শুক্রবার, অক্টোবর ১২, ২০১৮

ঘাটাইলে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত

“ক্রীড়ায় শক্তি, ক্রীড়াই বল খেলার রাজা ফুটবল” এই শ্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ ৩য় কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আমুবাইদ, ছনখোলা ও কামারচালা একাবাসী উদ্যোগে ও ছনখোলা যমুনা শো রুমের সৌজনে এ ৩য় কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে সন্ধানপুর স্কুল এন্ড ও কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কান্দুলিয়া একাদশ কে ৪-১ গোলে হারিয়ে টুর্ণামেন্টের ৩য় কোয়াটার ফাইনালে জয় লাভ করেন বগা একাদশ । খেলায় সভাপতিত্ব করেন আব্দুল আজিজ খান। এতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জনকল্যাণ ট্রাস্টেন চেয়ারম্যান ইদ্রিস আলী । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা আনোয়ার হোসেন, সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বাছেদ আকন্দ, সংগ্রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মিন্টু মিয়া, শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফজলু,সহ সভাপতি আফিজুর রহমান,আতিকুর রহমান,ক্রীড়া সম্পাদক সজিব আহম্মেদ সোহেল,প্রচার সম্পাদক আলঙ্গীর হোসেন প্রমুখ। এসময় হাজার হাজার ফুটবল প্রেমীর সমাগম ঘটে।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন,মো.বেলায়েত হোসেন,নাইচম্যান ছিলেন,আশরাফুল ইসলাম,জামাল ফকির। খেলা সঞ্জালনা করেন শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের কোষাধক্ষ্য হাফিজুর রহমান ।

ঘাটাইল কলেজের বাবু লক্ষণ পাল আর নেই

জি.বি.জি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক বাবু লক্ষণ পাল(৬৫) আর নেই। বুধবার সকাল ৯টায় টাঙ্গাইলের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘ দিন ধরে জি.বি.জি (ঘাটাইল) বিশ্ববিদ্যালয় কলেজে কৃষি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। প্রায় দুই বছর আগে তিনি অবসরে যান। তিনি দীর্ঘ দিন ধরে তিনি ডায়েবেটিকস ও কিডনী রোগে ভুগছিলেন। মৃত্যুকালে এক স্ত্রী, দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি , উপাধ্যক্ষ মোঃ মতিয়ার রহমান , ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

হারিয়ে যাওয়া স্ত্রী-সন্তানের সন্ধান চান সোহেল রানা

আমার স্ত্রী ফরিদা খাতুন সাথে আড়াই বছরের কন্যা সন্তান সিনহা কে নিয়ে গত ১৩/০৯/২০১৮ইং টাঙ্গাইলের ঘাটাইল থানার ফটিয়ামারী গ্রাম হইতে তাঁর মামার বাড়ী পাশ্বের গ্রাম মনতলা যাওয়ার উদ্দেশ্যে বের হয়।

খুজ নিয়ে জানা য়ায় তাঁর মামার বাড়ীতে যায়নি এবং তার মোবাইল ফোন (০১৮১৭৭৮৯৬৬১) নম্বরটি বন্ধ পাওয়া যায়। আত্মীয় স্বজনের বাড়িতেসহ অনেক জায়গায় খুজাখুজি করলেও তার কোন সন্ধান মিলেনি। উক্ত ছবির আমার স্ত্রী ফরিদা ও কন্যা সিনহার সন্ধান চাই। কোন স্বÑহৃদয়বান ব্যক্তি যদি তাদের সন্ধান পেয়ে থাকেন অনুগ্রহপূর্বক যোগাযোগ করিবেন।
সন্ধানদাতার জন্য বিশেষ পুরুষ্কারের ব্যবস্থা রহিয়াছে।


যোগাযোগ 
স্বামী- মোঃ সোহেল রানা 
সাং ফটিয়ামারী, থানা: ঘাটাইল, জেলা: টাঙ্গাইল।
মোবাইল: ০১৭১২০৩৬৯৯২৮,০১৭১৬৪৭৩২৭৩