বৃহস্পতিবার, মে ২৫, ২০১৭

ঘাটাইলে উইজডম ভ্যালি’র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
টঙ্গাইলের ঘাটাইল উপজেলার অন্যান্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালির প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ২০১৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ২৭ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন। তিনি কৃতি শিক্ষাথীদের মাঝে ক্রেস্ট তুলে দেন। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন । বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান (ভিপি শহিদ) উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজিদা সুলতানা, উপজেলা রির্সোস সেন্টারের ইনস্ট্রাক্টর মশিউর রহমান খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুবি খান প্রমূখ।

উল্লেখ্য যে, আমরা গড়বো সুন্দর আগামী এই প্রত্যয় নিয় ২০০০ সাল থেকে  অন্যান্য শিশু শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।  ২০১৬ সালে ২৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল সহ ২৭ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানটি ঘাটাইল উপজেলায় প্রথম ও  টাঙ্গাইল জেলায় দ্বিতীয় স্থান লাভ করেছে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা কবিতা আবৃতি ও সংগীত পরিবেশন করে।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

রসুলপুরে ১ কোটি ৪২ লক্ষ বরাদ্দের রাস্তার কাজ হচ্ছে ভাঙ্গা আদলা দিয়ে

রবিউল আলম বাদল, ঘাটাইল (টাঙ্গাইল) ঃ 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রসুলপুর ইউনিয়নে সানবান্ধা রাস্তা নি¤œমানের কাজে  ইটভাটার বাতিলকৃত   (ভাঙ্গা আদলা) ইটের খোয়া এবং নি¤œমানের ভিটবালু ও নামে মাত্র খোয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদার জলিল ট্রেডার্সের এসব অনিয়মের বিষয়ে একাধিক অভিযোগ দিলেও কোন মাথা ব্যাথা নেই উপজেলা প্রকৌশলীর। ফলে এ নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
   
অফিস ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের লক্ষিন্দর গ্রামে এলজিইডির অর্থায়নে সানবান্ধা পাকা রাস্তা হতে সিদ্দিখালী বাজার পর্যন্ত ২.৩ কিঃ কাঁচা রাস্তা বিধি অনুযায়ী পাকা করতে ঠিকাদার জলিল ট্রেডার্স এর নামে ১ কোটি ৪২ লক্ষ বরাদ্দ পায়। সে অনুযায়ী ঠিকাদার রাস্তার মাটি খুঁড়ে বিধি অনুযায়ী বক্স করে ১নং ভিট বালু দিয়ে ১০ ইঞ্চি বালুর ফিলিং কাজ করার কথা। সেই সাথে  বালুর ফিলিং এর উপর ম্যাকাডাম করতে ১নং পিকেট ইটের খোয়া ও সমপরিমাণ বালু দিয়ে ১ ফুট উঁচু করার কথা। গত ২০ ও ২৩ মে সরেজমিনে দেখা যায় নিয়মের সাথে কাজের কোন মিল পাওয় যায় নাই। ঠিকাদার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভিট বালুর পরিবর্তে চিকন দানার বেলে মাটি দিয়ে বালু ফিলিং এর কাজ শেষ দিয়েছে এবং ১নং পিকেট ইটের খোয়া দিয়ে বালুর উপরে ম্যাকাডামের কাজ করার কথা থাকলেও  ইটভাটার বাতিলকৃত ২নং এবং ৩নং ভাঙ্গা ইটের আদলা খোয়া দিয়ে কাজ করছে। সেই সাথে বালু এবং খোয়া সমপরিমাণ দেওয়া কথা থাকলেও-দুই ভাগ নি¤œমানের ভিট বালু এবং একভাগ আদলা ইটের খোয়া দিয়ে রাস্তা মেকাডমের কাজ করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান যে নিয়মে ইট বালু দিয়ে কাজ করছে তাতে ভারী যানবাহনের চাপ পড়লে রাস্তা অল্প দিনেই দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ঠিকাদার জলিল ট্রেডার্সের ম্যানেজার লক্ষিন্দর গ্রামের শাহজাহানের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি ১ নাম্বার ২ নাম্বার বুঝিনা যা করছি সব ১ নাম্বার।

নি¤œমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী তোরাব আলীর কাছে জানতে চাওয়া হলো তিনি বলেন, রাস্তার কাজে ১নং ইট-বালি ছাড়া ঠিকাদারকে কাজ করতে দেয়া হবে না। আমাদের অজান্তে কোন দুই নাম্বার সামগ্রী নিয়ে থাকলে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। 

রাস্তা নির্মাণের কাজে নি¤œমানের সামগ্রী ব্যবহার করার বিষয়ে ঠিকাদার আঃ জলিল এর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, সবাই যে নিয়মে কাজ করছে আমিও সেই নিয়মেই কাজ করছি। আদলা ইটের খোয়া থাকলেও এর চাইতে ভাল ইট দিয়ে রাস্তা নির্মাণের কাজ করা আমার পক্ষে সম্ভব না। প্রয়োজনে রাস্তার কাজ বন্ধ করে দেব।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্ল্যাহ নিকট জানতে চাইলে তিনি বলেন-আমার লোক প্রকল্প কাজে গিয়েছিল, আদলা টেস্টে পাঠিয়েছি। টেস্টে না টিকলে কাজ বন্ধ করে দেব।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘাটাইলে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আজ ২৪ মে  বুধবার বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৫৬ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।এ সময় স্থানীয় ইউএনও আবুল কাশেম মুহাম্মদ শাহীন, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম শামসুল হক, একাডেমিক সুপারভাইজার মাসুমা খানম , মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি  ও মুকুল একাডেমী উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজজত হোসেন, প্রধান শিক্ষক আবু হানিফ,সাহিদুর রহমান রতন ,মোঃ ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘাটাইলে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
 টাঙ্গাইলের ঘাটাইলে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তাদের তিন বছরের শিশু পুত্র। গতকাল বুধবার  সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহসড়কে ঘাটাইলের মোগলপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হল গোপালপুর উপজেলার ডাকুরী গ্রামের সুলতান মাহমুদ খান (৩৮) ও তার স্ত্রী রওশনারা বেগম (২৮)। এ ঘটনায় আহত হয় তাদের শিশু পুত্র  রাব্বী (৩)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোটর সাইকেলে সুলতান মাহমুদ তার স্ত্রী ও তিন বছরের পুত্রকে নিয়ে কালিহাতী যাচ্ছিলেন। মোটর সাইকেলটি মোগলপাড়া পৌঁিছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী দুজনেই পাকা সড়কে পড়ে গেলে দ্রুতগ্রামী ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। মাথা থেতলে গিয়ে  ঘটনাস্থলেই সুলতান মাহমুদ মারা যান। গুরুতর আহত অবস্থায় স্ত্রী রওশনারাকে ঢাকা নেওয়ার পথে মারা যান। মোটরসাইকেল সহ সড়কের পাশে ছিটকে পড়ে আহত হয় তাদের শিশু পুত্র রাব্বি। নিহত সুলতান মাহমুদ খান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয় বোর্ড কালিহাতিতে কর্মরত। আহত শিশু রাব্বিকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  