বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০১৫

ঘাটাইলে ৪ মাদকসেবীর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক । আপডেট: ৫:২২ পিএম, তারিখ: ২৬ নভেম্বর ২০১৫ইং, বৃহস্পতিবার , সর্বশেষ সম্পাদনা ৫:২২ পিএম
চার মাদকসেবীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যেট আছমা আরা বেগম আজ বৃহস্পতিবার বিকালে তাদের এই সাজা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের ২ নং গেটের ঝরকা এলাকা ৪ মাদকসেবীকে জনতা আটক করে। খবর পেয়ে ঘাটাইল থানার পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকতা আছম আরা বেগম ঘটনা স্থলে যান। সেখানে জনতার উপস্থিতিতে চার মাদকসেবী মাদক সেবনের দায় স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছমা আরা বেগম তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলো, উপজেলার ছনখোলা গ্রামের গফুর মিয়ার ছেলে ফজলু মিয়া (২৭), চান্দশী প্রামের গনি মিয়ার ছেলে তুহিন মিয়া (২৫), শিমলা গ্রামের সুমন মিয়া (২৮) এবং সাধুটি গ্রামের ওসমান আলীর ছেলে মো. জুয়েল (৩০)।
আমাদের ঘাটাইল/প্রতিনিধি/বৃহ-২য়/কেআই/১০

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক । আপডেট: ২:২০ পিএম, তারিখ: ২৬ নভেম্বর ২০১৫ইং, বৃহস্পতিবার , সর্বশেষ সম্পাদনা ২:২০ পিএম
বুধবার বিকেলে ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী ফনিপাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় বায়োজিদ (১৫) এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

 নিহতের  বাবার নাম নূরুল ইসলাম। বাড়ি সন্ধানপুর ইউনিয়নের গুইয়াগম্ভীর গ্রামে। নিহত ছাত্র ঘাটাইল শাহীন স্কুল ঘাটাইল শাখার ৭ম শ্রেণির ছাত্র বলে স্কুল কর্তৃপক্ষ জানায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় ঘাটাইল উপজেলার গুইয়াগম্ভীর গ্রামের নূরুল ইসলামের ছেলে বায়োজিদ (১৫) খালার বাড়ি থেকে ঘাটাইল শাহিন স্কুলে ৭ম শ্রেণিতে পড়াশোনা করত বুধবার সন্ধ্যায় সাইকেল নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে পোড়াবাড়ীর ফনিপাড়া নামক স্থানে পৌছালে টাংগাইল অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক চাপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ঘাটাইল থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ শাহ কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
আমাদের ঘাটাইল/প্রতিনিধি/বৃহ-১ম/কেআই/০৯