রবিবার, মার্চ ১০, ২০১৯

উত্তেজনা চরমে, যেকোনো মুহূর্তে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ!

যেকোনো মুহূর্তে ক্ষেপনাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যেকোনো হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। যা চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের জন্য। তার এমন হুঁশিয়ারির পর স্যাটেলাইট থেকে তোলা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াং-এর আশেপাশের কিছু ছবি দেখে এমনটি আশঙ্কা করেছেন অস্ত্র বিশেষজ্ঞারা।

শনিবার (৯ মার্চ) দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গুয়ামে হামলা চালানোর পরিকল্পনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কিংবা উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে।

উত্তর কোরিয়ায় রকেট নিক্ষেপের মূল স্থানটি পুনর্নির্মাণ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুটো গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একথা বলার পরই অস্ত্র বিশেষজ্ঞরা এসব কথা বলছেন।

যুক্তরাষ্ট্রের অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, যে স্থাপনায় দেশটি সবচেয়ে বেশি পরিমাণে ক্ষেপণাস্ত্র ও রকেট মজুদ করেছে, তাকে কেন্দ্র করে তৎপরতাও বেড়ে গেছে।

রাজধানী পিয়ংইয়াং-এর কাছে এই স্থাপনাটি সানুমডং নামে পরিচিত। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে, এই স্থাপনাটির আশেপাশে বড় বড় যান চলাচল করছে। এর আগেও এরকম পরিস্থিতিতে বোঝা গেছে যে দেশটি উৎক্ষেপণের জন্যে সেখানে ক্ষেপণাস্ত্র কিংবা রকেট জড়ো করছে।

সৌল থেকে বিবিসির সংবাদদাতা লরা বিকার বলছেন, রকেট নিক্ষেপের জন্যে উত্তর কোরিয়ার প্রধান যে স্থাপনা সেটিও নতুন করে পুনর্গঠন করা হয়েছে বলে বিশ্লেষকরা দাবি করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যে কোনো সময়ে এখান থেকে পরীক্ষামূলকভাবে রকেট কিম্বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, তারা ধারণা করছেন যে এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়, বরং উপগ্রহ উৎক্ষেপণের জন্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র বলছে, তারপরেও এটা হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের প্রতিশ্রুতির লঙ্ঘন।

উল্লেখ্য, গত সপ্তাহে ভিয়েতনামে হ্যানয়েতে এই দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকও ব্যর্থ হয়েছে। তবে উত্তর কোরিয়ার জনগণকে এই খবরটি বহু পরে দেয়া হয়েছে যে ওই বৈঠকে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

এদিকে ২০১৭ সালের পর থেকে উত্তর কোরিয়া কোনো ধরনের পরমাণু কিম্বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো থেকে বিরত রয়েছে।

ঘাটাইলে বৃদ্ধকে পিটিয়ে জখম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘির জালালপুর গ্রামের আলহাজ ইউসুফ আলী(৭০)সহ তিন ব্যক্তিকে পিটিয়ে আহত কেেরছে সন্ত্রাসীরা।আহতদের মায়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। এঘটনায় মামলা করে বিপাকে পড়েছে বাদী হায়দার আলী ও তার পরিবার।মামলা করার পর থেকেবাদী হায়দার আলী ও তার পরিবারকে প্রাননাশের হুমকি দিচ্ছে তারা।প্রান ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাদী।


জানাগেছে, ঘাটাইল উপজেলার সাগরদিঘির জালালপুর গ্রামের হায়দার আলী তার বাড়ির পাশে চিড়া,মুড়িসহ মুদি দোকানের গোডাউন গড়ে তোলে।

সম্প্রতি পূর্বশক্রতার জের ধরে শাজাহান নয়ার নেতৃত্বে এক দল সন্ত্রাসী হায়দার আলীর গোডাউনে হামলা চালায়। ভাংচুর করে ব্যবসা প্রতিষ্ঠান।খবর পেয়ে তার বৃদ্ধ বাবা আলহাজ ইউসুফ আলী,ভাই হাসমত আলী,ভাইয়ের বউ জরিনা এসে বাধা দেয়।

এসময় তাদেরকে লোহার রড দিয়ে পিটাতে থাকে।বৃদ্ধের পা ভেঙ্গে দেয়।তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।এব্যপারে মামলা করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বাদী। ঘাটাইল থানার অফিসার ইনচাজ (ওসি)মাকছুদুল আলম জানান, এব্যারে অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঘাটাইলে ভবনদত্ত বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

গতকাল শনিবার (০৯ মার্চ) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আ ন ম বজলুর রহীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম খান (সামু)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলতাব হোসেন। আরও বক্তব্য রাখেন, ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, সুমন খান বাবু, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ফণি, সাবেক প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হায়দার আলী খান, বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকৎসক পরিষদের সহ-সভাপতি সুলতান মাহমুদ।

নাজমুল হাসান সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য চান মাহমুদ, আঃ লতিফ, আক্তার হোসেন, রোস্তম আলী, হাজী আঃ গফুর, কামাল মেম্বার, আঃ বাছেদ, বিদ্যালয়ের শিক্ষক ছুফিয়া খাতুন, নাজিম উদ্দিন প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথীরা।