টাঙ্গাইলের ঘাটাইলে শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবি এবং বিদ্যালয়ে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ছনখোলায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত (নারী) আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি, সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম মিয়া। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, আওয়ামী লীগ নেতা তানভীর রহমান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিউটি বেগম, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি, কাম রুন নাহার, টাঙ্গাইল শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি আক্তার রুনু, সংগ্রাম পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ মালেক, উপজেলা যুবলীগের আহ্বায়ক সরোয়ার আলম রুবেল প্রমুখ।
সমাবেশে বক্তারা ঘাটাইলের শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবি রেখে তৃণমূলে শিক্ষা বিস্তারে সরকারের বিভিন্ন সফল কর্মসূচী বাস্তবায়ন এবং নানা উন্নয়ন কর্মকাণ্ডর কথা তুলে ধরেন।
সে সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : ঘাটাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চল ছনখোলায় প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলছে। এটি জাতীয়করণ হলে শিক্ষার আরও বিস্তার ঘটবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করে।


