শুক্রবার, মার্চ ০৮, ২০১৯

ঘাটাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


প্রতিবছরের মতো এবারও টাঙ্গাইলের ঘাটাইলে অসহায় এবং গরিব দুস্থদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী আমাতুন্নেসা খোরশেদ ফ্রি ফ্রাইডে ক্লিনিকের উদ্যোগে উপজেলার দেউলিয়াবাড়ি ইউনিয়নের ঝুনকাইল গ্রামে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকুটিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এসএম শাহাদত হোসেন। আমাতুন্নেসা খোরশেদ ফ্রি ফ্রাইডে ক্লিনিকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিহাতী কলেজের সাবেক অধ্যক্ষ বানিতোষ চক্রবর্তী, পূবালী ব্যাংকের কর্মকর্তা গিয়াস উদ্দিন দুলাল।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা ও ময়মনসিংহ থেকে আসা বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ৩৫ জন ডাক্তার রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসাসেবার পাশাপাশি ফ্রি মেডিসিনও দেওয়া হয়। টাঙ্গাইল জেলাসহ আশপাশের জেলা থেকে আসা নারী-শিশুসহ বিভিন্ন বয়সের প্রায় ছয় হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আমাতুন্নেসা খোরশেদ ফ্রি ফ্রাইডে ক্লিনিকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. আব্দুস  সামাদ বলেন, ১০ বছর ধরে গ্রামের গরিব অসহায় মানুষরা যাতে গ্রামেই উন্নত চিকিৎসাসেবা পায়, সেই লক্ষ্যে প্রতিমাসে একবার ও প্রতিবছর বড় আকারে ফ্রি ক্যাম্পের আয়োজন করে থাকি। সে লক্ষ্যে আজ অসহায় ও গরিব দুস্থদের মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং ফ্রি ওষুষ দেওয়া হয়।

প্রফেসর আব্দুস সামাদ ঢাকা পঙ্গু হাসপাতালের অধ্যাপক ছিলেন।

ঘাটাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেলা উদ্বোধন


ঘাটাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেলা উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে নারী উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভুমি) নুর নাহার বেগম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র শহিদুজ্জামান খান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সমন্বয়ক নারী উদযাপন উন্নয়ন কর্মসুচী মিলন মুখার্জী , পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিসা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ

ঘাটাইল উপজেলা নির্বাচন আনুষ্ঠানিক প্রচারনায় নামলেন স্বতন্ত্র প্রার্থী হেষ্টিংস

ঘাটাইল উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারনায় নামলেন জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম হেষ্টিংস। 

তিনি শুক্রবার বিকেলে ঘাটাইল বাজার রোডস্থ শ্যামলী এলাকার নিজ বাড়িতে মহল্লাবাসির সাথে মত বিনিময় করেন। লুৎফর রহমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তৃতা করেন- সাবেক কমিশনার আফজাল হোসেন খান, এমরান হোসেন মাষ্টার, নজরুল ইসলাম মাষ্টার, ঘাটাইল বাজার বণিক সমিতির সভাপতি আসাদুদৌলা শিরন, সাবেক মেম্বার নুরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তরা আওয়ামীলীগের সৎ,ত্যাগী,সাহসী ও নিষ্ঠাবান নেতা হিসেবে তাকে সকলেই সমর্থন করেন। পরে দু’শতাধিক নেতা কর্মী সমর্থকদের নিয়ে ঘাটাইল পৌর এলাকাসহ বিভিন্ন দোকানে দোকানে গণ সংযোগে করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেন।

গন সংযোগকালে তিনি বলেন, আমি গণমানুষের আহবানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারনায় নেমেছি। আমি মাদকমুক্ত নেশামুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করাই আমার লক্ষ। রাজনীতি আমার নেশা পেশা নয়। তাই মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের ভালবাসা অর্জন করতে চাই। তিনি বলেন, আমাকে আপনাদের পাশে থাকার জায়গা দিলে সারা জীবন মানুষের পাশে থেকে গণমানুষের কাজ করবো, ঘাটাইলকে একটি ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাঅল্লাহ। বাংলাদেশের সফল মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০৪১ বাস্ত বায়নে নিরলসভাবে কাজ করে যাব। আমি কথায় নয় কাজে বিশ্বাসী হতে চাই