বুধবার, ডিসেম্বর ১১, ২০১৯

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঘাটাইল উপজেলা শাখার কমিটি গঠন

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস ্(বিসিডিএস) সমিতি ঘাটাইল উপজেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াদ রাতুল মেডিক্যাল হলের স্বত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ফয়সাল মেডিক্যাল হলের স্বত্বাধিকারী মোঃ জুলহাস উদ্দিন। ঔষধ ব্যবসায়ীদের মতামত, মৌখিক ভোট ও সমর্থনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি টাঙ্গাইল জেলা শাখা  গত ৯ ডিস্মেবর সোমবার এই কমিটি অনুমোদন করেছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হল, সহ সভাপতি মোঃ আবুল হোসেন, মোঃ নাসির উদ্দিন ও মোঃ আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, কার্যকরি সদস্য সাইদুর রহমান সিদ্দিকী আবু, মুশফিকুর রহমান পান্না, আব্দুল আওয়াল সুমন, জামাল উদ্দিন, সাইদুর কবীর, নুরুল ইসলা, মোতালেব হোসেন, জাহাঙ্গীর হোসেন, মোঃ আইয়ুব আলী, ফজলুল করিম আতিক এবং ফরিদ তালুকদার।