রবিবার, নভেম্বর ০৬, ২০১৬

ঘাটাইলে ১০ টাকা কেজি চাল কালোবাজারে বিক্রি কালে ট্রাক সহ আটক ১

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে গত শনিবার রাতে কালোবাজারে মাধ্যমে চাল বিক্রির সময় ট্রাক ভর্তি চাল সহ এক কালোবাজারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে  দেওপাড়া ইউনিয়নের দেওনা পাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে খোরশেদ (৩৫) । ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন সাংবাদিকদের জানান,  গোপন সংবাদের ভিওিতে রাত ৮ টার দিকে স্থানীয় দেলোটিয়া গ্রামের ডিলার আব্দুল আজিজ এ চাল কালোবাজারে বিক্রি করলে প্রায় ২ হাজার কেজি চালসহ এক যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় ৫২ বস্তা চাল উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে এ ঘটনায়  স্থানীয় খাদ্য কর্মকর্তা ও গোদাম কর্মকর্তার যোগ সাজস রয়েছে। ডিলার আজিজ পলাতক রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷