সোমবার, আগস্ট ১৪, ২০১৭

ঘাটাইলে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

“দুষ্টের দমন, শিষ্ঠের পালন” এই মুল মন্ত্রে প্রায় ৫ হাজার বছর পূর্বে আবির্ভাব হয়েছিল ভগবান শ্রী কৃষ্ণের।  
এ উপলক্ষে রবিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আরম্ভর পূর্নভাবে পালিত হয়েছে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও গীতাপাঠ সহ নানা অনুষ্ঠান।
একটি বর্ণাঢ্য র‌্যালি সার্বজনিন হরি মন্দির থেকে ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভা অনষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহন করেন পৌর মেয়র শহিদুজ্জামান খান, বাংলাদেশ জাতীয় সংস্কার সমিতির ঘাটাইল শাখার সভাপতি অধির চন্দ্র সাহা,সাধারন সম্পাদক কার্ত্তিক চন্দ্র দত্ত প্রমুখ।

ঘাটাইলে টোকের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

মোস্তাফিজুর মোমিন, স্টাফ রিপোর্টার, ঘাটাইল ঃ
জনপ্রিয় ছোট পত্রিকা টোক এবার ঘাটাইলের স্থানীয় মানুষের আঞ্চলিক ভাষা নিয়ে প্রকাশ করেছে বিশেষ সংখ্যা টোক। আজ সোমবার ঘাটাইল উইজডম ভ্যালি স্কুলে এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা উৎসব অনুষ্ঠানে টোক এর সম্পাদক মাহবুব বাবুইয়ের সভাপতিত্বে টোকের মোড়ক উন্মোচন করেন সকলের শ্রদ্ধেয় ও প্রিয় ব্যাক্তিত্ব সাংবাদিক ও লেখক জনাব জুলফিকার হায়দার। বক্তব্য রাখেন উইজডম ভ্যালির অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজের সহকারি অধ্যাপক ড,শহীদুল ইসলাম, মেহেদী হাসান, শাহেদ আহমেদ তানিম কাজল। ঘাটাইলের কথার কার্যকরী সদস্য মোস্তাফিজুর মোমিন ও মাহবুব আলম প্রমূখ।