বুধবার, নভেম্বর ০৯, ২০১৬

ঘাটাইলে ১০ টাকা কেজির এক ট্রাক চাউল কালোবাজারে বিক্রির সময় ২ জন আটক

মো. মাসুম মিয়া, ঘাটাইল (টাঙ্গাইল) ঃ 
টাঙ্গাইলের ঘাটাইলে ১০ টাকা কেজি টাকা দরের সরকারি চাউল কালোবাজারে বিক্রির সময় পৃথক দুটি  স্থান থেকে ১৬ বস্তা চাউলসহ ২ জন আটক করেছে পুলিশ। গত ৮ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার শেখ শিমুল ও বিলজলঙ্গী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ১০ টাকা কেজির সরকারি চাউল কালোবাজারে বিক্রির উদ্দেশ্য একটি চক্র উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুল বাজার থেকে ২ ভ্যান ভর্তি চাউল হামিদপুর বাজারে নিয়ে যাওয়ার সময় দত্তগ্রামের ছবর আলীর ছেলে আব্দুল হালিম (৫৫) কে চালসহ আটক করে পুলিশ। একই দিনে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বিলজলঙ্গী থেকে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৪-৯০৮৭) ভর্তি ১০ বস্তা  চাউল সহ পুলিশ আটক করে। এ সময় ধলাপাড়া গ্রামের আঃ হালিম (৩৫) নামে আরেক কালোবাজারি কে আটক করে। এ সময় অপর দুই কালোবাজারি পালিয়ে যায়। আটককৃতরা জানান, তারা ১০ কেজি দরের সরকারী চাউলগুলো সংশ্লিষ্ট এলাকার ডিলারদের কাছ থেকে কালোবাজারে ক্রয় করে। পরে চালগুলো সরকারী বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভর্তি করে কালোবাজারে  বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। 
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন  বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷