মঙ্গলবার, অক্টোবর ০৯, ২০১৮

ঘাটাইলে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

 মঙ্গলবার জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেমরকারি সংস্থা এ মানববন্ধনের আয়োজন করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজিদা সুলতানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক প্রমূখ। মানববন্ধনে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বেসরকারি সংস্থার কর্মীরা অংশগ্রহন করনে।