই চার বৃহত্তর ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় ৷ বিদ্যুৎ সংযোগের পর এই অঞ্চল গুলোতে বিপুল পরিমান পানির মোটর স্থাপন করা হয় ৷ আর ব্যাপকভাবে ধানসহ বিভিন্ন ফসল আবাদ করা হয় ৷ সরোজমিনে গিয়ে দেখা যায়, কৃষকরা বিদ্যুৎ সংযোগের আগে যে পদ্ধুতিতে (মেশিন) সেচ দিত সেই ব্যবস্থাও এখন নেই ৷ যারা আগে পানি সেচের জন্য মেশিন ব্যবহার করতো তার বিদ্যুৎ সংযোগের পর তিন চারজন মিলে গভীর নলকূপ বা মোটর পাম্প বসিয়ে ফসল চাষ করে ৷ তবে লোডশোডিং ও লো ভোল্টেজে সেই সাথে পানি অনেক গভীরে চলে চাওয়ায় সেচ কাজের জন্য প্রয়োজনীয় পানি পাচ্ছে না কৃষকরা ৷ আর সেজন্য বৃষ্টির দিকে চেয়ে থাকে চাষীরা তবে চৈত্র বৈশাখে যতটা বৃষ্টি হয় তার থেকে ঝড়ের পরিমান বেশি থাকায় ঝড়ের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৷ একবার যদি ঝড়ের কারনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় তবে তিন চারদিন পর বিদ্যুৎ আসে ৷ আর এসব অসুবিধার ফলে প্রভাব পড়ে শুধুই ফসলের উপর ৷ আর ফসলই হচ্ছে কৃষকের প্রধান হাতিয়ার ৷ সেজন্য কৃষকদের সরকারের কাছে একটাই দাবি ২৪ঘন্টায় ১৬ঘন্টা লোডশোডিং না দিয়ে যেন ১৬ঘন্টা পরিপুর্ন উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সরবারহ করা হয় ৷ তাহলেই সঠিক ভাবে পানি সেচ দিতে পারবে জমিতে ৷ফসল ভালো হলেই কৃষকের মুখে ফোটবে হাসি ৷

মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০১৭

সাংসদ রানার জামিন স্থগিতের সময় বাড়ল

মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ হত্যা মামলায় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া অন্তর্বর্তীকালীন জামিন আগমী ৮ মে পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।   - খবর ঃ ঢাকা টাইমস।

চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী। রানার পক্ষে ছিলেন আবদুল বাসেত মুজমদার।  
মাসুদ হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন জামিন আগামী ৮  মে পর্যন্ত স্থগিত করেছন। বিষয়টি ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।
গত ১৬ এপ্রিল এমপি রানাকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন তিন দিনের জন্য স্থগিত করেন চেম্বার জজ আদালত। গত ১৩ এপ্রিল রানাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
গত ৩০ মার্চ এমপি রানার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেয় হাইকোর্ট। পরে আবারও হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইকে চলতি বছরের ১৬ জানুয়ারি আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।
জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যা মামলায় ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রানা। উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক আবুল মনসুর মিয়া তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসার কাছ থেকে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা  করেন।
এ মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ ১৪ জনকে আসামি করে গত ৩ ফেব্রুয়ারি টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত ৬ এপ্রিল আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত। টাঙ্গাইলের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমিনুল ইসলাম এ আদেশ দেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন রানার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান মুক্তি, জেলার সাবেক ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা। মামলার অন্য আসামিরা হলেন- আনিসুল ইসলাম রাজা, কবির হোসেন, সাবেক কমিশনার মাসুদ মিয়া, চান, নুরু, সানোয়ার হোসেন, দাঁতভাঙা বাবু, ফরিদ হোসেন, আবদুল হক ও সমির হোসেন। আসামিদের মধ্যে আনিসুল ইসলাম রাজা, মোহাম্মদ আলী ও সমির হোসেন আগেই গ্রেপ্তার হয়ে টাঙ্গাইল কারাগারে রয়েছেন। আসামি ফরিদ হোসেন কিছুদিন আগে উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছেন। আর আসামি আবদুল হক পলাতক অবস্থায় কয়েক মাস আগে দুষ্কৃতকারীদের হাতে নিহত হন।
জানা গেছে, ২০১৪ সালের ১১ আগস্ট শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে ফারুক আহম্মেদ হত্যা মামলায় প্রথমে গ্রেপ্তার করা হয় আনিসুল ইসলাম রাজাকে। একই অভিযোগে মোহাম্মদ আলী নামের আরও একজনকে গোয়েন্দা গ্রেপ্তার করে। তারা দুজন আদালতে স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধা ফারুক হত্যাকাণ্ডে টাঙ্গাইলের প্রভাবশালী খান পরিবারের চার ভাই সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান কাকন, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা জড়িত।
আদালতে দেয়া জবানবন্দিতে আসামি রাজা উল্লেখ করেন, ঘটনার দিন (২০১৩ সালের ১৮ জানুয়ারি) সংসদ সদস্য আমানুর রহমান খান রানা রাজাকে দায়িত্ব দেন ফারুক আহম্মেদকে আওয়ামী লীগ অফিস থেকে কলেজপাড়ায় তার একটি প্রতিষ্ঠানে ডেকে নেয়ার জন্য। আওয়ামী লীগ অফিসে যাওয়ার সময় পথেই রাজার সঙ্গে ফারুক আহম্মেদের দেখা হয়। রাজা তখন নিজের রিকশা ছেড়ে ফারুক আহম্মেদের রিকশায় ওঠেন এবং তাকে এমপি রানার প্রতিষ্ঠানে নিয়ে যান। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়া নিয়ে রানা ও ফারুক আহম্মেদের কথা হয়। রানা ফারুককে ওই পদে প্রার্থী না হওয়ার জন্য অনুরোধ করেন। ফারুক এতে রাজি হননি। একপর্যায়ে ফারুক সেখান থেকে বের হলে সঙ্গে সঙ্গে পেছন থেকে তাকে গুলি করা হয়। এ সময় অন্যরা তার মুখ চেপে ধরেন। ফারুকের মৃত্যু নিশ্চিত হওয়ার পর রানার নির্দেশে সেখান থেকে রক্ত মুছে ফেলা হয়। পরে একটি অটোরিকশায় লাশ তুলে নেন রাজাসহ দুজন। তারা ফারুকের বাসার কাছে তার লাশ ফেলে চলে যান।

এমপি রানার জামিন না দেয়ার দাবিতে ঘাটাইলে বিক্ষোভ সমাবেশ, আধা ঘন্টা সড়ক আবরোধ

খান ফজলুর রহমান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের প্রবীন নেতা বঙ্গবন্ধু হত্যার এক মাত্র প্রতিবাদ কারী মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আহমেদ হত্যার অন্যত  আসামী আমানুর রহমান খান রানাকে জামিন না দেয়ার জন্য মহামান্য আদালতের কাছে দাবি জানালো ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ । মঙ্গলবার সকালে হাইকোর্টের চেম্বার আদালতে রাষ্ট্র পক্ষ আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে জামিন স্থগিত করে আগামী ৮মে পূর্ণ বেঞ্চে শুনানীর জন্য আদেশ দেন চেম্বার আদালতে। এখবর গণ মাধ্যমে জানতে পেরে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ আনন্দ উল্লাসে মেতে উঠে পরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ । রানা মুক্তি চার ভাই এক দড়িতে ফাঁসি চাই, এই শ্রোগ্লান নিয়ে   ঘাটাইল উপজেলা আওয়ামীগের কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঘাটাইলের প্রধান সড়কের কমপক্ষে ২কিলোমিটার প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিলে  বিভিন্ন এলাকা  থেকে আসা সহ¯্রাধিক নেতা কর্মী সমাগম ঘটে। বিক্ষোভ শেষে  ঘাটাইল বাস স্ট্যান্ড চত্বরে এক সংক্ষেপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।  টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে বাস স্ট্যান্ড চত্বরে আধা  ঘন্টা  সড়ক আবরোধ করে সমাবেশ করতে থাকে। এসময়  উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সামবেশে অন্যান্যদের মধ্যে বকৃতা করেন আওয়ামীলীগেল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম মিয়া , ঘাটাইল পৌর মেয়র ও যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান খান ভিপি শহীদ,যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান,  যুগ্ম আহ্বায়ক  ইঞ্জিঃ মাসুদুর রহমান আজাদ, লোকের পাড়া ইউনিয়ন সভাপতি আকরাম হোসেন, দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাহার উদ্দিন খোকন, সাধারন সম্পাদক কহিনুর রহমান খান, মহিলা আওয়ামীগের সভানেত্রী নুরজাহান সিদ্দিকা, ঘাটাইল পৌর সভার মহিলা প্যানেল মেয়র রওশন আরা রুবী,ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দার আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য সালেহা খানম, রসুলপুর ইউনিয়ন সভানেত্রীও ইউপি মেম্বার  রাশেদা, নয়ন উদ্দিন, ছাত্রলীগ নেতা  আবু সাইদ রুবেল ভিপি , এজিএস রঞ্জু আহম্মেদ প্রমুখ। প্রসঙ্গত ২০১৩ সালের ১৮জানুয়ারী আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ কে গুলি করে হত্যা করা হয়। এঘনায় ২১ জানুয়ারী তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এমপি আমানুর রহমান রানাকে প্রধান আসামী করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে জেলা গোয়েন্দা পুলিশ ।  

নারী ভাইস চেয়ারম্যানকে একান্তে পেতে ইউএনও’র ‘চাপ’

প্রশাসন সহ বিভিন্ন মহল, সিনিয়র সাংবাদিকদের অনুরোধের জন্য এই লিংকের নিউজটি এখান থেকে সড়িয়ে নেয়া হয়েছে। পত্রিকা প্রকাশে যাতে কোন বাধা না আসে তাই কাজটা করা হয়েছে। সদা সত্য, আপডেট সহ আজ সকালে ঢাকা টাইমস এ প্রকাশিত নিউজটি 
বিস্তারিত ঢাকা টাইমস দেখুন এখানে

রবিবার, এপ্রিল ১৬, ২০১৭

এমপি রানার জামিন ৩ দিনের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক :
 মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন ৩ দিনের জন্য স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।

রোববার বিকেলে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের  আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী। তিনি  বলেন, অন্তর্বর্তীকালীন জামিন ৩ দিনের জন্য স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। তবে ১৮ তারিখে আবার শুনানির জন্য আসার কথা রয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আমানুর গত বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। পরে আবারও জামিন আবেদন করলে ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া তার জামিন নাকচ করে আদেশ দেন। বিচারিক আদালতে নাকচের পর হাইকোর্টে জামিন আবেদন করা হয়।