সোমবার, নভেম্বর ২১, ২০১৬

ঘাটাইলে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
ঘাটাইলের ত্রিশ কিলোমিটার পূর্বে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রে গতকাল রোববার বিকেলে জঙ্গিবাদ,নাশকতা,সন্ত্রাস,ইভটিজিং ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার মাহবুব আলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা অতিরিক্ত পুলিশ সুপার সৌকত শাহীন, সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মাসুদুর রহমান মনির, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন প্রমুখ। মতবিনিময়ে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, নাশকতা ও মাদকের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷