মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০১৬

ঘাটাইলের নূরানি মাদ্রাসা ঈদগাঁ মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গাংগাইর দক্ষিণপাড়া নূরানি হাফিজিয়া মাদ্রাসা ঈদ গাঁ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ আদেশ জারি করেছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর দক্ষিণপাড়া নূরানি হাফিজিয়া মাদ্রাসা মাঠে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পবিত্র ঈদুল আযহা’র নামাজ আদায়কে কেন্দ্র করে গ্রামের লোকজনের মধ্যে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দেয়। এ ঘটনায় সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফৌজদারি কার্যবিধি ১৪৪/১ ধারার ক্ষমতা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর দক্ষিণপাড়া নূরানি হাফিজিয়া মাদ্রাসা ঈদ গাঁ মাঠের ৪শ’ গজ পরিসীমার মধ্যে সকল প্রকার সভা-সমাবেশ, শ্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকডোল পিটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা, অস্ত্রসস্ত্র, বিস্ফোরক দ্রব্য পরিবহন ও ব্যবহার এবং সর্বসাধারণের বে-আইনী অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আদেশে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। এছাড়া ঈদ গাঁ মাঠের পরিসীমার মধ্যে বসবাসরত জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত থাকবে।
এ বিষয়ে ঘাটাইল থানার (ওসি-তদন্ত) দিদারুল ইসলাম টিনিউজকে জানান, সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ ঈদ গাঁ মাঠে মোতায়েন রয়েছে। পরিস্থিতি সবকিছুই নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।