বুধবার, অক্টোবর ০৩, ২০১৮

ঘাটাইলে এক মঞ্চে আ’লীগের সাত মনোনয়ন প্রত্যাশী


এক মঞ্চে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের দলীয় সাত মনোনয়ন প্রত্যাশী। আজ বুধবার (৩ অক্টোবর) ঘাটাইলের পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে এই জনসভার আয়োজন করা হয়।

বিএনপির মিথ্যাচার ও ক্রমাগত ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার বিকেলে ঘাটাইল পৌর অাওয়ামী লীগ এই সমাবেশ করে। পৌর অাওয়ামী লীগের অাহবায়ক ও পৌর মেয়র শহিদুজ্জামান খান শহীদ জনসভায় সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঘাটাইলে (টাঙ্গাইল-৩) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক কামরুল হাসান খান, জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি ও জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন, জেলা অাওয়ামী লীগের অাইন বিষয়ক সম্পাদক এস. অাকবর খান, সোনালী ব্যাংক লিমিটেড পর্ষদের পরিচালক মুক্তিযোদ্ধা ড. নুরুল আলম তালুকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ড. শহিদুল ইসলাম, ঘাটাইলের প্রয়াত সংসদ সদস্য মতিয়ার রহমানের ছেলে ও  ঢাকা ভিক্টোরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান তানভীর রহমান, তেজগাঁও কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অধীর চন্দ্র সাহা।

জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আ.ন.ম. বজলুর রহীম রিপন, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, মোঃ মজিবর রহমান প্রমুখ।

বক্তারা বক্তব্যে বলেন, বিএনপি অাগামী নির্বাচন ও দেশের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশের উন্নয়নে বিশ্বাস করে না। নির্বাচনকে কেন্দ্র করে তারা অাবার মানুষ পুড়িয়ে মারার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য জনগণ সজাগ হতে হবে। সকলেই ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনে ঘাটাইলে যাকেই মনোনয়ন বা নৌকা প্রতীক দিবেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করে ভোটের মাধ্যমে জয়ী হয়ে এই সংসদীয় আসন শেখ হাসিনাকে উপহার দেব।

সে সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার ফেস্টুন সহ মিছিল সহকারে জনসভায় যোগদান করেন।

ঘাটাইলে জামুরিয়া ইউপিতে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে


টাঙ্গাইলের  ঘাটাইল উপজেলার একটি ওয়ার্ডে উপ-নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে এই ভোট গ্রহণ চলবে বলে জানায় নির্বাচন অফিস।
উপজেলার জামুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জানা যায়,  ঘাটাইলে জামুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান লেবু মৃত্যুবরণ করায় এই দুটি পদ শূন্য হয়। পরে নির্বাচন কমিশন আজ ৩ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করে। সকাল থেকে সুষ্ঠ, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে।
ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে সামসুজ্জামান রিপন (মোরগ), বন্দে আলী মিয়া (তালা), আরশেদ আলী (ফুটবল)ও মো. মামুন (টিউবয়েল) এ চারজন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।