বুধবার, নভেম্বর ০৯, ২০১৬

হারের পর যা বললেন শাহরিয়ার নাফীস

গত আসরের রানারআপ বরিশাল বুলস। এবারের শুরুটা ভালো হয়নি বরিশালের। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৮ উইকেটের হারে বুলস এবার যাত্রা শুরু করেছে।

মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানে ৩ উইকেট হারায় বরিশাল। চতুর্থ উইকেটে পাল্টে যায় দৃশ্যপট। ৮২ রানের জুটি গড়েন শাহরিয়ার নাফীস ও মুশফিকুর রহিম। দু’জনই ছিলেন অসাধারণ। দু’জনই তুলে নেন হাফসেঞ্চুরি। শাহরিয়ার নাফীস ৩৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে সাজঘরে ফিরলেও মুশফিকুর রহিম ৫০ করে অপরাজিত থাকেন। কিন্তু বোলাররা প্রতিরোধ গড়তে না পারায় বড় ব্যবধানে হারতে হয় বরিশালকে।
তবে দলের সিনিয়র ক্রিকেটার শাহরিয়ার নাফিসের মতে বরিশাল বুলস দ্রুতই ফিরে আসবে। সংবাদ সম্মেলনে নাফিস বলেন,‘যদি আরেকটু ভালো বোলিং করতাম, এত একপেশে ম্যাচ হতো না। আজকে হয়তো ততটা ভালো করতে পারিনি। তবে আমি মনে করি, এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং সাইড আমাদের। আশা করি, এখান থেকে আমরা দ্রুত ফিরতে পারব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷