বৃহস্পতিবার, জুন ০২, ২০১৬

ঘাটাইলের দুই ইউনিয়নে বিএনপির প্রার্থী নেই

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আটটি ইউনিয়নে আগামী শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নগুলোর মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী নেই।
দলীয় সূত্রে জানা যায়, আনেহলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সদস্য শফিউর রহমান ওরফে মুক্তা এবার দলীয় মনোনয়ন পেয়ে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু শেষ মুহূর্তে অজ্ঞাত কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান। অন্যদিকে, লোকেরপাড়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান হায়দার আলী তালুকদার। দলীয় মনোনয়ন পেলেও তিনি শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। সেখানে বিএনপি নতুন করে আর কাউকে প্রার্থী দিতে পারেনি। এ দুটি ইউনিয়নে বিএনপির দলীয় নেতা-কর্মী-সমর্থকেরা কেউ আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে আবার কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন।
দলীয় মনোনয়ন পেয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী তালুকদার বলেন, ‘দলের প্রতি আমার আনুগত্য ও আস্থা আছে। কিন্তু এলাকাবাসীর চাপের কারণে দলীয় প্রতীক না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি।’
আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউর রহমান দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েও কেন প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, এ বিষয়ে তাঁর বক্তব্যের জন্য মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, হয়তো কোনো চাপের কারণে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। দলীয় নেতাদের কাছেও এ বিষয়ে খুলে কথা বলেননি। দুটি ইউনিয়নে দলীয় প্রতীকের প্রার্থী না থাকায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে তিনি স্বীকার করেন।