শুক্রবার, নভেম্বর ২২, ২০১৯

ঘাটাইল ক্লাবের শিশু বৃত্তির পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল ক্লাবের ২০১৯ সালের শিশু বৃত্তির পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক আবদুল মোমেন জানান, তৃতীয় ও চতুর্থ শ্রেনির তিন শত উনচল্লিশ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করে। পরীক্ষা চলাকালিন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারন সম্পাদক কাজী মাহমুদ হাসান জাহান, ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খলিলুর রহমান, উউজডম ভ্যালির অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলুর রহমান খান, বৃত্তি পরিচালনা কমিটির সচিব কাজী রেজাউল হক সিজার সহকারি সচিব আলী আহম্মেদ প্রমূখ। এছাড়া ঘাটাইল ক্লাবের কর্মকর্তা, বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনকারী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।