মঙ্গলবার, জুন ০৬, ২০১৭

ঘাটাইলের মাদক সম্রাট মনির গ্রেপ্তার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে মাদক সম্্রাট নামে খ্যাত মনির মেম্বারকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানার পুলিশ। গত সোমবার সন্ধ্যায় তাকে  উপজেলার হামিদপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহি উদ্দিন পিপিএম জানান, মনির মেম্বার উপজেলার নাটশালা গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে । তিনি দিঘলকান্দি ইউনিয়নের  ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।  সে একজন চিহিৃত মাদক ব্যবসায়ি। এলকায় সে মাদক সম্্রাট ও ইয়াবা মনির হিসাবে পরিচিত। এলাকাবাসি দীর্ঘদিন যাবৎ তাকে গ্রেপ্তারের দাবী জানিয়ে আসছিল। তার বিরুদ্ধে পূর্বের ৯টি মামলাসহ ঘাটাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মোট ১১ টি মামলা রয়েছে। এতদিন তিনি পলাতক ছিলেন। গতকাল মঙ্গলবার তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের কাছে তাকে সাত দিনের রিমান্ড আবেদন করেছে মামলার তদন্ত কর্মকর্তা। 

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন