বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০১৭

‘ইউএনও’র বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ’ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১২ ও ১৭ এপ্রিল ২০১৭ ইং ‘ঘাটাইলের ইউএনও’র বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ’ শিরোনামে স্থানীয় দৈনিক মজলুমের কণ্ঠ, জাতীয় পাঠকপ্রিয় অনলাইন সময়ের কণ্ঠস্বর ডটকম, এটিভি নিউজ ডট অনলাইন ও আমাদের ঘাটাইল ডটকম  এবং ১৮ এপ্রিল ২০১৭ ইং ‘নারী ভাইস চেয়ারম্যানকে পেতে ইউএনও’র চাপ’ শিরোনামে ঢাকা টাইমস ডটকম ও স্থানীয় দৈনিক টাঙ্গাইল সময় সহ কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন।

আবুল কাশেম মুহাম্মদ শাহীন কর্তৃক আমাদের ঘাটাইল ডটকম ই-মেইলে পাঠানো প্রতিবাদ লিপিতে বলা হয়,
মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা’র দেয়া তথ্যের ভিত্তিতে  বিভিন্ন পত্রিকাতে একটি রিপোর্ট প্রকাশিত হয়। যাহা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।
উক্ত অভিযোগটি মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা ইতোমধ্যে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক জনাব শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান’র স্বামী হাজী মোঃ সাইফুর রহমান, ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান এর উপস্থিতিতে মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা সকল অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।
প্রতিবাদে আরো বলা হয়, মহিলা ভাইস চেয়ারম্যানের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে ২০ এপ্রিল ২০১৭ ইং সকালে মাসিক সাধারণ সভায় ইউনিয়ন পরিষদের উপস্থিত সকল চেয়ারম্যান’র ওয়াকআউট শেষে পুনরায় সভায় যোগদান করে ঘাটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব  মোহাম্মদ হায়দার আলী সভায় জানান যে, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব কানিজ ফাতেমা কর্তৃক ঘাটাইল উপজেলা তথা উপজেলা পরিষদের মানহানিকর কার্যকলাপে লিপ্ত। তার এহেন কার্যকলাপ ঘাটাইল উপজেলাবাসীর স্বার্থের পরিপন্থি বিধায়  তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের ও নিন্দা প্রস্তাব অনয়ন করেন যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বিষয়টি প্রতিবাদ আকারে প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

প্রতিবেদকের বক্তব্য ঃ
স্থানীয় সরকার মন্ত্রানালয় সচিব ও জেলা প্রশাসক বরাবর দেওয়া অভিযোগ পত্রের ফটোকপি, মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা’র দেওয়া  মিমাংশার আগের ও মিমাংসার পরে আমার কাছে মোবাইল ফোনে দেওয়া বক্তব্য  রেকর্ড ভয়েস কল সহ তার অভিযোগের ভিডিও সাক্ষাৎতকার,  ইউএনও মহোদয়ের বলা ভয়েস কল রেকর্ড সহ আরো বিভিন্ন অডিও-ভিডিও চিত্র আমার হাতে রয়েছে যা প্রয়োজন হলে প্রকাশ করা হবে। আমি যাহা লিখেছি তথ্যের উপর ভিত্তি করেই লিখেছি। এখানে আমার নিজস্ব কোন মন্তব্য লেখা হয়নি।


ঘাটাইলের পাকুটিয়া থেকে হেরোইনসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়াতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ্নেএক জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ।  বুধবার দুপুর ও রাতে তাদের গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার  গ্রেপ্তারের খবর সাংবাদিকদের জানায় ডিবি পুলিশ।

পুলিশ জানায়, ঘাটাইল উপজেলা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করা হয়। তার নাম শাকের খান (২৮)। উপজেলার চক পাকুটিয়া গ্রামের জাফর খানের ছেলে তিনি।
জেলা ডিবি পুলিশের ওসি অশোক কুমার সিংহ বলেন, এ ঘটনায় রাতেই থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

ঘাটাইলে কুকুরের কামড়ে আহত ২০, দুই জনের অবস্থা অাশঙ্কাজনক

খাদেমুল মামুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঘাটাইলে কুকুরের কামড়ে কমপক্ষে বিশ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘাটাইলের সাগরদিঘী এবং বাসাবাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
2.3আহতদের প্রথমে সাগরদীঘি পপুলার ক্লিনিক এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সাগরদিঘী এলাকার তৃতীয় শ্রেণির ছাত্রী পূজা এবং বাসাবাইদ এলাকার সপ্তম শ্রেণির ছাত্র রুবেলের অবস্থা আশঙ্কাজনক।
সাগরদিঘী পপুলার ক্লিনিকের কর্মরত চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর আলম সময়ের কণ্ঠস্বরকে জানান, ছোট ছোট বাচ্চা এবং কয়েকজন বৃদ্ধ সহ সকাল থেকে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাদেরকে মারাত্মকভাবে কুকুর কামড়িয়ে জখম করেছে। পরে এদের মধ্যে যারা বেশি আহত হয়েছে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছি।
সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম জানান, কুকুরের কামড়ের বিষয়টি সবার জন্যই আতঙ্কের এবং এলাকার সকলের মধ্যেই কুকুর আতঙ্ক কাজ করছে।

ঘাটাইলের মেয়ে আশুলিয়ায় খুন

এম.এস.এস.সৌরভ ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ 
ঘাটাইলের মেয়ে ঢাকার আশুলিয়ায় খুন হয়েছে ৷ গত ১৯শে এপ্রিল লাশটি উদ্ধার করে আশুলিয়া থানায় রাখা হয় ৷ তারপর পরিচয় মিলে যে লাশটি ঘাটাইলের ৷ লাশটির সন্ধানে বেড়িয়ে আসে তার নাম খালেদা (২৪) ছদ্ধ নাম (শিল্পী) | তার বাড়ী সন্ধানপুর ইউনিয়নে ৷ তার বাবার নাম হাবিবুর রহমান ৷ তবে ঐ এলাকাবাসী বলেন, লাশটির ছবি দেখে তারা সনাক্ত করেছেন তবে মেয়েটির মা ছোট কালেই মারা যান এবং তার মায়ের মৃত্যুর পর তার বাবা কোথায় থাকেন সেটা কেউ জানেনা ৷ তারপর তিনি তার একমাত্র মামার কাছে থাকতেন ৷ তবে তার মামা মারা যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েন ৷ তখন তিনি ঢাকা শহরে পাড়ি জমান ৷ বর্তমানে মেয়েটির আপন বলতে কেউ না থাকায় মেয়েটি ঢাকাতেই থাকতেন

ঘাটাইলে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের ঘাটাইলে দু’দল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অšত্মত ১০ জন আহত হয়েছে। -- সূত্র ঃ টাঙ্গাইল টুয়েন্টিফোর ডটকম।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাইল্যা নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই উপজেলার পাশাপাশি দুটি গ্রাম মাইঝবাড়ি বাগুনডালা ও কাইল্যা গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিলো। বুধবার কাইল্যা গ্রামের কয়েক যুবক মাইঝবাড়ি বাগুনডালা গ্রামে গেলে ওই এলাকার যুবকদের সাথে তাদের কথা-কাটাকাটি হয়।
এর সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে কাইল্যা গ্রামের কয়েকজন লাঠিসোঠা নিয়ে হামলার উদ্দেশ্যে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের দিকে অগ্রসর হয়। খবর পেয়ে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের বাসিন্দারা তাদের উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই কাইল্যা গ্রামের অটোচালক মুক্তার আলীর ছেলে আসাদুল হক (১৬) নিহত হয়। আহত হয় উভয় গ্রামের অšত্মত ১০ জন। মুক্তার আলীর ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়েই কাইল্যা গ্রামের বাসিন্দারা মাইঝবাড়ি যাচ্ছিলো।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরেই দুই গ্রামবাসীদের মধ্যে বনিবনা হচ্ছিলো না। প্রায়ই তাদের মধ্যে ঝামেলা হয়ে থাকে। আজকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই ঘটনায় আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।

ঘাটাইলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে শিক্ষক সমিতির মতবিনিময়

ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতা ॥
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির কর্মসুচির অংশ হিসাবে  গত কাল বৃহস্পতিবার  স্থানীয় জন প্রতিনিধিদের সাথে ঘাটাইল উপজেলা  শিক্ষক সমিতির নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এর সভাকক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি,বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসা ভাতা ,সরকারী-বেসরকারী বৈষম্য দূরীকরণসহ শিক্ষা জাতীয়করণের দাবীতে  আলোচনা করা হয়। সভায় বক্তর‌্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান সামু, পৌর মেয়র শহিদুজ্জামান খান (ভিপি শহীদ),সমিতির সভাপতি খন্দকার তাহাজজত হোসেন , সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান  প্রমুখ।