শনিবার, জুলাই ০৮, ২০১৭

ঘাটাইলে বাল্যবিবাহ বন্ধে বর সহ ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল), ০৮ জুলাই :  ঘাটাইলে বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর সহ ১৭ জনকে জরিমানা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার দিগড় ইউনিয়নের ধোপাজানি গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মুহাম্মদ শাহীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন। ১৭ জনের কাছ থেকে সর্বমোট ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ঘাটাইল থানার পুলিশ ও এলকাবাসী জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার দিগড় ইউনিয়নের ধোপাজানি গ্রামের হেলাল উদ্দিন তার কিশোরী মেয়ে হেলেনা খাতুন(১৪) বিয়ের আয়োজন করে। হেলেনা ব্রাক্ষ্মনশাসন খাদিজা আছিয়া বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। বর একই উপজেলার নরজনা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২২)। বিয়ের সকল আয়োজন সম্পন্ন করার পর বর ও কনে পক্ষের  আমন্তিত অতিথীরা উপস্থিত হন । খাওয়া দাওয়া শেষে চলছিল বিয়ে সম্পাদনের অনুষ্ঠান এ সময় বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যোট আবুল কাশেম মুহাম্মদ শাহীন । তাৎক্ষনিক বিয়ে বাড়ি থেকে কনের বাবা ও বর সহ উভয় পক্ষের ১৭ জনকে আটক করে ঘাটাইল থানার পুলিশ। পরে কনের বাবা হেলাল উদ্দিনকে ৪০ হাজার টাকা ও বরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  চার জনকে ১০ হাজার টাকা করে এবং বাকী সকলে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং আনাদায়ে প্রত্যেককে তিনমাসের কারাদন্ড প্রদান করা হয়।
জরিমানা প্রাপ্তরা হলেন, শাহজাহান কবীর (৫০), মোঃ রাজিব(২৮),আঃ হাদিদ(৬০),শিউলী বেগম(৩৬),বুলবুলি বেগম(৩৫), আল আমিন(১৯),শাহিদা বেগম(৩৫), বাদশা মিয়া(৬০), আবু হানিফ(২০), আবু সাইদ(৪৫), সুমন(২০), জহুরুল ইসলাম(২০), আজিজুল হাকিম(৩৫), কনের পিতা হেলাল উদ্দিন(৪৫), বর আশরাফুল ইসলাম(২২),শামীম মিয়া(২৫), মিজানুল ইসলাম(১৯),ও আ. জলিল(৪৫)। এদের সকলের বাড়ি ঘাটাইল উপজেলার ধোপাজানি ও নরজনা গ্রামে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন জানান, বাল্যবিবাহ রোধে  সচেতনতা সৃষ্টির জন্যই এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যাতে করে বাল্য বিবাহ প্রতিরোধ এর প্রভাব পরে।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে এক বৃদ্ধার আত্মহত্যা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 
ঘাটাইল আবেদা (৬০) নামের এক বৃদ্ধা মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাতে তার নিজ বাড়ির একটি গাছে ঝুলে সে আত্মহত্যা  করে।
সে ঘাটাইলের অদূরে মধ্য বানিয়া পাড়া গ্রামের আনছার আলীর স্ত্রী ।
কি করনে আত্মহত্যা করেছে তা সঠিক করে কেউ কিছু বলতে না পাড়লেও সে মানসিক রোগে ভুগছিল বলে তার ছেলে ওমর আলী দাবি করেন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে সাপের কামড়ে ১ জনের মৃত্যু


ঘটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :
 টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের বিন্নিআটা গ্রামে সাপের কামড়ে একজন মারা গেছেন ৷ তার নাম মোঃ মজিদ আলী (৬০) সে বিন্নিআটা গ্রামের বাসিন্দা মৃত এবাদত আলীর বড় ছেলে ৷ 


এলাকাবাসী জানায়,গত ৮জুলাই শনিবার সকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যান এবং দুপুরে মাঠে গরুটি নিয়ে আসার জন্য যাওয়ার সময় সাপ তাকে দংশন করে ৷ সাথে সাথেই সাপটি সে নিজেই মেরে ফেলেন ৷ তারপর লোকজন তাকে দ্রত জলছত্র হাসপাতালে নিয়ে যান সেখান থেকে হাসপাতাল কৃতপক্ষ ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যেতে বলেন ৷হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় একেবারে নিস্তেজ হয়ে পড়ে ৷ তারপর ময়মনসিংহ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ৷


এই অস্বাভাবিক মৃতুতে জনমনে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে ৷ সবার মাঝেই প্রশ্ন তাদের দেখা মতে সাপের দংশনে এটিই খুব দ্রত মৃত্যু ৷ঋতুচক্র অনুযায়ী শ্রাবন মাসে সাপে দংশনের মাত্রা বেড়ে যায় ৷যার ফলে জনমনে চরম আতংক বিরাজ করে ৷আর এই মৃত্য এলাকাবাসীর মধ্যে আতংকের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে ৷ এনিয়ে এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়েছে ৷
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন